Daily Current Affairs in Bengali (26/10/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (26/10/2020) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (26/10/2020) for WBCS/PSC/Rail/SSC



Hello বন্ধুরা,



                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও :



1.প্রশ্ন :  সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক শ্রীলঙ্কায় নিজেদের সমস্ত কাজ বন্ধ করতে চলেছে ?


-----------------------------------------------------------------------
2.প্রশ্ন :  Forbes এর সদ্য প্রকাশিত 'World's Best Employer 2020' লিস্ট এর ভারতীয় পাবলিক সেক্টর ইউনিট গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করলো কোন সংস্থা ?

-----------------------------------------------------------------------
3.প্রশ্ন :  ভারতীয় কোন সংস্থা সম্মিলিত জাতীপুঞ্জের 75 তম বার্ষিকী উপলক্ষ্যে স্মারক পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করলো ?

-----------------------------------------------------------------------
4.প্রশ্ন :  দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোন সংস্থার চেয়ারম্যান Lee Kun Hee সম্প্রতি প্রয়াত হলেন ?

-----------------------------------------------------------------------
5. প্রশ্ন :  পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স 2020 জিতলেন কোন তারকা ড্রাইভার ?

-----------------------------------------------------------------------
6.প্রশ্ন :  ভারতের সাহায্য প্রাপ্ত ভুটানের কোন প্রজেক্ট কে UN Top Engineering body এর পক্ষ থেকে Brunel Medal - 2020 সম্মানে সম্মানীত করা হলো ?

-----------------------------------------------------------------------
7. প্রশ্ন :  সম্প্রতি কোন দেশ 'No Mask No Service' পলিসি গ্রহণ করলো ?

-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : ভারতীয় বংশোদ্ভূত কাকে Seychelles এর রাষ্ট্রপতি পদে নিযুক্ত করা হলো ? 

 
  ----------------------------------------------------------------------
9.প্রশ্ন :  সম্প্রতি কোন রাজ্য সরকার আরবান এনভায়রনমেন্ট ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম (UEIP) এর দ্বিতীয় ফেজ লঞ্চ করলো ?

---------------------------------------------------------------------
10.প্রশ্ন :  ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গুলোর সাথে সাথে বিভিন্ন স্টার্টআপ গুলোকে সাহায্য করার জন্য ICICI (Inventivepreneur Chamber of Commerce & Industries) ভারতীয় কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলো ?

--------------------------------------------------------------------








Daily One - Liner Current Affairs



★ 1. শ্রীলঙ্কান মনেটরি অথরিটির কাছ থেকে সম্মতি পাওয়ার পর ভারতীয় ব্যাংক ICICI শ্রীলঙ্কায় নিজেদের সমস্ত ব্রাঞ্চ সহ সমস্ত ব্যাংকিং পরিষেবা বন্ধ করতে চলেছে

★ 2. ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন লিমিটেড (NTPC) Forbes এর সদ্য প্রকাশিত 'World's Best Employer 2020' লিস্ট এর ভারতীয় পাবলিক সেক্টর ইউনিট গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করলো

★ 3. ভারতীয় ডাক বিভাগ, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন সম্প্রতি সম্মিলিত জাতীপুঞ্জের 75 তম বার্ষিকী উপলক্ষ্যে স্মারক পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করলো

★ 4. দক্ষিণ কোরিয়ার বৃহত্তম সংস্থা এবং জনপ্রিয় মোবাইল কোম্পানি সামস্যাং গ্রুপ এর চেয়ারম্যান Lee Kun Hee সম্প্রতি প্রয়াত হলেন

★ 5. গ্রেট ব্রিটেনের বিখ্যাত মার্সিডিজ ড্রাইভার লিউস হ্যামিল্টন পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স 2020 জিতলেন

★ 6. ভারতের সাহায্য প্রাপ্ত ভুটানের Mangdechhu Hydroelectric প্রজেক্ট কে UN Top Engineering body এর পক্ষ থেকে Brunel Medal - 2020 সম্মানে সম্মানীত করা হলো 

★ 7. বাংলাদেশ সরকার নতুন একটি পলিসি 'No Mask No Service' গ্রহণ করলো যার অধীনে যে সমস্ত নাগরিকরা মাস্ক পড়বে না তাদের কোনো পরিষেবা দেওয়া হবে না

★ 8. সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ভার্চুয়ালি আরবান এনভায়রনমেন্ট ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম (UEIP) এর দ্বিতীয় ফেজ লঞ্চ করলেন 

★ 9. ভারতীয় বংশোদ্ভূত Wavel Ramkalawan কে Seychelles  এর রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হলো 

★ 10. ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গুলোর সাথে সাথে বিভিন্ন স্টার্টআপ গুলোকে সাহায্য করার জন্য ICICI (Inventivepreneur Chamber of Commerce & Industries) ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জ এর সাথে চুক্তিবদ্ধ হলো

Post a Comment

0 Comments