WBCS/WBPSC/RAIL/SSC Geography Short Note in Bengali | রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষার জন্য সম্পূর্ণ বাংলায় ভূগোল নোট || পর্ব - ০৪

 

WBCS/WBPSC/RAIL/SSC Geography Short Note in Bengali | রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষার জন্য সম্পূর্ণ বাংলায় ভূগোল নোট || পর্ব - ০৪     

WBCS/WBPSC/RAIL/SSC Geography Short Note in Bengali



Hello Freinds, 

                       রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে আমরা আজও ভুগোলের উপর সম্পূর্ণ বাংলায় আরো একটি  সংক্ষিপ্ত নোট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি | WBCS/Rail/WBP যেকোনো পরীক্ষাই হোক ভূগোল বেশ কিছু প্রশ্ন জিকে বিভাগে আসতে দেখা যায় তাই আমাদের এই নোটস গুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি তে খুবই সাহায্য করবে , তবে আর দেরী কেন দেখে নাও ভূগোল শর্ট নোট পর্ব - ০৪  এবং চাইলে নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ টিও ডাউনলোড করে নিতে পারো    ↓↓↓↓↓↓



উত্তর ভারতের নদনদী - 


সিন্ধু নদ : 

  • সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বত থেকে উৎপত্তি লাভ করে জম্মু-কাশ্মীরের উপর দিয়ে পাকিস্তানের দিকে প্রবাহিত হয়েছে ।
  • তিব্বতে সিন্ধুনদী সিঙ্গিখাম্বান নামে পরিচিত ।
  • তিব্বতে উৎপত্তি লাভ করার পর লাদাখ এবং জস্কর পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে । 
  • সিন্ধু নদের মোট দৈঘ্য ২৮৮০ কিলোমিটার 
  • ভারতের ওপর দিয়ে সিন্ধুনদী মাত্র ৭০৯ কিলোমিটার প্রবাহিত হয়েছে । 
  • সিয়াচিন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে শিয়ক এবং নুব্রা উপনদী হিসাবে সিন্ধু নদের সাথে যুক্ত হয়েছে । 
  • পরবর্তীকালে সিগার , গিলগিট উপনদী হিসাবে সিন্ধু নদের সাথে যুক্ত হয়েছে ।
  • সিন্ধু নদের অন্যান্য উল্লেখযোগ্য উপনদীগুলির নাম হল - শতদ্রু , ইরাবতী , বিপাশা , বিতস্তা , চন্দ্রভাগা 
  • নাঙ্গা পর্বত পর্যন্ত প্রবাহিত হয়ে সিন্ধু নদ দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে ।
  • পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর সিন্ধু নদ আরবসাগরে পতিত হয়েছে ।
  • বর্তমানে সিন্ধু পাকিস্তানের নদ হিসাবে পরিগণিত হয় । 



গঙ্গা নদী : 


  • গঙ্গা ভারতের দীর্ঘতম নদী ।
  • গঙ্গা নদী কুমায়ুন হিমালয়ের অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে উৎপত্তি লাভ করেছে । 
  • উৎপত্তির প্রাথমিক পর্যায়ে গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত ।
  • দেবপ্রয়াগে ভাগীরথীর সাথে অলকানন্দা মিলিত হওয়ার পর এটি গঙ্গা নাম লাভ করে ।
  • পিন্ডার , মন্দাকিনী , ধৌলিগঙ্গা , বিশেনগঙ্গা নদীগুলি অলকানন্দার উল্লেখযোগ্য উপনদী । 
  • ভেলিং হল ভাগীরথীর উল্লেখযোগ্য উপনদী । 
  • পিন্ডার অলকানন্দার সাথে মিলিত হয়েছে কর্ণপ্রয়াগে ।
  • মন্দাকিনী অলকানন্দার সাথে মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে ।
  • মন্দাকিনীর ওপর নাম কালিগঙ্গা ।
  • গঙ্গা হরিদ্বারের কাছে পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমি অঞ্চলে প্রবেশ করে ।
  • হরিদ্বার থেকে ৭৭০ কিমি প্রবাহিত হওয়ার পর গঙ্গা এলাহাবাদে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে 
  • গঙ্গা নদীর বাঁদিকের উপনদীগুলি হল রামগঙ্গা , গোমতী , রাপ্তি , সারদা , ঘর্ঘরা , কোশী , বাগমতী এবং মহানন্দা ।
  • শোন এবং যমুনা হল গঙ্গার ডানদিকের উপনদী ।
  • যমুনা হল গঙ্গা নদীর এবং ভারতের দীর্ঘতম উপনদী ।
  • যমুনা নদী উত্তরাখণ্ডের গারওয়ালের বান্দারপাঞ্চ শৃঙ্গের যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ।
  • উৎপত্তিস্থল থেকে গঙ্গার সমান্তরালে প্রবাহিত হয়ে এলাহাবাদের কাছে গঙ্গার ডানতীরস্থ উপনদী হিসাবে মিলিত হয়েছে ।
  • ঋষিগঙ্গা , হনুমান গঙ্গা , উমা , চম্বল , সিন্ধ , বেতন্ডা , কেন প্রভৃতি হল যমুনার উপনদী ।
  • যমুনার দৈঘ্য ১৩৭৬ কিলোমিটার ।
  • যমুনার প্রধান উপনদীগুলি হল বেতবা , কেন এবং চম্বল ।
  • মুর্শিদাবাদে গঙ্গা নদী দুই ভাগে বিভক্ত হয়েছে ।
  • একটি ভাগ পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ।
  • অপর ভাগটি ভাগীরথী - হুগলি নাম নিয়ে দক্ষিণে বঙ্গপ্রসাগরের অভিমুখে প্রবাহিত হয়েছে ।
  • অতএব গঙ্গা নদীর দুই শাখা , একটি হলো পদ্মা ও অন্যটি ভাগীরথী-হুগলি ।
  • দামোদর ছোটনাগপুর মালভূমির সামারপোত পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে ।
  • দামোদর হুগলি নদীতে পতিত হয়েছে ।
  • দামোদর নদ বাংলার দুঃখ নাম পরিচিত ।
  • যমুনা ছাড়া গঙ্গার ডানতীরস্থ উল্লেখযোগ্য উপনদী হল শোন ।
  • গঙ্গার ডানতীরস্থ উপনদীগুলি হল ঘর্ঘরা , গণ্ডক , কোশী , গোমতী , বুড়িগণ্ডক এবং রামগঙ্গা ।
  • পশ্চিমবঙ্গে রাজমহল পাহাড়ের কাছে ফারাক্কার দক্ষিণে গঙ্গা নদী দুই ভাগে বিভক্ত হয়েছে ।
  • পশ্চিমবঙ্গের মধ্যে গঙ্গা নদীর যে অংশ রয়ে গিয়েছে তা ভাগীরথী হুগলি নাম নিয়ে বঙ্গপ্রসাগরে পতিত হয়েছে ।
  • গঙ্গার ওপর অংশটি পদ্মা-মেঘনা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ।
  • পদ্মা-মেঘনা বাংলাদেশে ব্রহ্মপুত্র (যমুনা ) নদের সাথে মিলিত হয়েছে এবং বঙ্গপ্রসাগরে পতিত হয়েছে ।
  • ভাগীরথী-হুগলি ও পদ্মার মধ্যবর্তী বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ।
  • ভাগীরথী-হুগলির ডানতীরস্থ উপনদীগুলি হল - অজয় , দামোদর , কংসাবতী , দ্বারকা , বাঁশলই , রসুলপুর , ব্রাম্হনি , ময়ূরাক্ষী এবং রূপনারায়ণ । 
  • ভাগীরথী - হুগলির বামতীরস্থ উল্লেখযোগ্য উপনদীগুলি হল - চূর্ণী , জলঙ্গী এবং মাথাভাঙ্গা  ।
  • মুর্শিদাবাদ শহর থেকে হুগলী শহর পর্যন্ত গঙ্গার নাম ভাগীরথী ।
  • হুগলি শহর থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নাম হুগলি ।
  • উৎসস্থল থেকে মোহনা পর্যন্ত গঙ্গার গতিপথে উচ্চগতি , মধ্যগতি এবং নিম্নগতি - এই তিন ধরণের গতিপ্রবাহই দেখা যায় বলে গঙ্গাকে আদর্শ নদী বলা হয় 
  • গঙ্গার উপর পশ্চিমবঙ্গের ফারাক্কার কাছে ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে ।
  • মোহনা থেকে উত্তরে গঙ্গার উপর ১৬০০ কিলোমিটার নৌচলাচল যোগ্য । এই অংশটি ভারতের Water Highway I (এলাহাবাদ থেকে হলদিয়া ) ।
  • চম্বল মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে ।
  • উত্তরপ্রদেশের ইতাত্তা জেলায় চম্বল দেন তীরস্থ উপনদী হিসাবে যমুনার সাথে যুক্ত হয়েছে ।
  • বানস হল চম্বলের একটি গুরুত্বপূর্ণ উপনদী ।
  • যমুনার ডান - তীরস্থ উপনদী হিসাবে বেতোয়া উল্লেখযোগ্য ।
  • মধ্যপ্রদেশের ভোপাল জেলায় উৎপত্তি লাভ করেছে বেতোয়া ।
  • যমুনার ডান তীরস্থ উপনদী কেন উৎপত্তি লাভ করেছে মধ্যপ্রদেশের বার্নার পাহাড়ে ।
  • শোন নদী অমরকণ্টক মালভুমি থেকে উৎপত্তি লাভ করেছে ।
  • দামোদর নদ ভাগীরথী-হুগলি নদীর একটি উল্লেখযোগ্য উপনদী ।
  • দামোদর পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী ।
  • দামোদর ঝাড়খন্ড রাজ্যের পালামৌ জেলার ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে ।
  • দামোদর উলুবেড়িয়ার কাছে ভাগীরথী-হুগলি নদীতে পতিত হয়েছে ।
  • দামোদরের প্রধান শাখানদী হলো মুণ্ডেশ্বরী ।
  • মুণ্ডেশ্বরী রূপনারায়ন নদীতে পতিত হয়েছে । 
  •  উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলা থেকে রামগঙ্গা উৎপত্তি লাভ করেছে ।
  • রামগঙ্গা কনৌজে গঙ্গার সাথে মিলিত হয়েছে ।
  • ঘর্ঘরা নদী তিব্বতের মানসসরোবরের অন্তর্গত গুরলা-মানধাতা শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে ।
  • ঘর্ঘরা নদী পশ্চিম নেপালে কর্ণালী নাম পরিচিত ।
  • ঘর্ঘরার উল্লেখযোগ্য উপনদীগুলি হলো সরযূ , রাপ্তি এবং সারদা ।
  • সরযূ নদীর তীরে অযোধ্যা অবস্থিত ।
  • বিহার রাজ্যে ঘর্ঘরা গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে ।
  • ট্রান্স-হিমালয়ের হিমবাহ থেকে কালী নদী উৎপত্তি লাভ করেছে ।
  • কালী নদী ঘর্ঘরা নদীর সাথে মিলিত হয়েছে ।
  • তিব্বত-নেপাল সীমান্তের নিকট গণ্ডক উৎপত্তি লাভ করেছে । 
  • গন্ডকের একটি গুরুত্বপূর্ণ উপনদী হল ত্রিশূল ।
  • সাতটি নদীর সমন্বয়ে গঠিত হয়েছে কোশী নদী ।
  • কোশীর অপর নাম সপ্তকোশী ।
  • কোশী নদী 'বিহারের দুঃখ' নামে পরিচিত । 


File Details :

File type : pdf 
No of pages : 04
File Location : Google Drive
File Size : 470 kb 

Click Here To Download 











 




























Post a Comment

0 Comments