Daily Current Affairs in Bengali (01/10/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
Q.1. ছোট ব্যবসার কোম্পানি গুলিকে আরো শক্তিশালী করে তুলতে বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) নিম্নের কোন ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হল ?
[A] Yes ব্যাংক
[B] ICICI ব্যাংক
[C] Axis ব্যাংক
[D] SBI
Ans : [A] Yes ব্যাংক
❐ SME গুলো কে আরো শক্তিশালী করে তুলতে বোম্বে স্টক এক্সচেঞ্জ Yes ব্যাংকের সাথে এই চুক্তি করলো, বিভিন্ন নলেজ ইভেন্ট আয়োজন করবে মিলিত ভাবে, Yes ব্যাংক তার SME গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করবে
❐ Yes ব্যাংক CEO - প্রশান্ত কুমার
❐ HQ - মুম্বাই, মহারাষ্ট্র
❐ BSE প্রতিষ্ঠা - 9 জুলাই, 1875
❐ BSE বিশ্বের দশম বৃহত্তম স্টক এক্সচেঞ্জ এবং এশিয়ার সব থেকে পুরানো স্টক মার্কেট
Q.2. ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা ISRO কোন বছরে 'শুক্র মিশন (Venus Mission)' লঞ্চ করবে বলে ঠিক করেছে ?
[A] 2022
[B] 2023
[C] 2024
[D] 2025
Ans : [D] 2025
❐ ISRO এর এই Venus Mission এ ফ্রান্সও অংশগ্রহণ করবে
❐ এই মিশনে ভেনাস ইনফ্রারেড অ্যাটমসফিরিক গ্যাস লিঙ্কর ইনস্ট্রুমেন্ট ব্যবহৃত হবে, যেটি তৈরি করেছে রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি এবং ফ্রেঞ্চ ন্যাশনাল সায়েন্টিফিক রিসার্চ সেন্টার
❐ ISRO চেয়ারম্যান - Kailasavadivoo Sivan
❐ HQ - ব্যাঙ্গালুরু
Q.3. তৃতীয় G-20 শেরপা মিটিং- এ নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী ভারতের হয়ে অংশগ্রহণ করলেন ?
[A] সুরেশ প্রভু
[B] অমিত শাহ
[C] নির্মলা সীতারামন
[D] রমেশ পোখরিয়াল
Ans : [A] সুরেশ প্রভু
❐ G20 শেরপা মিটিং ভার্চুয়ালি সম্পন্ন হলো, এই মিটিং এর সভাপতিত্ব করলো সৌদি আরব
❐ ভারতের শেরপা পার্লামেন্টের সদস্য সুরেশ প্রভু এই ধরনের মিটিং গুলোতে অংশগ্রহণ করেন
❐ প্রথমবারের মত ভার্চুয়াল G20 লিডার্স সামিট নভেম্বর এর 21 - 22 সম্পন্ন হবে,এই মিটিং এরও সভাপতিত্ব করবে সৌদি আরবের রাজা সালমান বিন আবদুলাজিজ আল সাউদ
Q.4. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী গ্রামাঞ্চলের উন্নতির জন্য CSIR টেকনোলজি লঞ্চ করলেন ?
[A] হর্ষবর্ধন
[B] নরেন্দ্র মোদি
[C] নরেন্দ্র সিং তোমার
[D] প্রকাশ জাভেদকর
Ans : [A] হর্ষবর্ধন
❐ সায়েন্স এন্ড টেকনোলজি কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ টেকনলজি লঞ্চ করলেন
❐ Unnat Bharat Abhiyan (UBA), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লী (IITD), Vijnana Bharti (VIBHA) এর জয়েন্ট ইনিশিয়েটিভ হলো এটি
❐ মধু নিষ্কাশন থেকে শুরু করে কৃষিক্ষেত্রের বিভিন্ন কাজে এই ধরনের প্রযুক্তি খুবই সাহায্য করবে
❐ CSIR ডিরেক্টর জেনারেল - শেখর সি মান্ডে
❐ HQ - নতুন দিল্লি
Q.5. ভারত নিম্নের কোন দেশে ক্যানসার হাসপাতাল এবং ক্রিকেট স্টেডিয়াম গড়ে তুলতে চলেছে ?
[A] ভুটান
[B] নেপাল
[C] মালদ্বীপ
[D] বাংলাদেশ
Ans : [C] মালদ্বীপ
❐ 100 বেডের একটি ক্যানসার হাসপাতাল, এবং 22,000 সিটের ক্রিকেট স্টেডিয়াম গড়ে উঠবে মালদ্বীপে, তার জন্য মালদ্বীপ কে $ 800 মিলিয়ন লাইন অফ ক্রেডিট দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে
❐ এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হবে
মালদ্বীপের রাষ্ট্রপতি - ইব্রাহিম মোহামেদ সলিহ
❐ রাজধানী - মালে
❐ কারেন্সি - মালদ্বীপীয়ান রুফিয়া
Q.6. কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের কমান্ডার-ইন-চিফ পদে নিম্নের কাকে নিযুক্ত করা হল ?
[A] শেখ সাবাহ আল - আহমেদ আল জাবের আল - সাবাহ
[B] শেখ নাওয়াফ আল - আহমেদ আল জাবের আল - সাবাহ
[C] শেখ সাবাহ আল - আহমেদ আলী আল জাবের আল - সাবাহ
[D] শেখ সাবাহ আল - আহমেদী আল জাবের আল - সাবাহ
Ans : [B] শেখ নাওয়াফ আল - আহমেদ আল জাবের আল - সাবাহ
❐ এর আগে এই পদে ছিলেন শেখ সাবাহ আল - আহমেদ আল জাবের আল - সাবাহ
❐ এর আগে তিনি অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রী পদে কর্মরত ছিলেন
❐ কুয়েতের রাজধানী - কুয়েত
❐ কারেন্সি - কুয়েতি দিনার
Q.7. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী 'আম্বেদকর সোশ্যাল ইনোভেশন এন্ড ইনকিউবেশন মিশন' লঞ্চ করলো ?
[A] Kiren Rijiju
[B] Shri Thaawarchand Gehlot
[C] Amit Shah
[D] Nirmala Sitaraman
Ans : [B] Shri Thaawarchand Gehlot
❐ সোশ্যাল জাস্টিস এন্ড এমপাওয়ারমেন্ট কেন্দ্রীয় মন্ত্রী Shri Thaawarchand Gehlot এই মিশন লঞ্চ করলেন
❐ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের অধীনে এই মিশন লঞ্চ করা হল
❐ SC Entrepreneurs এর আর্থিক সুবিধা দিতে এই মিশন লঞ্চ করা হল, 1000 জন SC যুবক আগামী 4 বছর যেকোনো স্টার্ট আপ খুলতে গেলে এই মিশন তাদের সাহায্য করবে
Q.8. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী 'স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া' এর নতুন লোগো প্রকাশ করলেন ?
[A] ধর্মেন্দ্র প্রধান
[B] অমিত শাহ
[C] নরেন্দ্র মোদি
[D] কিরেন রিজিজু
Ans : [D] কিরেন রিজিজু
❐ ইয়ুথ আফফায়ার্স এবং স্পোর্টস প্রতিমন্ত্রী কিরেন রিজিজু স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এর নতুন লোগো লঞ্চ করলেন
❐ দিল্লির মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে এটির উদ্বোধন করা হল
❐ এই লোগোতে ভারতের পতাকার তিনটি রং এবং নীল রঙের চক্রটি দিয়ে সাজানো হয়েছে
❐ SAI ডিরেক্টর জেনারেল - সন্দীপ প্রধান
❐ স্পোর্টস অর্থরিটি অফ ইন্ডিয়া 1984 সালে প্রতিষ্ঠা হয়
Q.9. 'আন্তর্জাতিক প্রবীণ দিবস' (International Day of Older Persons ) কবে পালন করা হয় ?
[A] 1st অক্টোবর
[B] 2nd অক্টোবর
[C] 3rd অক্টোবর
[D] 4th অক্টোবর
Ans : [A] 1st অক্টোবর
❐ প্রতিবছর এই দিনটি 1st অক্টোবর পালন করা হয়, এই বছর এই দিনটির 30 বছর পূর্ণ হলো
❐ এ বছরের থিম - Pandemics : Do They Change How we Address Age and Ageing
❐ 1990 সালে সম্মিলিত জাতীপুঞ্জ ঠিক করে যে এই দিনটি পালন করবে
❐ এছাড়াও এই দিনটি তে আন্তর্জাতিক কফি দিবস পালন করা হয়
Q.10. নিম্নের কোন রেলওয়ে 'Operation My Saheli' লঞ্চ করলো ?
[A] উত্তর পূর্ব রেলওয়ে
[B] দক্ষিণ পূর্ব রেলওয়ে
[C] পূর্ব রেলওয়ে
[D] পশ্চিম রেলওয়ে
Ans : [B] দক্ষিণ পূর্ব রেলওয়ে
❐ মহিলাদের রেল যাত্রাপথে আরো বেশি সুরক্ষা প্রদান করতে দক্ষিণ পূর্ব রেলওয়ে এই প্রজেক্ট লঞ্চ করলো
❐ একটি টিম তৈরি করা হবে যারা মহিলাদের সিট নাম্বার, মোবাইল নাম্বার এগুলো সব নিজেদের কাছে রাখবে এবং যাত্রাপথে তাদের সাথে যোগাযোগ রাখবে,তাদের এই তথ্য গুলো আগামী স্টেশন গুলিতেও আগে ভাগে জানানো হবে
❐ দক্ষিণ পূর্ব রেলওয়ে HQ - কলকাতা
❐ জেনারেল ম্যানেজার - সঞ্জয় কুমার মোহান্তি
↳ Daily One - Liner Current Affairs ↲
❐ 1. ছোট ব্যবসার কোম্পানি গুলিকে আরো শক্তিশালী করে তুলতে বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) Yes ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হল, Yes ব্যাংক CEO - প্রশান্ত কুমার
❐ 2. ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা ISRO 2025 এ 'শুক্র মিশন (Venus Mission)' লঞ্চ করবে বলে ঠিক করেছে, ফ্রান্সও এই মিশনে অংশগ্রহণ করবে
❐ 3. তৃতীয় G-20 শেরপা মিটিং- এ কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু ভারতের হয়ে অংশগ্রহণ করলেন,এই মিটিং এর সভাপতিত্ব করলেন সৌদি আরব
❐ 4. গ্রামাঞ্চলের উন্নতির জন্য সায়েন্স এন্ড টেকনোলজি কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ(CSIR) টেকনলজি লঞ্চ করলেন
❐ 5. ভারত মালদ্বীপে ক্যানসার হাসপাতাল এবং ক্রিকেট স্টেডিয়াম গড়ে তুলতে চলেছে, এর জন্য মালদ্বীপ কে $ 800 মিলিয়ন লাইন অফ ক্রেডিট দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে
❐ 6. কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের কমান্ডার-ইন-চিফ পদে শেখ নাওয়াফ আল - আহমেদ আল জাবের আল - সাবাহ কে নিযুক্ত করা হল
❐ 7. সোশ্যাল জাস্টিস এন্ড এমপাওয়ারমেন্ট কেন্দ্রীয় মন্ত্রী Shri Thaawarchand Gehlot 'আম্বেদকর সোশ্যাল ইনোভেশন এন্ড ইনকিউবেশন মিশন' লঞ্চ করলেন
❐ 8. ইয়ুথ আফফায়ার্স এবং স্পোর্টস প্রতিমন্ত্রী কিরেন রিজিজু স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এর নতুন লোগো লঞ্চ করলেন
❐ 9. 'আন্তর্জাতিক প্রবীণ দিবস' (International Day of Older Persons ) পালন করা হয় 1st অক্টোবর,এ বছরের থিম - Pandemics : Do They Change How we Address Age and Ageing
❐ 10. মহিলাদের রেল যাত্রাপথে আরো বেশি সুরক্ষা প্রদান করতে দক্ষিণ পূর্ব রেলওয়ে 'Operation My Saheli' প্রজেক্ট লঞ্চ করলো
Thank You.

0 Comments
Please do not share any spam link in the comment box