Daily Current Affairs in Bengali (28/10/2020) for WBCS/PSC/Rail/SSC
Daily Current Affairs in Bengali (28/10/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
1.প্রশ্ন : কোন কেন্দ্রীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার এর জন্য 2 টি সেন্টার অফ এক্সেলেন্স লঞ্চ করলেন ?
Ans: অর্জুন মুন্ডা
❖ ট্রাইবাল আফফায়ার্স কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা ট্রাইবাল ওয়েলফেয়ার এর জন্য 2 টি সেন্টার অফ এক্সেলেন্স লঞ্চ করলেন
❖ মিনিস্ট্রি অফ ট্রাইবাল আফফায়ার্স এবং আর্ট অফ লিভিং যৌথ ভাবে এই পদক্ষেপ নিলো
❖ প্রথম সেন্টারটি মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে এবং দ্বিতীয়টি ঝাড়খন্ডে খোলা হবে
❖ প্রথম টির সাহায্যে কৃষকরা সুবিধাপ্রাপ্ত হবে এবং দ্বিতীয়টির মাধ্যমে ট্রাইবাল যুবক/যুবতীরা সুবিধা পাবে
2.প্রশ্ন : গুরু তেজ বাহাদুরের 400 তম জন্ম বার্ষিকী স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় সরকার 70 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো,যার মুখ্য দায়িত্বে কে আছেন ?
Ans: নরেন্দ্র মোদি
❖ গুরু তেজ বাহাদুরের 400 তম জন্ম বার্ষিকী স্মরণীয় রাখতে কেন্দ্রীয় সরকার 70 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো যার গুরু দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
❖ এছাড়া ইউনিয়ন হোম সেক্রেটারি অজয় কুমার ভাল্লা এই কমিটির অন্যতম সদস্য রয়েছেন
❖ এছাড়া এই কমিটি তে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, লোক সভা স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ প্রমুখ
এই কমিটির প্রধান উদ্দেশ্য গুরু তেজ বাহাদুরের জন্মবার্ষিকী স্মরণীয় রাখতে বিভিন্ন প্রোগ্রাম, পলিসি , প্লান এর দেখাশোনা করা
3.প্রশ্ন : কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি তামিলনাড়ু তে 'Direct Port Entry (DPE) facility' এর উদ্বোধন করলেন ?
Ans: Mansukh Mandaviya
❖ শিপিং প্রতিমন্ত্রী Mansukh Mandaviya তামিলনাড়ুতে সম্প্রতি 'Direct Port Entry (DPE) facility' এর উদ্বোধন করলেন
❖ Chidambaranar Port Trust এর সহযোগিতায় এটি করা হয়েছে, এর ফলে রপ্তানিকারক দের ব্যবসায়ে অনেক বেশি লাভ হবে, তাদের ব্যবসা করতে সুবিধা হবে
❖ 18,357 বর্গ কিমি জায়গায় এটি গড়ে উঠবে, Sagarmala এর অধীনে তৈরি ট্রাক পার্কিং টার্মিনালের মধ্যে এটি নির্মিত হবে
4.প্রশ্ন : ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়া ষষ্ঠ BRICS পার্লামেন্টারি ফোরামে ভারতের হয়ে কে অংশগ্রহণ করলেন ?
Ans: ওম বিড়লা
❖ এই ফোরামের এর চেয়ারম্যান পদে ছিলেন রাশিয়ান পার্লামেন্ট চেয়ারম্যান Vyacheslav Volodin
❖ ভারতের হয়ে লোক সভা স্পিকার ওম বিড়লা এবং লোকসভা সদস্য Kanimozhi Karunanidhi এই মিটিং এ অংশগ্রহণ করলেন
❖ এই ফোরামের এর থিম হলো - BRICS partnership in the interest of global stability, general safety and innovative growth : Parliamentary dimension
5. প্রশ্ন : ভারত এবং কোন দেশের মধ্যে তৃতীয় 2+2 মিনিস্টারিয়াল ডায়ালগ নতুন দিল্লিতে শুরু হলো ?
Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র
❖ এই ডায়ালগে রয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর
❖ আমেরিকা যুক্তরাষ্ট্রের হয়ে রয়েছেন সেক্রেটারি অফ স্টেট Mike Pompeo এবং সেক্রেটারি অফ ডিফেন্স Mark Esper
❖ এর আগে প্রথম 2+2 ডায়ালগ নতুন দিল্লী তে এবং তৃতীয় ডায়ালগটি ওয়াশিংটন ডিসি তে সম্পন্ন হয়েছিল
❖ দুই দেশের মধ্যে BECA (Basic Exchange and Cooperation Agreement for Geospatial Cooperation) চুক্তি হয়
6.প্রশ্ন : সম্প্রতি কোন ব্যাংকের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সেকিউটিভ অফিসার (CEO) আদিত্য পুরী অবসর গ্রহণ করলেন ?
Ans: HDFC ব্যাঙ্ক
❖ 25 বছর ধরে কর্মরত থাকার পর ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর লেন্ডার HDFC ব্যাঙ্ক এর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সেকিউটিভ অফিসার (CEO) আদিত্য পুরী অবসর গ্রহণ করলেন
❖ বর্তমানে এই পদে রয়েছেন শশীধর জগদিশান যিনি 27 শে অক্টোবর থেকে দায়িত্ব গ্রহণ করলেন
❖ HDFC ব্যাংক HQ - মুম্বাই
❖ ট্যাগলাইন - We Understand Your World
7. প্রশ্ন : সম্প্রতি কাকে বলিভিয়ার রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হলো ?
Ans: Luis Arce
❖ 2020 বলিভিয়ান সাধারণ নির্বাচনে 55.1% ভোট পেয়ে Luic Arce কে বলিভিয়ার রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হলো
❖ এর আগে এই পদে ছিলেন Jeanine Anez যিনি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ছিলেন
❖ বলিভিয়া রাজধানী - La Paz, Sucre
❖ কারেন্সি - বলিভিয়ানো
8.প্রশ্ন : ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য শাকসবজির উপর মিনিমাম সাপোর্ট প্রাইস (MSP) বা বেস প্রাইস নির্ধারিত করলো ?
Ans: কেরালা
❖ বিভিন্ন শাক সবজি , ফল এর উপর MSP নির্ধারিত করা হলো , 1 লা নভেম্বর থেকে এটি কার্যকর হবে
❖ বেস প্রাইস উৎপাদন মূল্যের উপর 20% বাড়িয়ে ঠিক করা হবে , 16 ধরনের শাক সবজির উপর এই নীতি লাগু হবে প্রথম ধাপে, পরে ধীরে ধীরে বাকি গুলোকেও এই স্কিমের অধীনে নিয়ে আসা হবে
❖ রাজধানী - থিরুবনান্তপুরম
❖ মুখ্যমন্ত্রী - পিনারায়ী ভিজয়ান
❖ রাজ্যপাল - আরিফ মহম্মদ খান
10.প্রশ্ন : ইন্টার-কাস্ট বিবাহিত যুগলদের সাহায্য করতে কোন রাজ্য সরকার 'Sumangal Portral' লঞ্চ করলো ?
Ans: ওড়িশা সরকার
❖ ওড়িশা প্রধানমন্ত্রী নবীন পটনায়ক দুটি ওয়েব পোর্টরাল লঞ্চ করলেন একটি হলো 'Sumangal Portral' এবং অন্যটি হলো ইন্টিগ্রেটেড ওড়িশা স্টেট স্কলারশিপ পোর্টরাল
❖ প্রথমটি ইন্টার-কাস্ট বিবাহিত যুগলদের জন্য এবং দ্বিতীয়টি উপযুক্ত স্টুডেন্ট দের স্কলারশিপ দেওয়ার জন্য
❖ রাজ্যের 11 লাখ SC/ST স্টুডেন্ট এই স্কলারশিপ পোর্টরাল এর সুবিধা পাবে ,অন্যদিকে SC/ST ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট Sumangal পোর্টরাল তৈরি করেছে
❖ রাজধানী - ভুবনেশ্বর
❖ রাজ্যপাল - গনেশি লাল
❖ 1. ট্রাইবাল আফফায়ার্স কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা ট্রাইবাল ওয়েলফেয়ার এর জন্য 2 টি সেন্টার অফ এক্সেলেন্স লঞ্চ করলেন
❖ 2. গুরু তেজ বাহাদুরের 400 তম জন্ম বার্ষিকী স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় সরকার 70 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো,যার মুখ্য দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
❖ 3. শিপিং প্রতিমন্ত্রী Mansukh Mandaviya তামিলনাড়ুতে সম্প্রতি 'Direct Port Entry (DPE) facility' এর উদ্বোধন করলেন
❖ 4. ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়া ষষ্ঠ BRICS পার্লামেন্টারি ফোরামে ভারতের হয়ে লোক সভা স্পিকার ওম বিড়লা এবং লোকসভা সদস্য Kanimozhi Karunanidhi অংশগ্রহণ করলেন
❖ 5. ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় 2+2 মিনিস্টারিয়াল ডায়ালগ নতুন দিল্লিতে শুরু হলো
❖ 6. সম্প্রতি বৃহত্তম প্রাইভেট সেক্টর লেন্ডার HDFC ব্যাঙ্ক এর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সেকিউটিভ অফিসার (CEO) আদিত্য পুরী অবসর গ্রহণ করলেন
❖ 7. 2020 বলিভিয়ান সাধারণ নির্বাচনে Luic Arce কে বলিভিয়ার রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হলো
❖ 8. ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে কেরালা শাকসবজির উপর মিনিমাম সাপোর্ট প্রাইস (MSP) বা বেস প্রাইস নির্ধারিত করলো
❖ 9. ভারতের গ্লোবাল হিমালয়ান এক্সপিডিশন (GHE) সংস্থা ক্লাইমেট 2020 UN গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন আওয়ার্ড জিতলো
❖ 10. ওড়িশা প্রধানমন্ত্রী নবীন পটনায়ক দুটি ওয়েব পোর্টরাল লঞ্চ করলেন একটি হলো 'Sumangal Portral' এবং অন্যটি হলো ইন্টিগ্রেটেড ওড়িশা স্টেট স্কলারশিপ পোর্টরাল
0 Comments
Please do not share any spam link in the comment box