Monthly Current Affairs in Bengali | Month of October, 2020 | [pdf] Download
Hello বন্ধুরা,
তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।
October মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে October Monthly Current Affairs One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-
কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ
01/10/2020
❐ 1. ছোট ব্যবসার কোম্পানি গুলিকে আরো শক্তিশালী করে তুলতে বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) Yes ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হল, Yes ব্যাংক CEO - প্রশান্ত কুমার
❐ 2. ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা ISRO 2025 এ 'শুক্র মিশন (Venus Mission)' লঞ্চ করবে বলে ঠিক করেছে, ফ্রান্সও এই মিশনে অংশগ্রহণ করবে
❐ 3. তৃতীয় G-20 শেরপা মিটিং- এ কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু ভারতের হয়ে অংশগ্রহণ করলেন,এই মিটিং এর সভাপতিত্ব করলেন সৌদি আরব
❐ 4. গ্রামাঞ্চলের উন্নতির জন্য সায়েন্স এন্ড টেকনোলজি কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ(CSIR) টেকনলজি লঞ্চ করলেন
❐ 5. ভারত মালদ্বীপে ক্যানসার হাসপাতাল এবং ক্রিকেট স্টেডিয়াম গড়ে তুলতে চলেছে, এর জন্য মালদ্বীপ কে $ 800 মিলিয়ন লাইন অফ ক্রেডিট দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে
❐ 6. কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের কমান্ডার-ইন-চিফ পদে শেখ নাওয়াফ আল - আহমেদ আল জাবের আল - সাবাহ কে নিযুক্ত করা হল
❐ 7. সোশ্যাল জাস্টিস এন্ড এমপাওয়ারমেন্ট কেন্দ্রীয় মন্ত্রী Shri Thaawarchand Gehlot 'আম্বেদকর সোশ্যাল ইনোভেশন এন্ড ইনকিউবেশন মিশন' লঞ্চ করলেন
❐ 8. ইয়ুথ আফফায়ার্স এবং স্পোর্টস প্রতিমন্ত্রী কিরেন রিজিজু স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এর নতুন লোগো লঞ্চ করলেন
❐ 9. 'আন্তর্জাতিক প্রবীণ দিবস' (International Day of Older Persons ) পালন করা হয় 1st অক্টোবর,এ বছরের থিম - Pandemics : Do They Change How we Address Age and Ageing
❐ 10. মহিলাদের রেল যাত্রাপথে আরো বেশি সুরক্ষা প্রদান করতে দক্ষিণ পূর্ব রেলওয়ে 'Operation My Saheli' প্রজেক্ট লঞ্চ করলো
02/10/2020
▣ 1. আন্তর্জাতিক অহিংসা দিবস (International Day of Non-Violence) পালন করা হয় 2 রা অক্টোবর, 2007 সাল থেকে এটি পালিত হয়ে আসছে
▣ 2. 3-রা অক্টোবর বিশ্বের উচ্চতম এবং দীর্ঘতম 'অটল টানেল' কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে চলেছেন, হিমাচল প্রদেশের রোটাং এ 10,000 ফুট উচ্চতায় এটি নির্মিত হয়েছে
▣ 3. দেশের দু-চাকার সব থেকে বড় নির্মাতা কোম্পানি Hero MotoCorp অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল BS Dhanoa কে নন-এক্সিকিউটিভ এবং ডিরেক্টর পদে নিয়োগ করলো
▣ 4. ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) সদ্য প্রকাশিত 'ক্রাইম ইন ইন্ডিয়া' 2019 তথ্য অনুযায়ী মহিলাদের উপর ক্রাইম 7% বেড়েছে
▣ 5. কম্বোডিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত পদে নিয়োগ করা হল Devyani Uttam Khobragade, কম্বোডিয়া রাজধানী - Phnom Penh
▣ 6. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক দিল্লী-গাজিয়াবাদ-মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানসিট সিস্টেম (RRTS) এর জন্য $ 500 mn টাকা লোন প্রদান করবে
▣ 7. সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকার কেন্দ্রের 'One Nation One Ration Card' স্কিমের সাথে যুক্ত হলো
▣ 8. জল শক্তি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এর প্রকাশিত 'স্বচ্ছ ভারত আওয়ার্ড 2020' তে গুজরাট এবং উত্তরপ্রদেশ কে 'Best performing States' ঘোষণা করা হল
▣ 9. ট্রেড এবং বর্ডার কোঅপারেশনের উপর ভারতের সাথে মায়ানমারের ভার্চুয়াল মিটিং সম্পন্ন হলো
▣ 10. ট্রাইবাল আফফায়ার্স কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা TRIFED এর ইনিশিয়েটিভ বৃহত্তম হ্যান্ডিক্রাফট এবং অর্গানিক প্রোডাক্ট মার্কেট 'Tribes India E-Market Place' লঞ্চ করতে চলেছেন
03/10/2020
➤ 1. ওড়িশার বালাসোরে পারমানবিকভাবে সক্ষম Shaurya মিসাইলটির নতুন সংস্করণ সফল ভাবে পরীক্ষণ করা হলো, এটি তৈরী করেছে ভারতের ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO
➤ 2. ভারত এবং বাংলাদেশের মধ্যে বঙ্গোপসাগর এ বার্ষিক সামরিক অনুশীলন 'Bongosagar' এর দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে
➤ 3. রাজ্য এবং কেন্দ্র শাসিত সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে পাইপের মাধ্যমে জল পৌঁছে দিতে জল শক্তি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত 'Jal Jeevan Mission' এর ১০০ দিনের অভিযান লঞ্চ করলেন
➤ 4. আমেরিকা যুক্তরাষ্ট্র এর মহাকাশ গবেষনা সংস্থা NASA ভারতীয় বংশদ্ভুত মহাকাশচারি কল্পনা চাওলার নামে কমার্শিয়াল কার্গো স্পেসক্রাফট লঞ্চ করল
➤ 5. পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাস্তা সারানোর জন্য নতুন স্কিম 'পথশ্রী অভিযান' লঞ্চ করলো
➤ 6. আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সোনোওয়াল 'Kritagyata' নামক অনলাইন পেনশন সাবমিশন এবং ট্রাকিং পোর্টরাল লঞ্চ করলেন
➤ 7. কৃষি এবং গ্রাম উন্নয়ন ব্যাঙ্ক NABARD ভারত সরকারের জল,স্যানিটেশন এবং হাইজিন (WASH) প্রোগ্রামকে সমর্থন করতে একটি বিশেষ রিফাইন্যান্স সুবিধা লঞ্চ করলো
➤ 8. কেন্দ্রীয় সরকারের শ্রম সচিব পদে নব নিযুক্ত হলেন অপূর্ব চন্দ্র ,আগে এই পদের দায়িত্বে ছিলেন Heeralal Samariya
➤ 9. আহমেদাবাদ এর সবরমতী সেন্ট্রাল জেল জেলবন্দিদের বিভিন্ন শিক্ষামূলক এবং স্বাস্থ্য় সম্পর্কিত বার্তা পৌছে দিতে দেশের মধ্যে প্রথম 'Radio Prison' লঞ্চ করলো
➤ 10. ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( SBI ) চিফ ফিনান্সিয়াল অফিসার পদে Charanjit Surinder Attra কে নিয়োগ করলো , SBI HQ - মুম্বাই
04/10/2020
⬟ 1. ভারত নেপালের স্বাস্থ্য় ও শিক্ষা বিভাগকে সাহায্য করার জন্য় গান্ধী জয়ন্তীতে ৪১ টি অ্যাম্বুলেন্স এবং ৬ টি স্কুল বাস উপহারে দিল, এর আগে ভারত নেপাল কে 10 টি ICU ভেন্টিলেটর এবং এপ্রিল মাসে 23 টন অত্যাবশ্যকীয় ওষুধ দিয়ে সাহায্য করেছে
⬟ 2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'VAIBHAV' (Vaishvik Bharatiya Vaigyanik সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করলেন, এটি শেষ হবে ৩১ সে অক্টোবর
⬟ 3. হরিয়ানা রাজ্য সরকার রাজ্যের ৬১৯৭ টি গ্রাম পঞ্চায়েত কে ডিজিটালি আরো উন্নত করে তুলতে ' Gram Darshan' লঞ্চ করলো, হরিয়ানার মুখ্যমন্ত্রী - মনোহর লাল খাট্টার
⬟ 4. পাঞ্জাব সরকার রাজ্যে ৭৫০ টি গ্রামীন স্টেডিয়াম এবং খেলার মাঠ নির্মাণ করবে বলে লক্ষ্যমাত্রা স্থির করলো, ২০১৯ এ লঞ্চ করা 'Smart Village Scheme' এর অধীনে এই ইনিশিয়েটিভ টি কার্যকর করা হবে
⬟ 5. প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সম্পর্কিত কাজকর্ম ডিজিটাইজ করতে Coal Mines Provident Fund Organisation (CMPFO) 'SUNIDHI' প্রজেক্ট লঞ্চ করলো
⬟ 6. National Wildlife Week ( জাতীয় বন্যজীবন সপ্তাহ )] পালন করা হয় ২ - ৮ অক্টোবর, ১৯৫৪ থেকে এটি পালিত হয়ে আসছে
⬟ 7. আসামে 'সাইবার নিরাপত্তা সচেতনতা' প্রচার অভিযান শুরু হলো , আসাম পুলিশ এবং Cyber Peace Foundation যৌথ ভাবে এই প্রচার অভিযানটি শুরু করল
⬟ 8. আন্তর্জাতিক অনলাইন শুটিং চাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতলেন Visnu Shivraj Pandian
⬟ 9. ICICI ব্যাঙ্ক iMobile অ্যাপ এর মাধ্যমে কার্ডলেস ক্যাশ তোলার সুবিধা লঞ্চ করল, ICICI HQ - মুম্বাই
⬟ 10. দেশের প্রতিরক্ষা মন্ত্রকের এর সাথে দেশের প্রথম কোন প্রাইভেট কোম্পনি Economic Explosives Ltd (EEL) এর সাথে ৪০৯ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হলো
05/10/2020
★ 1. Harvey J. Alter, Charles M. Rice এবং Michael Houghton কে যৌথ ভাবে হেপাটাইটিস সি ভাইরাস আবিস্কার করার জন্য নোবেল পুরস্কারে সম্মানিত করা হলো , ফিজিওলজি/মেডিসিন বিভাগে এই পুরস্কার দেওয়া হলো
★ 2. 'বিশ্ব শিক্ষক দিবস' পালন করা হয় ৫ ই অক্টোবর, এবছরের থিম - Teachers : Leading in crisis, reimagining the future. এছাড়াও এই দিনটি তে 'World Habitat Day' পালন করা হয়
★ 3. নর্থ ইস্টার্ন রিজিয়নের রাজ্য উন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র সিং 'Discovering the Heritage of Assam' বইটি লঞ্চ করলেন, এই বইটি লিখেছেন Padampani Bora
★ 4. বিশ্ব মহাকাশ সপ্তাহ (World Space Week) পালন করা হয় ৪ - ১০ অক্টোবর ,এ বছরের থিম - Satellites Improve LIfe
★ 5. দিল্লী সরকার 'Yudh Pradushan Ke Virudh' নামক একটি দুষন বিরোধী অভিযান লঞ্চ করল, এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী 'Green Delhi App' লঞ্চ করবেন বলে জানিয়েছেন
★ 6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার আয়োজিত আন্তর্জাতিক টেক্সটাইল ট্র্যাডিশনের উপর ওয়েব সেমিনারে অংশগ্রহণ করে বক্তব্য রাখলেন
★ 7. দেশের মধ্যে প্রথম পুদুচেরী এয়ারপোর্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) ১০০ % সৌর চালিত এয়ারপোর্ট এ পরিনত হলো
★ 8. ভারতীয় ডেভেলপার দের সাহায্য করতে পেটিএম সংস্থা নিজস্ব একটি মিনি App স্টোর লঞ্চ করলো
★ 9. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন দিল্লিতে ৪২ তম GST কাউন্সিল মিটিং এর সভাপতিত্ব করলেন
★ 10. রেল মন্ত্রী পিযুষ গোয়েল মন্ত্রী কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের ফুলবাগান স্টেশন এর উদ্বোধন করলেন এবং ফুলবাগান থেকে সল্ট লেক সেক্টর - V এর প্রথম ট্রেনের যাত্রাপথেরও উদ্বোধন করলেন
06/10/2020
🔺 1. ভারতের ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO ওড়িশার হুইলার দ্বীপে Supersonic Missile Assisted Release of Torpedo (SMART) এর সফল ভাবে পরীক্ষণ সম্পন্ন করল
🔺 2. সম্প্রতি একটি পথ দুর্ঘটনায় আফগানিস্তান ক্রিকেটার Najeeb Tarakai প্রয়াত হলেন , এছাড়াও সম্প্রতি গুজরাট হাই কোর্টের প্রাক্তন মুখ্য বিচারক AS Dave প্রয়াত হলেন
🔺 3. গোয়া রাজ্য সরকার ই-লার্নিং Youtube চ্যানেল DISHTAVO ( Digital Integrated System for Holistic Teaching and Virtual Orientations ) লঞ্চ করল ,এই প্রোগ্রামটি গোয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজ পাঠক্রমের সাথে সংযুক্ত
🔺 4. গ্রামীন অঞ্চলের উন্নতির জন্য গুজরাট রাজ্য সরকার 'ডিজিটাল সেবা সেতু' প্রোগ্রাম লঞ্চ করল, ২০১৬ তে লঞ্চ করা সেবা সেতু প্রোগ্রামেরই ডিজিটাল রূপ এই প্রোগ্রাম
🔺 5. মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দিল্লীর সহকারী মুখ্যমন্ত্রী মনিষ শিশদিয়া 'Babu - The Unforgettable' বইটি লঞ্চ করলেন
🔺 6. স্ট্রিট ফুড বিক্রেতারা যাতে Swiggy এর মত জনপ্রিয় ফুড ডেলিভারি ই-কমার্স প্লাটফর্ম ব্যবহারের সুযোগ পায় তার জন্য মিনিস্ট্রি অফ হাউসিং এবং আরবান অ্যাফেয়ার্স Swiggy এর সাথে PM SVANidhi স্কিমের অধীনে চুক্তি স্বাক্ষর করলো
🔺 7. ইন্দো - আমেরিকান চেম্বার অফ কমার্স ( IACC ) এর পক্ষ থেকে রতন টাটা কে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত করা হলো
🔺 8. বিশ্বের প্রথম দেশ হিসেবে চীন মহাকাশে 'Asteroid Mining Robot' পাঠাতে চলেছে
🔺 9. UK এর Roger Penrose, জার্মানির Reinhard Genzel এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এর Andrea Ghez কে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ 2020 সম্মানে সম্মানিত করা হলো
🔺 10. ইতিহাসে প্রথমবার কোভিড - 19 পরিস্থিতির জন্য় BRICS শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে চলেছে ১৭ ই নভেম্বর
07/10/2020
➥1. ফ্রান্সের Emmanuelle Charpentier এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের Jennifer A. Doudna কে রসায়ন বিভাগে নোবেল প্রাইজ 2020 সম্মানে সম্মানিত করা হলো
➥ 2. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মনেটরি পলিসি কমিটি ( MPC ) তে ভারত সরকার সম্প্রতি প্রফেসর অসীমা গয়াল , প্রফেসর জয়নাথ আর ভার্র্মা এবং ড: শশাঙ্ক ভীদে কে নিয়োগ করল
➥ 3. ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ( BCAS ) এর ডিরেক্টর জেনারেল পদে M A Ganapathy কে নিযুক্ত করা হলো
➥ 4. ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ( SBI ) চেয়ারম্যান পদে দিনেশ কুমার খারা কে নিযুক্ত করা হলো
➥ 5. ভারত এবং মায়ানমার যৌথ ভাবে মায়ানমারের Rakhine রাজ্যে Sittwe পোর্ট নির্মান করতে চলেছে , ২০২১ এর প্রথমেই এটি কার্যকর হবে
➥ 6. ভারতের মধ্যে প্রথম ICICI ব্যাঙ্ক Loan Against Securities ( LAS) উপভোক্তাদের জন্য ডেবিট কার্ড ফেসিলিটি লঞ্চ করল
➥ 7. রাশিয়া সম্প্রতি Tsirkon হাইপারসোনিক ক্রূজ মিসাইলের সফল পরীক্ষণ সম্পন্ন করল
➥ 8. ইন্ডিয়ান কোস্ট গার্ড ( ICG ) সম্প্রতি Vigraha নামক টহলদারি জাহাজ লঞ্চ করল, এটি তৈরী করেছে Larsen & Toubro
➥ 9. গুজরাটের Banaskantha এবং Patan এ দেশের মধ্যে প্রথম দুটি জৈব মশলা বীজ পার্ক গড়ে উঠতে চলেছে
➥ 10. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্ব এ কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি সাইবার সুরক্ষা বিষয়ের উপর ভারতের সাথে জাপানের চুক্তিতে অনুমোদন দিল
08/10/2020
➤ 1. আমেরিকান কবি Louise Gluck কে নোবেল প্রাইজ 2020 সম্মানে সম্মানিত করা হল , সুইডেনের দা সুইডিশ একাডেমির পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হলো
➤ 2. ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক J Venkatramu কে ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ করলো, IPPB HQ - নতুন দিল্লী
➤ 3. ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারনাল ট্রেড ( DPIIT ) স্টার্টআপ এর জন্য নতুন একটি অনলাইন প্লাটফর্ম 'Startup India Showcase' লঞ্চ করল
➤ 4. মণিপুর এবং নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল এবং প্রাক্তন CBI ডিরেক্টর অশ্বনি কুমার প্রয়াত হলেন , বর্তমানে CBI ডিরেক্টর জেনারেল - ঋষি কুমার শুক্লা
➤ 5. সম্প্রতি কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ( RBI ) ডেপুটি গভর্নর পদে M Rajeshwar Rao কে নিয়োগ করল , RBI এর ২৫ তম গভর্নর এবং বর্তমান দায়িত্বে রয়েছেন - Shaktikant Das
➤ 6. 'ভারতীয় বায়ু সেনা দিবস' ( Indian Air Force Day) ৮ ই অক্টোবর পালন করা হয় , IAF Motto - Nabha Sparsham Deeptham
➤ 7. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন অনলাইন বিজনেস মনিটরিং প্রোগ্রাম 'MSME Prerana' লঞ্চ করলেন
➤ 8. ২০২১ অর্থবর্ষে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সদ্য প্রকাশিত South Asia Economic Focus Forecast অনুযায়ী ভারতের জিডিপি (-৯.৬ % ) থাকবে
➤ 9. অনলাইন রিজার্ভ ট্রেন টিকিট বুকিং এর জন্য আমাজন ইন্ডিয়ার সাথে IRCTC চুক্তিবদ্ধ হলো , এর ফলে আমাজন গ্রাহকরা আমাজন পে এর মাধ্যমে ট্রেনের টিকিট বুক করতে পারবে
➤ 10. মেঘালয় রাজ্য সরকার রাজ্যের কৃষকদের অবস্থার উন্নতির স্বার্থে ইজরায়েলের সাথে চুক্তিবদ্ধ হয়ে শাকসব্জির চড়া দামের উপর সেন্টার অফ এক্সিলেন্স ( CoE ) তৈরী করতে চলেছে
09/10/2020
✪ 1. নরওয়ের নোবেল কমিটির পক্ষ থেকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP ) কে নোবেল শান্তি পুরস্কার 2020 সম্মানে সম্মানিত করা হলো
✪ 2. অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া ( AMFI ) নীলেশ শাহ কে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত করল
✪ 3. উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক এয়ারপোর্ট তৈরী করার জন্য উত্তরপ্রদেশ সরকার জুরিখ আন্তর্জাতিক এয়ারপোর্ট এর সাথে চুক্তিবদ্ধ হলো
✪ 4. বিভিন্ন রকমের প্রজেক্টে ক্রেডিট সাপোর্ট বাড়াতে ভারতের বৃহত্তম ব্যাঙ্ক SBI এর সাথে কৃষি এবং গ্রাম উন্নয়ন ব্যাঙ্ক NABARD ৩ টি চুক্তি (MoU ) স্বাক্ষর করল
✪ 5. কনজিউমার অ্যাফেয়ার্স , ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন কেন্দ্রীয় মন্ত্রী রাম ভিলাস পাসওয়ান সম্প্রতি প্রয়াত হলেন
✪ 6. IFS অফিসার প্রদীপ কুমার রাওয়াত কে নেদারল্যান্ডের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হলো
✪ 7. অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার সরকারি স্কুলের স্টুডেন্টদের বিনামূল্যে কিটস দিতে 'Jagananna Vidya Kanuka' স্কিম লঞ্চ করল
✪ 8. উত্তরপ্রদেশ রাজ্য সরকার রাজ্যের মহিলাদের সুরক্ষা বাড়াতে এবং মহিলাদের উপর বাড়তে থাকা অত্যাচার কমিয়ে আনতে 'Data Analytical Centre' গড়ে তুলতে চলেছে
✪ 9. উত্তরাখন্ড রাজ্য সরকার রাজ্যের যুবক /যুবতীদের আত্মনির্ভর করে তুলতে 'Mukhya Mantri Saur Swarojgar' যোজনা লঞ্চ করল
✪ 10. রেল মন্ত্রক ও কমার্স এবং ইন্ডাস্ট্রি মন্ত্রকের দায়িত্বে থাকা পিযুষ গোয়েল কে কনজিউমার অ্যাফেয়ার্স , ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো
10/10/2020
➤ 1) কেরালা হাই কোর্টের প্রথম মহিলা মুখ্য বিচারপতি কে কে ঊষা সদ্য প্রয়াত হলেন
➤ 2) সদ্য প্রকাশিত Forbes India Rich List 2020 তে প্রথম স্থান অধিকার করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারম্যান মুকেশ আম্বানি
➤ 3) সম্প্রতি ভারতের ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO অ্যান্টি রেডিয়েশন মিসাইল Rudram এর সফল পরীক্ষণ করলো
ওড়িশার হুইলার দ্বীপে
➤ 4) প্রতিবছর সারা বিশ্বে 10 ই অক্টোবর 'World Mental Health' দিবস পালন করা হয়, এ বছরের থিম - Mental health for all
➤ 5) ওয়ার্ল্ড পোস্টাল দিবস উপলক্ষে 9 - 15 অক্টোবর জাতীয় পোস্টাল সপ্তাহ পালন করা হয়, জাতীয় পোস্টাল দিবস পালন করা হয় 10 ই অক্টোবর
➤ 6) ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় কোস্ট গার্ড 2 দিনের সিকিউরিটি অনুশীলন Sagar Kavach এ অংশগ্রহণ করলো
➤ 7) রাজ্যের 11,000 কৃষক কে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমে সংযুক্ত করতে গোয়া রাজ্য সরকার ভারতীয় ডাকবিভাগের সাথে চুক্তি বদ্ধ হলো
➤ 8) দেশের মধ্যে প্রথম দিল্লী নিজেদের রাজ্যে 'Tree Transplantation Policy' আনতে চলেছে, এই ইনিশিয়েটিভ টি 'Yuddh Pradhushan ke Viruddh' মুভমেন্টের অধীনে কার্যকর হবে
➤ 9) গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি ট্যাপ কলের জল পৌঁছে দিয়ে গোয়া দেশের মধ্যে প্রথম 'Har Ghar Jal' রাজ্য এ পরিণত হলো
➤ 10) অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদের জন্য আসাম সরকারের সদ্য লঞ্চ করা স্কীমটির নাম 'Swa-nirbhar Naari : Atmanirbhar Asom'
বাকি দিনগুলির জন্য নিচের লিঙ্কে ক্লিক করে পিডিএফ টি সংগ্রহ করে নাও =>
File details :
File type : PDF
File location : Google drive
File Size : 834 kb
No. of Pages : 18
0 Comments
Please do not share any spam link in the comment box