WB Primary TET Child Psycology 100 Question Answer in Bengali || প্রাইমারী টেট স্পেশ্যাল শিশুমনস্তত্বের উপর গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্ন-উত্তর PDF || পর্ব - ০২
হ্যালো বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত, চাকরীর প্রস্তুতির অন্যতম সেরা ঠিকানা www.jobguidee.com . সামনেই পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষা,হাতে রয়েছে খুবই অল্প কিছু দিন। আর তাই তোমাদের প্রস্তুতি কে আরো মজবুত করতে আমরা নিয়ে এসেছে শিশু মনস্তত্ত্বের উপর 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ০২ PDF .যেমন ধরণের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এমনই প্রশ্ন দিয়ে তৈরি এই পর্ব টি।
তবে আর দেরি কেন নিচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি সংগ্রহ করে নাও -
নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু প্রশ্ন-উত্তরের নমুনা দেওয়া হলো :-
নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু প্রশ্ন-উত্তরের নমুনা দেওয়া হলো :-
১. স্পিয়ারম্যান পর্ববর্তীকালে কোন উপাদানের অস্তিত্ব স্বীকার করেন ?
উত্তর : দলগত উপাদান
২. একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ?
উত্তর : শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারবেন
৩. গিলফোর্ডের বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্ব অনুযায়ী বুদ্ধির মাত্রাগুলি কি কি ?
উত্তর : প্রক্রিয়াগত , বিষয়বস্তুগত ও ফলাফল
৪. শূন্যস্থান পূরণ , সাদৃশ্য-বৈসাদৃশ্য নির্নয় এইগুলি বুদ্ধির কোন মাত্রা ?
উত্তর : ফলাফল
৫. কোনো শিশুকে পড়ানোর সময় কোন বয়সের উপর গুরুত্ব আরোপ করা উচিত ?
উত্তর : মানসিক বয়স
৬. সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক কত ?
উত্তর : ৯০ - ১১০
৭. বুদ্ধির অভীক্ষার দ্বারা কোন বিষয় পরিমাপ করা যায় না ?
উত্তর : জন্মগত মানসিক ক্ষমতা
৮. কোনটি কার্য সম্পাদনী অভীক্ষা ?
উত্তর : ডিয়ারবর্ণের ফর্ম বোর্ড অভীক্ষা
৯. বুদ্ধাঙ্ক গতিশীলতা হলো ?
উত্তর : অপরিবর্তনীয়
১০. স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি প্রকাশিত জার্নালের নাম কি ?
উত্তর : American Jurnal of Psychology
১১. মনোবিদ থার্স্টোনের মতে বুদ্ধির উপাদান কত ?
উত্তর : ৭ টি
১২. থার্স্টোনের বুদ্ধির উপাদান তত্ত্বটিকে বহু উপাদান তত্ত্ব বলা হয় কারণ ?
উত্তর : বুদ্ধির কোনো একক শক্তিকে স্বীকার করা যায় না
১৩. 'বাছাই' নাম বুদ্ধিতত্ত্বের প্রস্তাবক কে ?
উত্তর : গডফ্র থমসন
১৪. '৩ মাত্রা' বুদ্ধির তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর : গিলফোর্ড
১৫. গিলফোর্ডের বুদ্ধির উপাদান তত্ত্বে কটি উপাদানের কথা বলা হয়েছে ?
উত্তর : ১২০ টি
১৬. বুদ্ধির 'Pass Along test' কে নির্মাণ করেন ?
উত্তর : মনোবিদ আলেকজান্ডার
১৭. মনোবিদ টারম্যান এর মতে, স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন শিশু তারা যাদের IQ ?
উত্তর : ১২০-১৩৯ এর মধ্যে
১৮. বুদ্ধি পরিমাপের সংখ্যমান প্রকাশ করার সূচকের ধারণার প্রবর্তন করেন ?
উত্তর : মনোবিদ স্টার্ন
১৯. বুদ্ধির 'SOI' মডেলটি কে প্রবর্তন করেন ?
উত্তর : গিলফোর্ড
২০. মনোবিদ গিলফোর্ডের SOI মডেলটি শিক্ষাক্ষেত্রে তাৎপর্যপূর্ণ কারণ ?
উত্তর : এখানে শিখন, স্মৃতি ও সমস্যা সমাধানের কথা বলা হয়েছে
২১. কোন বিষয়টি দ্বারা নারী ও পুরুষের পার্থক্য লক্ষ্য করা যায় ?
উত্তর : শ্রমবিভাজন
২২. কোন বিষয়টি সমাজ গঠনে নারীর ভূমিকা স্বীকার করে না ?
উত্তর : মেয়েরা ছেলেদের মতো সব কাজেই সমান পারদর্শী
২৩. বর্তমান সমাজ মেয়েদের প্রতি অনেক বেশি ?
উত্তর : নমনীয়
২৪. বর্তমান সমাজ-রাজনীতি মেয়ের সক্রিয় ভূমিকা পালন করে কি ?
উত্তর : হ্যা পালন করে
২৫. অতীতে শিক্ষাক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে ?
উত্তর : তুলনামূলক কম সুযোগ সুবিধা ভোগ করতো
২৬. Formative Evaluation হল ?
উত্তর : কর্মচলাকালীন মূল্যায়ন
২৭. Summative Evaluation হল ?
উত্তর : চূড়ান্ত মূল্যায়ন
২৮. মূল্যায়নের উদ্দেশ্য নয় এরকম বিষয়টি হল -
উত্তর : মূল্যায়ন দৈহিক বিকাশকে পরিমাপ করে
২৯. মূল্যায়নের মূল উদ্দেশ্য হওয়া উচিত ?
উত্তর : শিক্ষায় কোনো ফাঁক আছে কিনা তা নির্ধারণ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ
৩০. কোনটি গঠনমূলক মূল্যায়ন এর একটি উপকরণ নয় ?
উত্তর : টার্ম টেস্ট
৩১. অবাচনিক বুদ্ধির অভীক্ষা ব্যবহৃত হতে পারে -
উত্তর : যেকোনো বয়সের ক্ষেত্রে
৩২. কোনটি Formative assesment নয় ?
উত্তর : নৈব্যক্তিক প্রশ্নাবলী
৩৩. ক্রমাগত সার্বিক মূল্যায়ন বিদ্যালয়ের মধ্যে -
উত্তর : সারাবছর ধরে হয়
৩৪. CCE এর পুরো নাম কি ?
উত্তর : Continuous and Comprehensive Evaluation
৩৫. সত্য-মিথ্যা বিচার পরীক্ষাটি -
উত্তর : নৈব্যক্তিক পরীক্ষা
৩৬. ছাত্রদের পারদর্শিতা মূল্যায়নের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হল -
উত্তর : সামগ্রিক মূল্য নির্নয় - যা সারাবছর ধরেই চলতে থাকে
৩৭. আপনার ক্লাসের একটি ছাত্র/ছাত্র ক্রমাগত একটি বিষয়ে খারাপ ফল করছে, এই ক্ষেত্রে আপনি কি করবেন ?
উত্তর : ছাত্র/ছাত্রীদের অসুবিধা কি কারণে তা নির্ণয়ের জন্য নির্ণায়ক অভীক্ষা প্রয়োগ করবেন
৩৮. শিক্ষাক্ষেত্রে একজন অনগ্রসর ছাত্রকে সাহায্যের জন্য কোন পদ্ধতির প্রয়োগ করবেন ?
উত্তর : তাকে এক ক্লাস নিচে ভর্তি হয়ে একবছর পড়তে বলবেন
৩৯. ব্যক্তিগত বৈষম্যের নীতি কি ?
উত্তর : ব্যাক্তিস্বাতন্ত্র
৪০. ব্যক্তিগত বৈষম্য কত রকম হতে পারে ?
উত্তর : ৬ রকম
৪১. দুটি শিক্ষার্থীর মধ্যে কোন কোন বিষয়ে ব্যক্তিগত পার্থক্য দেখা যায় ?
উত্তর : স্মরণ ক্রিয়া , মনোসংযোগ , প্রতিক্রিয়া সময়
৪২. একজন শিক্ষক ছাত্র ছাত্রীদের সাথে কি রকম ব্যবহার করবেন ?
উত্তর : বন্ধুর মতো
৪৩. আধুনিককালে মনোবিদগন জানান যে ৭০ এর নিচে যাদের বুদ্ধাঙ্ক তাদেরকে বলা হয় -
উত্তর : ক্ষীনবুদ্ধিসম্পন্ন
৪৪. আধুনিক মতে ক্ষীনবুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের কি কি ভাগে ভাগ করা যায় ?
উত্তর : জড়বুদ্ধি , বোধহীন এবং স্বল্পবুদ্ধি
৪৫. ব্যক্তিত্বের যেসব বৈশিষ্ট্য বা সংলক্ষন আছে তা মনোবিদদের মতে -
উত্তর : দ্বি-প্রান্তিক
৪৬. বৃত্তি নিৰ্বাচনের ক্ষেত্রে বৈষম্য নীতির গুরুত্ব হল -
উত্তর : বৃত্তি নির্বাচনের সুবিধা হয়
৪৭. শ্রেণীকক্ষে ব্যক্তিবৈষম্য থাকার ফলে শিক্ষকের কি করণীয় ?
উত্তর : শিক্ষার্থীর ব্যক্তিস্বাতন্ত্র কে গুরুত্ব দেওয়া
৪৮. ব্যক্তির ব্যক্তিসত্তার বৈশিষ্ট্যে Ascendance Submission হল -
উত্তর : আত্ম-প্রতিষ্ঠা - বশ্যতা
৪৯. ক্রোনোস্কোপ হল -
উত্তর : ব্যক্তির প্রতিক্রিয়া সময় পরিমাপের যন্ত্র
৫০. সংবিধানের কত ধারায় তপশিলি জাতি , উপজাতি , পিছিয়ে পড়া শ্রেণী ও মহিলাদের জন্য শিক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ?
উত্তর : ১৫ (৩) নং ধারায়
........বাকি প্রশ্ন উত্তর পেতে নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও -
File Details :
File Type : PDF
File Location : Google Drive
No. of Pages : 04
File Size : 372 kb
Download : Click Here To Download

0 Comments
Please do not share any spam link in the comment box