Daily Current Affairs in Bengali (26/01/2021) for WBCS/PSC/Rail/SSC

 Daily Current Affairs in Bengali (26/01/2021) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (26/01/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও :


1.  এই বছর কতজন পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ আওয়ার্ড পেলো ? 

Ans : 7 জন এবং 10 জন

★ মোট 119 জন কে পদ্ম আওয়ার্ড দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ 
★ এর মধ্যে 7 জন পদ্মবিভূষণ এবং 10 জন পদ্মভূষণ পাচ্ছেন, পদ্মভূষণ প্রাপকদের দের জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী Shinzo Abe অন্যতম 


2. এ বছরের 26 শে জানুয়ারি ভারত কততম প্রজাতন্ত্র দিবস পালন করলো ? 

Ans : 72 তম 

★ এ বছর প্রজাতন্ত্র দিবসে কোনো বিদেশি অতিথি উপস্থিত ছিলেন না 
দিল্লির রাজপথে প্যারেড এবং এক্সিহিবিশন এর মধ্যে দিয়ে এটি সম্পন্ন হলো 
★ এই প্রথমবার বাংলাদেশ আর্মি এই প্যারেডে অংশগ্রহণ করলো 
★ এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক কাস্টমস দিবস হিসাবেও পালিত হয়


3. 'ভার্চুয়াল Bharat Parv 2021' কে উদ্বোধন করতে চলেছেন ?

Ans : ওম বিড়লা

★ লোকসভা স্পিকার ওম বিড়লা এটির উদ্বোধন করবেন 
★ মিনিস্ট্রি অফ ট্যুরিজম এটির আয়োজন করেছে 
★ মিনিস্ট্রি অফ ট্যুরিজম মন্ত্রী - প্রল্লাদ সিং প্যাটেল 


4. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ সম্প্রতি কোন পাবলিক সচেতনতা অভিযান লঞ্চ করলো ? 

Ans : 'AYU SAMVAD' 

★ এই অভিযানের থিম - Ayurveda for COVID 19
★ আয়ুষ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে আছেন ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু 


5. Estonia এর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হতে চলেছেন ?

Ans : Kaja Kallas

★ Estonia রাজধানী - Tallinn
★ কারেন্সি -ইউরো 


6. সম্প্রতি ভারতীয় ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO কোন সারফেস-টু-এয়ার মিসাইলের সফল পরীক্ষণ সম্পন্ন করলো ?

Ans : Akash-NG মিসাইল

★ ওড়িশার ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এটির পরীক্ষণ সম্পন্ন করা হলো 
★ DRDO চেয়ারম্যান - জি সতীশ রেড্ডি


7. রিলায়েন্স কে অতিক্রম করে কোন সংস্থা 'Most Valued Domestic Firm' এ পরিণত হলো ?

Ans : TCS

★ BSE অনুযায়ী TCS এর মার্কেট মূল্য $170 বিলিয়ন
★ TCS CEO - রাজেশ গোপীনাথন 


8. তেলেঙ্গানার কোন প্রখ্যাত চিকিৎসক যিনি জনগনের ডাক্তার নামে অধিক পরিচিত , সম্প্রতি প্রয়াত হলেন ?

Ans : Ramaka Lakshmana Murthy

★ প্রায় 2 যুগ ধরে তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন 
★ পদ্ম-ভূষণ প্রাপ্ত প্রজা কবি কালজি নারায়ণ রাও এর খুব কাছের সহকর্মী ছিলেন 


9. ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ইন ব্যাংকিং টেকনোলজি (IDRBT) এর নতুন ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : D. Janakiram 

★ IDRBT প্রতিষ্ঠা - 1996
★ IDRBT HQ - হায়দ্রাবাদ 


10. সম্প্রতি কোন সিনেমা 'Golden Peacock Award' জিতলো ?

Ans : Into the Darkness

★ ড্যানিশ ফিল্ম Into the Darkness এই খেতাব জিতলো 
★ বেস্ট মহিলা অভিনেত্রী হিসেবে পোল্যান্ডের Zofia Stafiej 'Silver Peacock' আওয়ার্ড জিতলো 








Daily One - Liner Current Affairs




★ 1. এই বছর 7 জন পদ্মবিভূষণ এবং 10 জন পদ্মভূষণ আওয়ার্ড পেতে চলেছেন,মোট 119 জন কে পদ্ম আওয়ার্ড দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ

★ 2. এ বছরের 26 শে জানুয়ারি ভারত 72 তম প্রজাতন্ত্র দিবস পালন করলো, এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক কাস্টমস দিবস হিসাবেও পালিত হয়

★ 3. লোকসভা স্পিকার ওম বিড়লা 'ভার্চুয়াল Bharat Parv 2021' উদ্বোধন করতে চলেছেন
 
★ 4. Estonia এর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন Kaja Kallas

★ 5. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ সম্প্রতি 'AYU SAMVAD' নামক পাবলিক সচেতনতা অভিযান লঞ্চ করলো

★ 6. সম্প্রতি ভারতীয় ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO  সারফেস-টু-এয়ার Akash-NG মিসাইলের সফল পরীক্ষণ সম্পন্ন করলো

★ 7. রিলায়েন্স কে অতিক্রম করে TCS 'Most Valued Domestic Firm' এ পরিণত হলো

★ 8. তেলেঙ্গানার প্রখ্যাত চিকিৎসক Ramaka Lakshmana Murthy যিনি জনগনের ডাক্তার নামে অধিক পরিচিত , সম্প্রতি প্রয়াত হলেন 

★ 9. ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ইন ব্যাংকিং টেকনোলজি (IDRBT) এর নতুন ডিরেক্টর পদে D. Janakiram কে নিযুক্ত করা হলো

★ 10. সম্প্রতি ড্যানিশ ফিল্ম Into the Darkness 'Golden Peacock Award' জিতলো

Post a Comment

0 Comments