Daily Current Affairs in Bengali (11/02/2021) for WBCS/PSC/Rail/SSC

 Daily Current Affairs in Bengali (11/02/2021) for WBCS/PSC/Rail/SSC



Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর Uপাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও :


1. World Unani Day কবে পালন করা হয় ?

Ans : 11 ই ফেব্রুয়ারি

❏ সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন 2017 থেকে এই দিনটি পালন করে আসছে 
❏ এছাড়াও এই দিনটি তে International Day of Women and Girls in Science পালন করা হয় 


2. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2021 অর্থবর্ষে ভারতের জিডিপি কত নির্ধারণ করলো ?

Ans : -7%

❏ প্রথমে -7.4% নির্ধারণ করলেও পরে তা পরিবর্তন করে -7% করলো 
❏ 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি তারা 11% নির্ধারণ করেছে 
❏ SBI HQ - মুম্বাই 


3. কর্ণাটকের কোন জেলা 31 তম জেলা হিসেবে আত্ম-প্রকাশ করলো ?

Ans : বিজয়নগর 

❏ কর্ণাটক রাজধানী - বেঙ্গালুরু
❏ মুখ্যমন্ত্রী - B. S. Yeddyurappa
❏ রাজ্যপাল - ভাজুভাই ভালা


4. ভারতের কোন এয়ারপোর্ট ওয়ার্ল্ড 'ভয়েস অফ দি কাস্টমার' আওয়ার্ড পেলো ?

Ans : ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক এয়ারপোর্ট

❏ আন্তর্জাতিক এয়ারপোর্ট কাউন্সিলের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হলো 
❏ Airport Service Quality (ASQ) programme এ ভারতের এই এয়ারপোর্ট খুব ভালো পারফর্ম করায় এই প্রাইজ পেলো


5. পৃথিবীর পঞ্চম দেশ হিসেবে কোন দেশ মঙ্গল গ্রহের কক্ষপথে নিজেদের স্পেসক্রাফট 'Hope' লঞ্চ করলো ?

Ans : সংযুক্ত আরব আমিরশাহী (UAE)

❏ আমেরিকা যুক্তরাষ্ট্র,রাশিয়া,ইউরোপ ও ভারতের পর UAE এই সফলতা অর্জন করলো 
❏ UAE রাজধানী - দুবাই 
❏ UAE কারেন্সি - দিরহাম


6. মাল্টি ব্যাংক মডেল এর বিষয়ে Phone Pe কোন ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হলো ?

Ans : Axis ব্যাংক 

❏ PhonePe CEO - সমীর নিগম
❏ PhonePe HQ - ব্যাঙ্গালুরু


7. ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধ গেম অনুশীলন 'TROPEX - 21' কোথায় শুরু হলো ?

Ans : ভারত মহাসাগর

❏ ইন্ডিয়ান ওশান রিজিয়ন এটি বর্তমানে সংঘটিত হচ্ছে 
❏ TROPEX - Theatre Level Operational Readiness Excercise
❏ 3 টি ফেজে এই অনুশীলন সম্পন্ন হবে 


8. সম্প্রতি কে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দি ইয়ার 2021 জিতলো ?

Ans : রবার্ট আরউইন 

❏ অস্ট্রেলিয়ান জঙ্গলে আগুন লাগা ছবি 'Bushfire' এই পুরস্কার পেলো 
❏ 25 জন ফাইনালিস্ট এর মধ্যে থেকে তাকে বেছে নেওয়া হলো 
❏ এই ফটোগ্রাফি কম্পিটিশন টির আয়োজন করেছিল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম


9. সম্প্রতি প্রকাশিত হল নতুন একটি বই 'Platform Scale : For a Post-Pandemic' ,বইটি কে লিখেছেন ?

Ans : সংগীত পাল চৌধুরী

❏ বইটিতে কোভিড-19 পরিস্থিতিতে  বিজনেস মডেল কিভাবে কাজ করেছে সেগুলো নিয়ে লেখা হয়েছে
❏ বইটির প্রকাশনা করেছে Penguin Random House India


10. Aegon Life Insurance কাকে পরবর্তী MD এবং CEO পদে নিযুক্ত করতে চলেছে ?

Ans : Satishwar Balakrishnan

❏ তিনি এর আগে CFO পদে কর্মরত ছিলেন 
❏ Aegon Life Insurance HQ - মুম্বাই











Daily One - Liner Current Affairs


❏ 1. World Unani Day পালন করা হয় 11 ই ফেব্রুয়ারি, এছাড়াও এই দিনটি তে International Day of Women and Girls in Science পালন করা হয়

❏ 2. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2021 অর্থবর্ষে ভারতের জিডিপি -7% নির্ধারণ করলো 

❏ 3. কর্ণাটকের বিজয়নগর জেলা 31 তম জেলা হিসেবে আত্ম-প্রকাশ করলো

❏ 4. ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক এয়ারপোর্ট ওয়ার্ল্ড 'ভয়েস অফ দি কাস্টমার' আওয়ার্ড পেলো 

❏ 5. পৃথিবীর পঞ্চম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী (UAE) মঙ্গল গ্রহের কক্ষপথে নিজেদের স্পেসক্রাফট 'Hope' লঞ্চ করলো

❏ 6. মাল্টি ব্যাংক মডেল এর বিষয়ে Phone Pe, Axis ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হলো

❏ 7. ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধ গেম অনুশীলন 'TROPEX - 21' ভারত মহাসাগরে শুরু হলো

❏ 8. ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দি ইয়ার 2021 জিতলেন রবার্ট আরউইন 

❏ 9. সম্প্রতি প্রকাশিত হল নতুন একটি বই 'Platform Scale : For a Post-Pandemic' ,বইটি লিখেছেন সংগীত পাল চৌধুরী

❏ 10. Aegon Life Insurance পরবর্তী MD এবং CEO পদে Satishwar Balakrishnan কে নিযুক্ত করতে চলেছে









Post a Comment

0 Comments