Daily Current Affairs in Bengali (10/01/2021) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
1. কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিউটেন্যান্ট গভর্নর সম্প্রতি 'Satark Nagrik' নামক মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডিপার্টমেন্টাল ভিজিলেন্স অফিসার্স পোর্টরাল লঞ্চ করলো ?
Ans : জম্মু-কাশ্মীর
❏ জম্মু-কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এটি লঞ্চ করলেন
❏ জম্মু-কাশ্মীর অ্যান্টি করাপশন ব্যুরো এটি তৈরি করেছে
2. Bloomberg Billionaires ইনডেক্স অনুযায়ী জেফ বেজস কে অতিক্রম করে কে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিতে পরিণত হলেন ?
Ans : ইলন মাস্ক
❏ টেসলা CEO ইলন মাস্ক প্রথম স্থান অধিকার করলো, এর আগে এই স্থানে ছিলেন আমাজন CEO জেফ বেজস
❏ ইলন মাস্ক এর মোট সম্পত্তির পরিমান $ 188.5 বিলিয়ন
❏ টেসলা HQ - ক্যালিফোর্নিয়া
3. অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) কাকে প্রথম ডেপুটি জেনারেল সেক্রেটারি পদে নিযুক্ত করলো ?
Ans : অভিষেক যাদব
❏ প্রাক্তন ভারতীয় স্ট্রাইকার অভিষেক যাদবকে এই পদের দায়িত্ব দেওয়া হলো
❏ AIFF প্রেসিডেন্ট - প্রফুল প্যাটেল
❏ AIFF HQ - দ্বারকা, দিল্লী
4. আর্মি পার্সোনাল দের ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে কোন ব্যাংক সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর সাথে চুক্তিবদ্ধ হলো ?
Ans : বন্ধন ব্যাংক
❏ আর্মি পার্সোনাল দের ব্যাংক শৌর্য স্যালারি একাউন্ট তৈরি করে দেওয়া হবে ব্যাংকের পক্ষ থেকে , দুর্ঘটনা ইন্সুরেন্স কভার 30 লাখ, বায়ু দুর্ঘটনা কভার 1 কোটি টাকা এবং এডুকেশনাল বেনিফিট প্রতি বছর 1 লাখ 4 বছরের জন্য যদি সেক্ষেত্রে একাউন্ট হোল্ডার মৃত হয়
❏ বন্ধন ব্যাংক MD & CEO - চন্দ্র শেখর ঘোষ
❏ বন্ধন ব্যাংক HQ - কলকাতা
5. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদে পুনরায় কাকে নির্বাচিত করা হলো ?
Ans : Faustin-Archange Touadera
❏ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক রাজধানী - Bangui
❏ কারেন্সি - সেন্ট্রাল আফ্রিকান CFA ফ্রাঙ্ক
6. সম্প্রতি বিশ্বের সব থেকে প্রাচীন কোন ফার্স্ট-ক্লাস ক্রিকেটার প্রয়াত হলেন ?
Ans : Alan Burgess
❏ তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ভারতের রঘুনাথ চান্দরকার বর্তমানে সব থেকে প্রাচীন জীবিত ফাস্ট-ক্লাস ক্রিকেটার হলেন
❏ Alan Burgess এর মৃত্যুকালীন বয়স হয়েছিল 100 বছর, 1940-41 সালে 11 টি ফার্স্ট-ক্লাস ম্যাচে তিনি অংশগ্রহণ করেছিলেন
7. সম্প্রতি কোন রাজ্য সরকার কমিউনিটি ফরেস্ট ম্যানেজমেন্ট এর জন্য 'COSFOM' ওয়েবসাইট লঞ্চ করলো ?
Ans : মনিপুর
❏ COSFOM - Community based Sustainable Forest Management for Water Resource Conservation in Manipur
❏ মনিপুর রাজধানী - ইমফল
❏ মুখ্যমন্ত্রী - এন বীরেন সিং
❏ রাজ্যপাল - নাজমা হেপতুল্লা
8. চেন্নাই বন্দরে কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি কোস্টাল রিসার্চ ভ্যাসেল 'Sagar Anveshika' এর উদ্বোধন করলেন ?
Ans : ড: হর্ষবর্ধন
❏ আর্থ সায়েন্স কেন্দ্রীয় মন্ত্রী ড: হর্ষবর্ধন এটির উদ্বোধন করলেন
❏ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি (NIOT) এর গবেষণার কাজে এটি ব্যবহার করা হবে
❏ NIOT HQ - চেন্নাই
❏ NIOT ডিরেক্টর - Dr G A Ramadass
9. নতুন দিল্লী তে অনুষ্ঠিত ভারত-ফ্রান্সের স্ট্র্যাটেজিক ডায়ালগ 2021 এ ভারতের পক্ষ থেকে কে অংশগ্রহণ করলেন ?
Ans : অজিত দোভাল
❏ ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার অজিত দোভাল এবং ফ্রান্সের পক্ষ থেকে ডিপ্লোমেটিক এডভাইজার Emmanuel Bonne এটিতে অংশগ্রহণ করলেন
❏ এই ডায়ালগে কোভিড ভ্যাকসিন,ইন্দো-প্যাসিফিক এরিয়া,নিউক্লিয়ার স্পেস,ডিজিটাল ইকোনমি প্রভৃতি নিয়ে আলোচনা হলো
10. কোভিড-19 রিলিফ এ সাহায্য করতে জাপান ভারতের সাথে কত টাকার লোন চুক্তি করতে চলেছে ?
Ans : 2113 কোটি টাকা
❏ এই লোন প্যাক্টের নাম দেওয়া হয়েছে Covid-19 Crisis Response Support Loan for Social Protection
❏ জাপান কারেন্সি - ইয়েন , রাজধানী - টোকিও
❏ জাপান প্রধানমন্ত্রী - Yoshihide Suga
Daily One - Liner Current Affairs
❏ 1. জম্মু-কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সম্প্রতি 'Satark Nagrik' নামক মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডিপার্টমেন্টাল ভিজিলেন্স অফিসার্স পোর্টরাল লঞ্চ করলেন
❏ 2. Bloomberg Billionaires ইনডেক্স অনুযায়ী জেফ বেজস কে অতিক্রম করে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিতে পরিণত হলেন টেসলা CEO ইলন মাস্ক
❏ 3. অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) অভিষেক যাদব কে প্রথম ডেপুটি জেনারেল সেক্রেটারি পদে নিযুক্ত করলো
❏ 4. আর্মি পার্সোনাল দের ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে বন্ধন ব্যাংক সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর সাথে চুক্তিবদ্ধ হলো
❏ 5. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হলেন Faustin-Archange Touadera
❏ 6. বিশ্বের সব থেকে প্রাচীন ফার্স্ট-ক্লাস ক্রিকেটার Alan Burgess সম্প্রতি প্রয়াত হলেন
❏ 7. সম্প্রতি মনিপুর রাজ্য সরকার কমিউনিটি ফরেস্ট ম্যানেজমেন্ট এর জন্য 'COSFOM' ওয়েবসাইট লঞ্চ করলো
❏ 8. চেন্নাই বন্দরে আর্থ সায়েন্স কেন্দ্রীয় মন্ত্রী ড: হর্ষবর্ধন সম্প্রতি কোস্টাল রিসার্চ ভ্যাসেল 'Sagar Anveshika' এর উদ্বোধন করলেন
❏ 9. নতুন দিল্লী তে অনুষ্ঠিত ভারত-ফ্রান্সের স্ট্র্যাটেজিক ডায়ালগ 2021 এ ভারতের পক্ষ থেকে অংশগ্রহণ করলেন ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার অজিত দোভাল
❏ 10. কোভিড-19 রিলিফ এ সাহায্য করতে জাপান ভারতের সাথে 2113 কোটি টাকার লোন চুক্তি করতে চলেছে

0 Comments
Please do not share any spam link in the comment box