Daily Current Affairs in Bengali (24/10/2020) for WBCS/PSC/Rail/SSC
Daily Current Affairs in Bengali (24/10/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
1.প্রশ্ন : বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয় ?
Ans: 24 শে অক্টোবর
✪ প্রতিবছর এই দিনটি পোলিও রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং পোলিও দূরীকরণের ক্ষেত্রে যারা রাতদিন পরিশ্রম করছে তাদের উদ্দেশ্যে পালন করা হয়
✪ এ বছরের থিম - A win against polio is a win for global health
✪ Jonas Salk (যার দল প্রথম পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিল) এর জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়
✪ এছাড়াও এই দিনটি তে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন দিবস এবং ইউনাইটেড নেশন্স দিবস পালন করা হয়
2.প্রশ্ন : লেবাননের প্রধানমন্ত্রী পদে কাকে পুনরায় নিযুক্ত করা হলো ?
Ans: Saad al - Hariri
✪ পার্লামেন্ট নির্বাচনে Saad al - Hariri কে পুনরায় লেবাননের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হলো
✪ লেবাননের রাজধানী - বেইরুট
✪ লেবানন কারেন্সি - লেবানিজ পাউন্ড
3.প্রশ্ন : কোন দেশ আন্তর্জাতিক মনেটারি ফান্ডের (IMF) 190 তম সদস্য দেশ হিসাবে যুক্ত হলো ?
Ans: অ্যান্ডোরা
✪ সম্প্রতি অ্যান্ডোরা (Andorra) আন্তর্জাতিক মনেটারি ফান্ডের (IMF) 190 তম সদস্য দেশ হিসাবে যুক্ত হলো
✪ অ্যান্ডোরা ফ্রান্স এবং স্পেনের মধ্যে অবস্থিত ইউরোপের বৃহত্তম মাইক্রোস্টেট
✪ IMF HQ - Kristalina Georgieva
✪ Chief Economist - গীতা গোপীনাথ
✪ IMF চিফ - ওয়াশিংটন ডিসি
✪ অ্যান্ডোরার রাজধানী - Andorra la Vella
✪ কারেন্সি - ইউরো
4.প্রশ্ন : গাড়ি কিনতে গ্রাহকদের সুবিধার্থে Toyota Kirloskar Motor কোন ব্যাঙ্কের সাথে চুক্তিবদ্ধ হলো ?
Ans: ব্যাংক অফ বরোদা
✪ ভারতের তৃতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক ব্যাংক অফ বরোদা (BOB) গ্রাহকদের সুবিধার্থে Toyota Kirloskar Motor সাথে চুক্তিবদ্ধ হলো
✪ এই চুক্তির ফলে ডিজিটাইজড চেন ফাইন্যান্স BOB সাহায্য করতে পারবে
✪ BOB HQ - ভদোদরা , গুজরাট
✪ BOB চেয়ারম্যান - হাসিমুখ আধিয়া
✪ MD & CEO - Sanjib Chadha
✪ ট্যাগলাইন - India's International Bank
5. প্রশ্ন : ভারতে ডিজিট্যাল ফার্স্ট প্রোগ্রাম কে আরো বাড়িয়ে তুলতে মাস্টারকার্ড কার সাথে চুক্তিবদ্ধ হলো ?
Ans: Atlastis
✪ ভারতে ডিজিট্যাল ফার্স্ট প্রোগ্রাম কে আরো বাড়াতে মাস্টারকার্ড Atlastis এর সাথে জোটবদ্ধ হলো
✪ এর ফলে গ্রাহকরা এক মিনিটের এপ্লিকেশন এর মাধ্যমে নিজেদের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে ডিজিটাল লেনদেন করতে পারবে , এছাড়া অনলাইন শপিং এ এই কার্ড ব্যবহার করতে পারবে
✪ এই পার্টনারশিপের প্রধানলক্ষ্য গ্রাহকদের সব থেকে ভালো ডিজিট্যাল ব্যাংকিং এক্সপেরিয়েন্স দেওয়া, ভারতের পর মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডেও এই পার্টনারশিপ বৃদ্ধি পাবে
✪ মাস্টারকার্ড HQ - নিউইয়র্ক , আমেরিকা যুক্তরাষ্ট্র
✪ মাস্টারকার্ড প্রেসিডেন্ট - Michael Miebach
✪ মাস্টারকার্ড CEO - অজয় বাঙ্গা
6.প্রশ্ন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যে কিষান সূর্যোদয় যোজনা সহ মোট 3 টি প্রজেক্টের ভার্চুয়ালি উদ্বোধন করলেন ?
Ans: গুজরাট
✪ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে 3 টি গুরুত্বপূর্ণ প্রজেক্টের উদ্বোধন করলেন
একটি হলো কিষান সূর্যোদয় যোজনা (কৃষকদের জন্য ইলেক্ট্রিসিটি স্কিম ) , দ্বিতীয়টি হলো Paediatric Heart Hospital এবং তৃতীয়টি হলো Girnar Ropeway
✪ কিষান সূর্যোদয় যোজনা এর অধীনে কৃষকদের 16 ঘন্টা পাওয়ার সরবরাহ করা হবে যাতে তাদের সেচের কাজে কোনো অসুবিধা না হয়
✪ গুজরাটের রাজধানী - গান্ধীনগর
✪ মুখ্যমন্ত্রী - বিজয় রূপানি
✪ রাজ্যপাল - আচার্য দেব ভ্রাট
7. প্রশ্ন : ইন্ডিয়া মেটারোলজিকাল ডিপার্টমেন্ট (IMD) এর দক্ষিন এশিয়ার দেশ গুলির জন্য তৈরি 'Flash Flood Guidance Services' (FFGS) উদ্বোধন করলেন কে ?
Ans: Dr. M. Rajeevan
✪ মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস এর সেক্রেটারি Dr. M. Rajeevan ইন্ডিয়া মেটারোলজিকাল ডিপার্টমেন্ট (IMD) এর দক্ষিন এশিয়ার দেশ গুলির জন্য তৈরি 'Flash Flood Guidance Services' (FFGS) উদ্বোধন করলেন
✪ এই সিস্টেম অনেক আগে থেকে স্থানীয় স্তরে ফ্লাশ ফ্লাড ঘটার ক্ষেত্রে গাইডেন্স দিতে সক্ষম , বন্যা আসার 6 - 12 ঘন্টা আগে এটি সতর্কতা ঘোষণা করে দিতে পারবে
✪ এর ফলে ভারত সহ প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভুটান , নেপাল এবং শ্রীলঙ্কা সুবিধাপ্রাপ্ত হবে
✪ ইন্ডিয়া মেটারোলজিকাল ডিপার্টমেন্ট (IMD) ডিরেক্টর জেনারেল - Dr. Mrutyunjay Mohapatra
✪ IMD HQ - নতুন দিল্লী
8.প্রশ্ন : কোন কেন্দ্রিয়মন্ত্রী প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা - Acceleration Irrigation Benefits Programme এর অধীনে Geo Tagging এর জন্য নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলেন ?
Ans: রত্তন লাল কাটারিয়া
✪ জল শক্তি প্রতিমন্ত্রী রত্তন লাল কাটারিয়া প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা - Acceleration Irrigation Benefits Programme এর অধীনে Geo Tagging এর জন্য নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলেন
✪ এই অ্যাপ্লিকেশন এর সাহায্যে লোকেশন , ক্যানাল টাইপ, স্ট্রাকচার এবং স্ট্যাটাস সম্পর্কে জানা যাবে , অনলাইন অফলাইন দুটো উপায়েই এটি ব্যবহার করা যাবে
✪ জল শক্তি কেন্দ্রীয় মন্ত্রী - গজেন্দ্র সিং শেখাওয়াত
9.প্রশ্ন : কোন রাজ্য সরকার অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 10,000 কোটি টাকার রিলিফ প্যাকেজ ঘোষণা করলো ?
Ans: মহারাষ্ট্র সরকার
✪ মহারাষ্ট্রের কিছু জেলায় সম্প্রতি অতিরিক্ত বৃষ্টিপাত এর দরুন প্রচুর ক্ষয়ক্ষতি হয় তাই সেই সমস্ত জেলার জন্য মহারাষ্ট্র সরকার 10,000 কোটি টাকার রিলিফ প্যাকেজ ঘোষণা করল
✪ দিওয়ালির আগেই ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এই ত্রাণ পৌঁছে যাবে
এমন কি যাদের ফসলের ক্ষতি হয়েছে কিংবা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এই প্যাকেজ যথেষ্ট সাহায্য করবে
✪ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী - উদ্ধ্বব ঠাকরে
✪ রাজ্যপাল - ভগৎ সিং কোশ্যারি
✪ 1. বিশ্ব পোলিও দিবস পালন করা হয় 24 শে অক্টোবর , এ বছরের থিম - A win against polio is a win for global health
✪ 2. পার্লামেন্ট নির্বাচনে Saad al - Hariri কে পুনরায় লেবাননের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হলো
✪ 3. সম্প্রতি অ্যান্ডোরা (Andorra) আন্তর্জাতিক মনেটারি ফান্ডের (IMF) 190 তম সদস্য দেশ হিসাবে যুক্ত হলো
✪ 4. ভারতের তৃতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক ব্যাংক অফ বরোদা (BOB) গ্রাহকদের সুবিধার্থে Toyota Kirloskar Motor সাথে চুক্তিবদ্ধ হলো
✪ 5. ভারতে ডিজিট্যাল ফার্স্ট প্রোগ্রাম কে আরো বাড়িয়ে তুলতে মাস্টারকার্ড Atlastis এর সাথে জোটবদ্ধ হলো
✪ 6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে কিষান সূর্যোদয় যোজনা সহ মোট 3 টি প্রজেক্টের ভার্চুয়ালি উদ্বোধন করলেন
✪ 7. মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস এর সেক্রেটারি Dr. M. Rajeevan ইন্ডিয়া মেটারোলজিকাল ডিপার্টমেন্ট (IMD) এর দক্ষিন এশিয়ার দেশ গুলির জন্য তৈরি 'Flash Flood Guidance Services' (FFGS) উদ্বোধন করলেন
✪ 8. জল শক্তি প্রতিমন্ত্রী রত্তন লাল কাটারিয়া প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা - Acceleration Irrigation Benefits Programme এর অধীনে Geo Tagging এর জন্য নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলেন
✪ 9. মহারাষ্ট্র সরকার অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 10,000 কোটি টাকার রিলিফ প্যাকেজ ঘোষণা করলো
✪ 10. আরবান প্লানিং এডুকেশন সিস্টেম নতুন করে গড়ে তোলার জন্য নীতি আয়োগের সদ্য গঠিত 14 সদস্যের কমিটির মুখ্য দায়িত্বে রাজীব কুমার কে নিযুক্ত করা হলো
0 Comments
Please do not share any spam link in the comment box