Daily Current Affairs in Bengali (17/01/2021) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
1. উত্তরাখণ্ডের কোথায় সায়েন্স এন্ড টেকনোলজি কেন্দ্রীয় মন্ত্রী ড: হর্ষবর্ধন ডপলার ওয়েদার র্যাডার লঞ্চ করলেন ?
Ans : মুক্তেশ্বর
✜ এছাড়া হিমাচলপ্রদেশের কুফরী তে এটি লঞ্চ করা হলো
✜ ভারতের মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এটি লঞ্চ করা হলো
2. সম্প্রতি কোন সংস্থা 'SAKSHAM' নামক সচেতনতা অভিযান লঞ্চ করলো ?
Ans : পেট্রোলিয়াম কনজার্ভেশন রিসার্চ এসোসিয়েশন (PCRA)
✜ গ্রিন এবং ক্লিন এনার্জি এর ব্যাপারে সচেতন করতে এই ক্যাম্পেইন লঞ্চ করা হলো
✜ মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রী - ধর্মেন্দ্র প্রধান
3. গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির সাথে দেশের বাকি অংশ সংযুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত গুলি ট্রেন লঞ্চ করলেন ?
Ans : ৮ টি ট্রেন
✜ এই অনুষ্ঠানে রেলওয়ে মন্ত্রী পীযুষ গোয়েলও উপস্থিত ছিলেন
✜ এছাড়াও গুজরাটের কেভাদিয়া স্টেশন যার নিকটে স্ট্যাচু টি অবস্থিত সেটি ইতিমধ্যেই গ্রিন বিল্ড সার্টিফিকেশন পেয়েছে
4. দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নীত করতে নেপালের বিদেশ মন্ত্রী প্রদীপ কুমার গ্যয়লি এর সাথে ভারতের কোন মন্ত্রী মিটিংয়ে অংশগ্রহণ করলেন ?
Ans : এস জয়শঙ্কর
✜ ভারতের এক্সটার্নাল আফফায়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর এই মিটিংয়ে অংশগ্রহণ করলেন
✜ তিন দিন ব্যাপী ইন্দো-নেপাল জয়েন্ট কমিশন মিটিংয়ে দুই দেশের সম্মিলিত বিভিন্ন এজেন্ডা গ্রহণ করা হলো
5. ভারতের সাথে কোন দেশের স্ট্র্যাটেজিক কনসালটেটিভ গ্রুপ মিটিং অনুষ্ঠিত হলো ?
Ans : ওমান
✜ ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন সঞ্জয় ভট্টাচার্য
✜ ওমান রাজধানী - মাস্কট
✜ কারেন্সি - ওমানি রিয়াল
6. ভারতীয় সেনাবাহিনীর সাথে কোন সংস্থা সম্মিলিত ভাবে দেশীয় পদ্ধতিতে তৈরি প্রথম 9mm মেশিন পিস্তল তৈরি করলো ?
Ans : ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( DRDO )
✜ এই পিস্তলটির নাম দেওয়া হয়েছে 'Asmi' যার মানে হলো আত্ম-সম্মান
✜ DRDO চেয়ারম্যান - জি সতীশ রেড্ডি
✜ HQ - নতুন দিল্লী
7. কোন দেশ দীর্ঘ 14 বছর পর জাতীয় নির্বাচন সহ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে চলেছে ?
Ans : প্যালেস্টাইন
✜ 22 শে মে তে পার্লামেন্টারি নির্বাচন হবে, 31 শে জুলাই রাষ্ট্রপতি নির্বাচন এবং 31 শে আগস্ট জাতীয় কাউন্সিল নির্বাচন সম্পন্ন হবে
✜ রাজধানী - রামাল্লা, পূর্ব জেরুসালেম
8. ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) Adaptation Gap Report এর কততম সংস্করণ প্রকাশ করলো ?
Ans : পঞ্চম
✜ ওয়ার্ল্ড অ্যাডাপটেশন প্রোগ্রাম এবং UNEP মিলিত ভাবে এই রিপোর্ট প্রকাশ করলো
✜ UNEP HQ - নায়রবি, কেনিয়া
✜ UNEP এক্সিকিউটিভ ডিরেক্টর - Inger Andersen
9. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কীমে কত টাকা ঘোষণা করলেন ?
Ans : 100 কোটি টাকা
✜ এই সিড ফান্ডটি যেকোনো স্টার্ট-আপ কে বৃদ্ধির কাজে ব্যয়িত হবে
✜ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন এর অধীনে এই ফান্ডটি রাখা হয়েছে
10. স্বচ্ছ পরিচালনার জন্য কোন মন্ত্রক 'SKOCH Challenger Award' পেলো ?
Ans : মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ
✜ দেশ জুড়ে পঞ্চায়েতি রাজ দ্বারা স্বচ্ছ ই-গভারন্যান্স সিস্টেমের জন্য এই আওয়ার্ড দেওয়া হলো
✜ মিনিস্টার অফ পঞ্চায়েতি রাজ - নরেন্দ্র সিং তোমার
Daily One - Liner Current Affairs
✜ 1. উত্তরাখণ্ডের মুক্তেশ্বর এবং হিমাচলপ্রদেশের কুফরী তে সায়েন্স এন্ড টেকনোলজি কেন্দ্রীয় মন্ত্রী ড: হর্ষবর্ধন ডপলার ওয়েদার র্যাডার লঞ্চ করলেন
✜ 2. সম্প্রতি পেট্রোলিয়াম কনজার্ভেশন রিসার্চ এসোসিয়েশন (PCRA) 'SAKSHAM' নামক সচেতনতা অভিযান লঞ্চ করলো
✜ 3. গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির সাথে দেশের বাকি অংশ সংযুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ টি ট্রেন লঞ্চ করলেন
✜ 4. দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নীত করতে নেপালের বিদেশ মন্ত্রী প্রদীপ কুমার গ্যয়লি এর সাথে ভারতের এক্সটার্নাল আফফায়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর মিটিংয়ে অংশগ্রহণ করলেন
✜ 5. ভারতের সাথে ওমানের স্ট্র্যাটেজিক কনসালটেটিভ গ্রুপ মিটিং অনুষ্ঠিত হলো
✜ 6. ভারতীয় সেনাবাহিনীর সাথে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( DRDO ) সম্মিলিত ভাবে দেশীয় পদ্ধতিতে তৈরি প্রথম 9mm মেশিন পিস্তল তৈরি করলো
✜ 7. প্যালেস্টাইন দীর্ঘ 14 বছর পর জাতীয় নির্বাচন সহ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে চলেছে
✜ 8. ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) Adaptation Gap Report এর পঞ্চম সংস্করণ প্রকাশ করলো
✜ 9. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কীমে 100 কোটি টাকা ঘোষণা করলেন
✜ 10. স্বচ্ছ পরিচালনার জন্য মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ 'SKOCH Challenger Award' পেলো

0 Comments
Please do not share any spam link in the comment box