Environment Science 100 Question-Answer for WBCS/TET & many more | আগামী WBCS/TET এবং অন্যান্য পরীক্ষার জন্য পরিবেশবিদ্যার উপর ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর PDF | পর্ব - ০৪

 

Environment Science 100 Question-Answer for WBCS/TET & many more | আগামী WBCS/TET এবং অন্যান্য পরীক্ষার জন্য পরিবেশবিদ্যার উপর ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর PDF | পর্ব - ০৪    

Environment Science 100 Question-Answer for WBCS/TET & many more

হ্যালো বন্ধুরা , 

                  রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষায় পরিবেশ থেকে বেশ কিছু প্রশ্ন আসতে দেখা যায় আর এর সাথে সামনেই WBCS , প্রাইমারি টেট প্রভৃতি পরীক্ষা গুলো আগত | আর তাই তোমাদের প্রস্তুতির কথা মাথায় রেখে আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পরিবেশবিদ্যার উপর 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরের PDF পর্ব - ০৪ । 

                   তাই আর দেরি কেন নিচে দেওয়া প্রশ্ন গুলো মুখস্থ করে নাও এবং চাইলে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি সংগ্রহ করে নিতে পারো :


তোমাদের সুবিধার্থে কিছু স্যাম্পেল প্রশ্ন-উত্তর নিচে দেওয়া হলো - 


১. পশ্চিমবঙ্গের  খরাপ্রবণ জেলা হলো ?
উত্তর : পুরুলিয়া 

২. CFC  কোথা থেকে নির্গত হয় ?
উত্তর : শীততাপ  থেকে নিয়ন্ত্রক যন্ত্র থেকে 

৩. রজন উৎপন্ন হয় কোন  গাছ থেকে ?
উত্তর : পাইন 

৪. পুরাতন পলিমাটি পরিলক্ষিত হয় কোন রাজ্যে ?
উত্তর : হিমাচল প্রদেশে 

৫. নষ্টক হলো এক বিশেষ ধরনের -
উত্তর : নীলাভ সবুজ শৈবাল 

৬. পৃথিবীর ৫০% জীববৈচিত্র্য পাওয়া যায় - 
উত্তর : ক্রান্তীয় অরণ্য 

৭. সর্পগন্ধ হলো - 
উত্তর : গুল্মজাতীয় সপুষ্পক উদ্ভিদ 

৮. পশ্চিমবঙ্গে পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা কোথায় গ্রে উঠেছে ?
উত্তর : বাঁকুড়া জেলায় 

৯. সুন্দরবন হলো - 
উত্তর : গঙ্গা-ব্রম্হপুত্র নদীর বদ্বীপ অঞ্চল 

১০. মেহগনি একটি _____ প্রজাতির বৃক্ষ ?
উত্তর : চিরহরিত 

১১. পপলার একটি _____ প্রজাতির বৃক্ষ ?
উত্তর : পর্ণমোচী 

১২. বার্ষিক ৫০ সেন্টিমিটারের কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা যায় - 
উত্তর : মরু অঞ্চলের কাঁটাজাতীয় বনভূমি 

১৩. তরমুজ , চিনাবাদাম ভালো জন্মায় - 
উত্তর : বেলেমাটিতে 

১৪. অ্যাজোটোব্যাক্টর হল এক বিশেষ ধরনের -
উত্তর : ব্যাকটেরিয়া 

১৫. তুলো ভালো জন্মায় কোন মাটিতে ?
উত্তর : কালো মাটি 

১৬. পরিবেশ বলতে বোঝায় - 
উত্তর : মানুষের চারপাশে অবস্থিত সজীব ও নির্জীব উপাদান 

১৭. জল ও মৃত্তিকা হলো পরিবেশের - 
উত্তর : ভৌত উপাদান 

১৮. পরিবেশের গড় উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ - 
উত্তর : বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড এর মাত্রা বৃদ্ধি 

১৯. পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ?
উত্তর : ২৪০ কোটি 

২০. ফণীমনসার পাতা কাঁটায় পরিবর্তিত হয় - 
উত্তর : বাস্পমোচন হ্রাস করার জন্য 

২১. আরোহনগত অভিযোজন দেখা যায় কোন গাছে ?
উত্তর : মটর গাছ 

২২. মটর গাছের ক্ষেত্রে আকর্ষ গঠিত হয় - 
উত্তর : পাতা বা পত্রক থেকে 

২৩. মাছের দেহের যে অংশটি নৌকার হালের মত কাজ করে সেটি হল - 
উত্তর : বক্ষ পাখনা 

২৪. কুমিরের শ্বাস অঙ্গ হলো - 
উত্তর : ফুসফুস

২৫. জলের দ্রবীভূত অক্সিজেন গ্রহনের জন্য মাছের দেহে থাকে - 
উত্তর : ফুলকা 

২৬. ব্যাঙাচির শ্বাসঅঙ্গ কি ?
উত্তর : বহিঃফুলকা 

২৭. শীতঘুমের সময় ব্যাং শ্বাসকার্য চালায় - 
উত্তর : ত্বক দ্বারা 

২৮. মাছের পটকার কাজ - 
উত্তর : জলের মধ্যে বিভিন্ন গভীরতায় ভাসতে সাহায্য করা 

২৯. মাগুর এবং শিং মাছের শুর কিসের কাজ করে ?
উত্তর : স্পশেন্দ্রিয় 

৩০. পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জীবদেহে পরিবর্তন সংগঠিত হয় - 
উত্তর : খুব ধীরগতিতে 

৩১. জলে ভাসমান উদ্ভিদের দেহে কি থাকে না ?
উত্তর : কিউটিকল 

৩২. 'Animal in Danger' বইটি কত সালে প্রকাশিত হয় ?
উত্তর : ১৯৭২ সালে 

৩৩. আমরা বায়ুমন্ডলের কোন স্তরে বাস করি ?
উত্তর : ট্রপোস্ফিয়ার 

৩৪. ম্যালেরিয়া , এডস রোগ ছড়ায় কোন মাধ্যমের মধ্যে দিয়ে ?
উত্তর : রক্ত বাহের 

৩৫. মাটি থেকে কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার অবস্থিত ?
উত্তর : ১৫ কিমি 

৩৬. স্বাভাবিক পরিবেশে বাঘকে বাঁচিয়ে রাখার পরিকল্পনাই হলো - 
উত্তর : ব্যাঘ্র প্রকল্প 

৩৭. জীবদেহে শক্তির উৎস হলো - 
উত্তর : খাদ্য 

৩৮. সাবলিঙ্গুয়াল গ্রন্থির অবস্থান কোথায় ?
উত্তর : জিহ্বার তলদেশে 

৩৯. লালারসে কোন উৎসেচক থাকে ?
উত্তর : শর্করা 

৪০. ন্যূনতম কত ডেসিবেলের বেশি শব্দ কানে  আমরা বিরক্তি বোধ করি ?
উত্তর : ৯০ ডেসিবেল 

৪১. বায়োজিওগ্রাফিকাল প্রসেসেস বইটির লেখক কে ?
উত্তর : বিজ্ঞানী সিমেন্স 

৪২. উদ্ভিদ-হরিণ-বাঘ কোন খাদ্য শৃঙ্খলের উদাহরণ ?
উত্তর : গ্রেজিং 

৪৩. বাস্তুতন্ত্রে সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হওয়াকে কি বলে ?
উত্তর : শক্তিপ্রবাহ 

৪৪. এমাইনো এসিড কোন খাদ্যের গঠনমূলক একক ?
উত্তর : প্রোটিন 

৪৫. ইউগ্লিনায় কি ধরনের পুষ্টি দেখা যায় ?
উত্তর : মৃতজীবী 

৪৬. IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর : সুইজারল্যান্ড 

৪৭. CITES নামক সংস্থাটি কি সংরক্ষণের সাথে যুক্ত ?
উত্তর : বিলুপ্তপ্রায় বন্য প্রাণী 

৪৮. বিশ্রামরত অবস্থায় মানুষের শরীরে কোন পক্রিয়া চলে ?
উত্তর : বিপাক 

৪৯. জলের উপর বসবাসকারী ভাসমান আণুবীক্ষণিক জীব যদি উদ্ভিদ হয় তাহলে তাকে কি বলে ?
উত্তর : ফাইটোপ্লাঙ্কটন 

৫০. নেকটন তাদের বলা হয় যারা - 
উত্তর : জলে সাঁতার কাটতে পারে 

বাকি প্রশ্ন-গুলো পেতে নিচের লিঙ্ক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও - 


File Details :: 

File Type : PDF
File Location : Google Drive
No. of Pages : 04
File Size : 448 kb 


Post a Comment

0 Comments