Daily Current Affairs in Bengali (12/01/2021) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (12/01/2021) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (12/01/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও :


1. জাতীয় যুব দিবস (National Youth Day ) কবে পালন করা হয় ? 

Ans : 12 ই জানুয়ারি 

➥ প্রতিবছর স্বামী বিবেকানন্দ এর জন্ম বার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়, ➥ এই বছরে 158 তম জন্মবার্ষিকী পালন করা হলো 
➥ 1984 সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে 
➥ এ বছরের থিম - Channelizing Youth Power for Nation Building 


2. মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে কবে ন্যাশনাল রোড সেফটি সপ্তাহ পালন করে থাকে ?

Ans : জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে 

➥ তবে 2021 এ রোড সেফটি মাস পালন করা হবে সপ্তাহের বদলে, 18 ই জানুয়ারি থেকে 17 ই ফেব্রুয়ারি এটি পালন করা হবে 
➥ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে কেন্দ্রীয় মন্ত্রী - নিতিন গাদকারী 


3. পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কোন তেলেগু সাংবাদিক সম্প্রতি প্রয়াত হলেন ?

Ans : Turlapati Kutumba Rao

➥ 2002 সালে তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়, অন্ধ্রপ্রদেশ থেকে তিনি প্রথম সাংবাদিক যিনি এই পুরস্কার পেয়েছিলেন 
➥ এছাড়াও পুলিতজার পুরস্কার প্রাপ্ত লেখক ও সাংবাদিক Neil Sheehan প্রয়াত হলেন 


4. সম্প্রতি ভারতের কোন ডিফেন্স অনুশীলনের দ্বিতীয় সংস্করণ শুরু হলো ? 

Ans : Sea Vigil - 21 

➥ জানুয়ারি 12 থেকে 13 তারিখ পর্যন্ত এই বৃহৎ সামরিক অনুশীলনটি অনুষ্ঠিত হবে
➥ 7516 কিলোমিটার কোস্টাল এরিয়া জুড়ে এটি অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন রাজ্যের এজেন্সিরাও অংশগ্রহণ করবে 
➥ এই অনুশীলন টির ফলে আমরা আমাদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে ধারনা পেয়ে থাকি 


5. ঢাকা ম্যারাথন 2021 এ ভারতের কে চতুর্থ স্থান অধিকার করলো ? 

Ans : Jigmet Dolma

➥ লাদাখের Jigmet Dolma চতুর্থ স্থান অধিকার করলো 
➥ এই ম্যারাথনে প্রথম হলো মরক্কোর Hicham Lakohi 


6. ডোমেস্টিক রেটিং এজেন্সি ICRA 2021-22 অর্থবর্ষে ভারতের জিডিপি কত নির্ধারণ করলো ? 

Ans : 10.1%

➥ 2020-21 এ তারা ভারতের জিডিপি -7.8% নির্ধারণ করেছিল
➥ ICRA HQ - হরিয়ানা
➥ ICRA ডিরেক্টর - অরুন দুগ্গাল


7. 51 তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া (IFFI) তে কোন দেশকে 'country of Focus' ঘোষণা করা হলো ? 

Ans : বাংলাদেশ

➥ 51 তম IFFI গোয়াতে অনুষ্ঠিত হবে জানুয়ারির 16 থেকে 24 তারিখ পর্যন্ত 
➥ বাংলাদেশ থেকে 4 টি সিনেমা এই উৎসবে দেখানো হবে 
➥ 1952 সাল থেকে গোয়া তে IFFI অনুষ্ঠিত হয়ে আসছে 


8. আইসিসি বোর্ডে BCCI এর অফিসিয়াল প্রতিনিধি পদে কাকে নিযুক্ত করা হলো ? 

Ans : জয় শাহ 

➥ এর আগে এই পদে ছিলেন সৌরভ গাঙ্গুলি যিনি BCCI এর প্রেসিডেন্ট
➥ BCCI HQ - মুম্বাই
➥ BCCI প্রতিষ্ঠা - 1928 


9. কোন দেশ ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনাইটেড নেশনস এর সাথে মিলিতভাবে ভার্চুয়ালি One Planet Sunmit (OPS) 2021 আয়োজন করলো ?

Ans : ফ্রান্স 

➥ ভারত,রাশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এই সামিটে ও অংশগ্রহণ করে নি 
➥ ফ্রান্সের রাজধানী - প্যারিস 
➥ কারেন্সি - ইউরো , CFP ফ্রাঙ্ক


10. মিনিস্ট্রি অফ পাওয়ার এর অনুষ্ঠিত 30 তম ন্যাশনাল এনার্জি কনজার্ভেশন আওয়ার্ড এ কোন রাজ্য এনার্জি ম্যানেজমেন্ট সেন্টারে প্রথম পুরস্কার পেলো ?

Ans : কেরালা 

➥ মিনিস্ট্রি অফ পাওয়ার এবং ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এই আওয়ার্ডটির আয়োজন করলো 
➥ এনার্জি কনজার্ভেশন বিল্ডিং কোডে দ্বিতীয় স্থান পেলো কর্ণাটক
➥ ভারতীয় রেলওয়ে 13 টি পুরস্কার পেয়েছে এই অনুষ্ঠানে 
➥ মিনিস্ট্রি অফ পাওয়ার প্রতিমন্ত্রী - RK Singh 













Daily One - Liner Current Affairs 



➥ 1. প্রতিবছর স্বামী বিবেকানন্দ এর জন্ম বার্ষিকী উপলক্ষে 12 ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়, এ বছরের থিম - Channelizing Youth Power for Nation Building

➥ 2. মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে 2021 এ রোড সেফটি সপ্তাহের বদলে রোড সেফটি মাস পালন করবে 18 ই জানুয়ারি থেকে 17 ই ফেব্রুয়ারি পর্যন্ত

➥ 3. পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তেলেগু সাংবাদিক Turlapati Kutumba Rao সম্প্রতি প্রয়াত হলেন, এছাড়া প্রয়াত হলেন পুলিতজার পুরস্কার প্রাপ্ত লেখক ও সাংবাদিক Neil Sheehan

➥ 4. জানুয়ারি 12 থেকে 13 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ডিফেন্স অনুশীলন 'Sea Vigil - 21' এর দ্বিতীয় সংস্করণ শুরু হলো

➥ 5. ঢাকা ম্যারাথন 2021 এ লাদাখের Jigmet Dolma চতুর্থ স্থান অধিকার করলো

➥ 6. ডোমেস্টিক রেটিং এজেন্সি ICRA 2021-22 অর্থবর্ষে ভারতের জিডিপি 10.1% নির্ধারণ করলো

➥ 7. 51 তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া (IFFI) তে বাংলাদেশ কে 'country of Focus' ঘোষণা করা হলো

➥ 8. আইসিসি বোর্ডে BCCI এর অফিসিয়াল প্রতিনিধি পদে জয় শাহ কে নিযুক্ত করা হলো

➥ 9. ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনাইটেড নেশনস এর সাথে মিলিতভাবে ফ্রান্স ভার্চুয়ালি One Planet Sunmit (OPS) 2021 আয়োজন করলো

➥ 10. মিনিস্ট্রি অফ পাওয়ার এর অনুষ্ঠিত 30 তম ন্যাশনাল এনার্জি কনজার্ভেশন আওয়ার্ড এ কেরালা এনার্জি ম্যানেজমেন্ট সেন্টারে প্রথম পুরস্কার পেলো








Post a Comment

0 Comments