Daily Current Affairs in Bengali (22/10/2020) for WBCS/PSC/Rail/SSC
Daily Current Affairs in Bengali (22/10/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
1.প্রশ্ন : LG ইলেকট্রনিক্স কাকে গ্লোবাল আম্বাসাডর পদে নিযুক্ত করলো ?
Ans: Lewis Hamilton
➤ LG ইলেকট্রনিক্স সম্প্রতি ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ড্রাইভার Lewis Hamilton কে হোম সলিউশন ব্র্যান্ড LG সিগনেচার এর আম্বাসাডর পদে নিযুক্ত করলো
➤ LG ইলেকট্রনিক্স চেয়ারম্যান - Kwang-Mo Koo
➤ LG CEO - Jo Seong-Jin
➤ LG HQ - দক্ষিণ কোরিয়া
2.প্রশ্ন : সম্প্রতি ভারতীয় বায়ু সেনার প্রথম কোন মহিলা অফিসার প্রয়াত হলেন ?
Ans: ড: বিজয়লক্ষ্মী রামানন
➤ তিনি ভারতীয় বায়ু সেনার প্রথম মহিলা অফিসার
➤ 1972 সালে তাকে উইং কমান্ডার পদে উন্নীত করা হয় এবং বিশিষ্ট সেবা মেডেল সম্মানে সম্মানিত করা হয়
➤ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 96 বছর
3.প্রশ্ন : ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ এর 11 তম ব্যাটালিয়ন কোথায় সাইক্লিং অভিযান শুরু করলো ?
Ans: সিকিম
➤ সিকিম এর পেগং বেসে ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ এর 11 তম ব্যাটালিয়ন সাইক্লিং অভিযান শুরু করলো
➤ রাজ্যের রোড এবং ব্রিজ ডিপার্টমেন্ট মন্ত্রী Samdup Lepcha পতাকা নেড়ে এই অভিযানটির সূচনা করলেন
➤ মোট 218 কিলোমিটার রাস্তা 20 দিনে অতিক্রম করা হবে এই অভিযানে
➤ ITBP ডিরেক্টর জেনারেল - S S Deswal
➤ ITBP প্রতিষ্ঠা - 1962
5. প্রশ্ন : মিনিস্ট্রি অফ ট্যুরিজম এর সদ্য প্রকাশিত ইন্ডিয়ান ট্যুরিজম স্টাটিস্টিক্স 2020 অনুযায়ী ভারতের কোন রাজ্য 'Top Destination' তালিকায় প্রথম স্থান অধিকার করলো ?
Ans: উত্তরপ্রদেশ
➤ 2019 এ 53.6 কোটি দেশীয় পর্যটক উত্তরপ্রদেশে ঘুরতে গেছে যে মোট যাত্রী সংখ্যার 23.1%
➤ এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু ( 21.3% ) এবং তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ ( 10.2%)
➤ বিদেশি পর্যটক দের নিরিখে প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ু , দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে উত্তরপ্রদেশ
➤ উত্তরপ্রদেশের রাজধানী - লখনৌউ
➤ মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
➤ রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল
6.প্রশ্ন : ভারতের কোন আইআইটি সম্প্রতি কোভিড - 19 ডায়াগনষ্টিক টেস্ট টেকনোলজি 'COVIRAP' তৈরি করলো ?
Ans: আইআইটি খড়গপুর
➤ আইআইটি খড়গপুর অনেক কম সময়ে এবং স্বল্প ব্যয়ে কোভিড - 19 ডায়াগনষ্টিক টেস্ট করার জন্য নতুন একটি টেকনোলজি 'COVIRAP' তৈরি করলো
➤ ICMR ইতিমধ্যে এটির সম্মতি জানিয়েছে, এই টেকনোলজি টি RT-PCR টেস্টের সমতুল্য
➤ মাত্র 500 টাকায় এই টেস্ট করা যাবে এবং রেজাল্ট পাওয়া যাবে মাত্র 1 ঘন্টায়
➤ কোভিড - 19 ছাড়াও ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া, ডেঙ্গু, যক্ষার মত রোগ গুলোর ও টেস্ট করা যাবে
➤ আইআইটি খড়গপুর ডিরেক্টর - বীরেন্দ্র কুমার তেওয়ারী
7. প্রশ্ন : ভারত সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) এর প্রসিকিউটর জেনারেল এর কততম মিটিং এ অংশগ্রহণ করলো ?
Ans: 18 তম
➤ ভারতের হয়ে এই মিটিং এ সলিসিটর জেনারেল তুষার মেহতা অংশগ্রহণ করলেন
➤ এই মিটিং এ মূলত দুর্নীতি মূলক কাজ কি ভাবে আটকানো যাবে, কিভাবে আইনত পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হলো
➤ 2021 এর SCO প্রসিকিউটর জেনারেল মিটিং ভারত আয়োজন করবে
কিছুদিন আগে ভারত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) এর সপ্তম মিনিস্টার্স (আইন ও বিচার বিভাগীয়) মিটিং এর আয়োজন করলো
8.প্রশ্ন : ভারতের প্রথম আসাম আগার ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এর শিল্যান্যাস করলেন কে ?
Ans: সর্বনন্দ সোনোওয়াল
➤ আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সোনোওয়াল সম্প্রতি দাবিদুবি তে গড়ে ওঠা ভারতের প্রথম আসাম আগার ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এর শিল্যান্যাস করলেন
➤ স্বাধীনতা সংগ্রামী শহীদ কুশল কোনওয়ার এর স্মৃতি উদ্দেশ্যে এটির নামকরণ করা হবে
➤ 'Agarwood Plantation' এর সাথে যেসব কৃষক এবং ব্যবসায়ীরা যুক্ত আছেন তাদের সুবিধার্থে এই প্রজেক্ট টি চালু করা হবে
➤ রাজধানী - দিসপুর
➤ রাজ্যপাল - জগদীশ মুখী
9.প্রশ্ন : দুর্ঘটনায় শিকার এমন পরিবারের জন্য কোন রাজ্য সম্প্রতি 'YSR Bima' স্কিম লঞ্চ করলো ?
Ans: অন্ধ্রপ্রদেশ
➤ অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী YS Jagan Mohan Reddy রাজ্যে দুর্ঘটনায় শিকার এমন পরিবারের জন্য সম্প্রতি 'YSR Bima' স্কিম লঞ্চ করলো
➤ এই স্কিমের অধীনে তৎক্ষণাৎ সেই পরিবার কে 10,000 টাকা অর্থ সাহায্য করা হবে
➤ এই YSR Bima স্কিম এর প্রধান লক্ষ্য যারা অসংগঠিত শ্রমিক রয়েছেন তাদের যেকোনো দুর্ঘটনায় তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তৎক্ষণাৎ সাহায্য প্রদান করা
➤ অন্ধ্রপ্রদেশেররাজধানী - অমরাবতী
➤ রাজ্যপাল - বিশ্ব ভূষণ হরিচন্দন
10.প্রশ্ন : সম্প্রতি কোন রাজ্যের প্রথম হোম মিনিস্টার প্রয়াত হলেন ?
Ans: তেলেঙ্গানা
➤ তেলেঙ্গানার প্রাক্তন এবং প্রথম হোম মিনিস্টার N Narasimha Reddy সম্প্রতি প্রয়াত হলেন
➤ 2014 তে তেলেঙ্গানা আলাদা রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করার পর তিনি হোম এবং লেবার মন্ত্রকের দায়িত্বে ছিলেন
➤ সমাজবাদী নেতা জয়প্রকাশ নারায়ন তাঁর রাজনৈতিক গুরু ছিলেন
➤ বর্তমানে রাজ্যের হোম মিনিস্টার পদে রয়েছেন শ্রী মহম্মদ মহামুদ আলী
➤ তেলেঙ্গানার রাজধানী - হায়দ্রাবাদ
➤ মুখ্যমন্ত্রী - কে চন্দ্রশেখর রাও
➤ রাজ্যপাল - তামিলিসাই সৌন্দররাজন
➤ 1. LG ইলেকট্রনিক্স সম্প্রতি ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ড্রাইভার Lewis Hamilton কে হোম সলিউশন ব্র্যান্ড LG সিগনেচার এর আম্বাসাডর পদে নিযুক্ত করলো
➤ 2. সম্প্রতি ভারতীয় বায়ু সেনার প্রথম মহিলা অফিসার ড: বিজয়লক্ষ্মী রামানন প্রয়াত হলেন , মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 96 বছর
➤ 3. সিকিম এর পেগং বেসে ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (ITBP) এর 11 তম ব্যাটালিয়ন সাইক্লিং অভিযান শুরু করলো , বর্তমান ITBP ডিরেক্টর জেনারেল - S S Deswal
➤ 4. মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট , ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ এর সম্প্রতি ঘোষণা অনুযায়ী উত্তরাখণ্ডের প্রথম রামসার সাইটের তকমা পেল আসান সংরক্ষণ রিজার্ভ
➤ 5. মিনিস্ট্রি অফ ট্যুরিজম এর সদ্য প্রকাশিত ইন্ডিয়ান ট্যুরিজম স্টাটিস্টিক্স 2020 অনুযায়ী উত্তরপ্রদেশ 'Top Destination' তালিকার প্রথম স্থান অধিকার করলো
➤ 6. আইআইটি খড়গপুর অনেক কম সময়ে এবং স্বল্প ব্যয়ে কোভিড - 19 ডায়াগনষ্টিক টেস্ট করার জন্য নতুন একটি টেকনোলজি 'COVIRAP' তৈরি করলো
➤ 7. ভারত সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) এর প্রসিকিউটর জেনারেল এর 18 তম মিটিং এ অংশগ্রহণ করলো
➤ 8. আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সোনোওয়াল সম্প্রতি দাবিদুবি তে গড়ে ওঠা ভারতের প্রথম আসাম আগার ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এর শিল্যান্যাস করলেন
➤ 9. অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী YS Jagan Mohan Reddy রাজ্যে দুর্ঘটনায় শিকার এমন পরিবারের জন্য সম্প্রতি 'YSR Bima' স্কিম লঞ্চ করলেন
➤ 10. তেলেঙ্গানার প্রাক্তন এবং প্রথম হোম মিনিস্টার N Narasimha Reddy সম্প্রতি প্রয়াত হলেন
0 Comments
Please do not share any spam link in the comment box