Daily Current Affairs in Bengali (05/02/2021) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
1. সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : প্রবীণ সিনহা
☛ এর আগে CBI চিফ পদে ছিলেন আর কে শুক্লা
☛ CBI HQ - নতুন দিল্লী
☛ প্রতিষ্ঠা - 1963
2. মাত্র 25 বছর বয়সে ভারতের কনিষ্ঠতম মহিলা পাইলট কে হলেন ?
Ans : আয়েশা আজিজ
☛ 15 বছর বয়সে তিনি কনিষ্ঠতম মেয়ে হিসাবে পাইলট লাইসেন্স পান
☛ MIG-29 জেটে তিনি ট্রেনিং করেছেন এবং পরে বোম্বে ফ্লায়িং ক্লাব থেকে এভিয়েশনে স্নাতক হন
3. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত 'Democracy Index' অনুযায়ী ভারত কততম স্থান অধিকার করলো ?
Ans : 53 তম
☛ 167 টি দেশের মধ্যে ভারত 53 তম স্থান অধিকার করলো
☛ প্রথম স্থানে রয়েছে নরওয়ে,দ্বিতীয় স্থানে আইসল্যান্ড এবং তৃতীয় স্থানে সুইডেন
4. কোন কেন্দ্রীয় মন্ত্রী চৌরিচৌরা ঘটনার ১০০ বছর পূর্তি বার্ষিকী উদযাপনের উদ্বোধন করলেন ?
Ans : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
☛ আজ থেকে ১০০ বছর আগে বর্তমান উত্তর প্রদেশের চৌরিচৌরায় কিছু স্বাধীনতা সংগ্রামী পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং 22 জন পুলিশ কর্মী মারা যায়
☛ এছাড়াও নরেন্দ্র মোদি পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করলেন
5. Mishra Dhatu Nigam Limited (MIDHANI) এর সাথে কোন ভারতীয় এরোস্পেস এবং ডিফেন্স কোম্পানি চুক্তিবদ্ধ হলো ?
Ans : হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)
☛ Aero India 2021 চলাকালীন এই চুক্তি স্বাক্ষরিত হয়
☛ কাঁচামাল আমদানি করার জন্য এই চুক্তি করা হয়
6. ন্যাশনাল সেফটি কাউন্সিল এর চেয়ারম্যান পদে কাকে নিয়োগ করা হলো ?
Ans : এস এন সুব্রাহ্মমনিয়াম
☛ 3 বছরের জন্য তাকে এই পদে নিযুক্ত করা হলো
☛ তিনি বর্তমানে L&T লিমিটেড এর MD এবং CEO
7. ভারতের প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে করোনা মুক্ত ঘোষণা করা হলো ?
Ans : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
☛ বর্তমানে এক্টিভ কোভিড রুগীর সংখ্যা শূন্য তাই এই ঘোষণা করা হয়েছে
☛ আন্দামান ও নিকোবর লিউটেন্যান্ট গভর্নর - এডমিরাল ডি কে জোশী
8. Indian Ocean Region (IOR) ডিফেন্স মিনিস্টার্স কনক্লেভ কোন দেশ অনুষ্ঠিত করলো ?
Ans : ভারত
☛ Aero India 2021 এর পাশাপাশি এটির ও আয়োজন করা হলো
☛ এই কনক্লেভ এর থিম - Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean
9. কোন রাজ্য দেশের প্রথম হিউম্যান মিল্ক ব্যাংক খুলতে চলেছে ?
Ans : কেরালা
☛ Ernakulam General Hospital এ এটি খোলা হবে
☛ কেরালা রাজধানী - থিরুবনান্তপুরম
☛ মুখ্যমন্ত্রী - পিনারায়ী ভিজয়ান
☛ রাজ্যপাল - আরিফ মহম্মদ খান
10. কোন রাজ্যের মন্ত্রী পরিষদ 'মুখ্যমন্ত্রী জল সংরক্ষণ প্রোগ্রাম' এর সম্মতি দিলো ?
Ans : মহারাষ্ট্র
☛ এর জন্য খরচ হবে 340 কোটি টাকা , এবং এটি 3 বছরের জন্য কার্যকর করা হবে
☛ মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী - উদ্ধ্বব ঠাকরে
☛ রাজ্যপাল - ভগৎ সিং কোশ্যারি
Daily One - Liner Current Affairs
☛ 1. সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর পদে প্রবীণ সিনহা কে নিযুক্ত করা হলো
☛ 2. মাত্র 25 বছর বয়সে ভারতের কনিষ্ঠতম মহিলা পাইলট হলেন আয়েশা আজিজ
☛ 3. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত 'Democracy Index' অনুযায়ী ভারত 53 তম স্থান অধিকার করলো
☛ 4. চৌরিচৌরা ঘটনার ১০০ বছর পূর্তি বার্ষিকী উদযাপনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
☛ 5. Mishra Dhatu Nigam Limited (MIDHANI) এর সাথে ভারতীয় এরোস্পেস এবং ডিফেন্স কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) চুক্তিবদ্ধ হলো
☛ 6. ন্যাশনাল সেফটি কাউন্সিল এর চেয়ারম্যান পদে এস এন সুব্রাহ্মমনিয়াম কে নিয়োগ করা হলো
☛ 7. ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কে করোনা মুক্ত ঘোষণা করা হলো
☛ 8. Indian Ocean Region (IOR) ডিফেন্স মিনিস্টার্স কনক্লেভ ভারতে অনুষ্ঠিত হলো
☛ 9. কেরালা রাজ্য সরকার দেশের প্রথম হিউম্যান মিল্ক ব্যাংক খুলতে চলেছে
☛ 10. মহারাষ্ট্রের মন্ত্রী পরিষদ 'মুখ্যমন্ত্রী জল সংরক্ষণ প্রোগ্রাম' এর সম্মতি দিলো

0 Comments
Please do not share any spam link in the comment box