Daily Current Affairs in Bengali (16/10/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
Q.1. অস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ভানু আথাইয়া সম্প্রতি প্রয়াত হলেন, তিনি কোন বিভাগে অস্কার পেয়েছিলেন ?
[A] অভিনয়
[B] কোরিওগ্রাফি
[C] কস্টিউম ডিজাইন
[D] নির্দেশনা
Q.2. নিম্নের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম জিঙ্ক স্মেলটার প্রজেক্ট গড়ে উঠতে চলেছে ?
[A] মহারাষ্ট্র
[B] কেরালা
[C] তামিলনাড়ু
[D] গুজরাট
Q.3. 'বিশ্ব খাদ্য দিবস ' ( World Food Day ) কবে পালন করা হয় ?
[A] 15 অক্টোবর
[B] 16 অক্টোবর
[C] 17 অক্টোবর
[D] 18 অক্টোবর
Q.4.ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (ISA) এর সভাপতি পদে নিম্নের কোন দেশ পুনরায় নির্বাচিত হলো ?
[A] ভারত
[B] চীন
[C] রাশিয়া
[D] ইতালি
Q.5. কেন্দ্রীয় মন্ত্রকের সদ্য মান্যতা পাওয়া নতুন স্কিম STARS ( Strenghthening Teaching-Learning and Results for States) এর জন্য ওয়ার্ল্ড ব্যাংক কত টাকা অর্থ সাহায্য করবে ?
[A] $ 400 মিলিয়ন
[B] $ 500 মিলিয়ন
[C] $ 600 মিলিয়ন
[D] $ 300 মিলিয়ন
Q.6. ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন লিমিটেড (NTPC) নিম্মের কাকে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে বহাল রাখলো ?
[A] Gurdeep Singh
[B] Biren Singh
[C] Nisith Singh
[D] Gurdeep Singh Sindhu
Q.7. প্রখ্যাত পদ্মশ্রী প্রাপ্ত, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি Mahakavi Akkitham Achuthan Namboothiri সম্প্রতি প্রয়াত হলেন, তিনি কোন ভাষায় কবিতা লিখতেন ?
[A] তামিল
[B] তেলেগু
[C] কানাড়া
[D] মালায়ালম
Q.8. প্যালেস্টাইন রিফিউজি দের সাহায্যের জন্য United Nations Relief and Works Agency (UNRWA) কে ভারত কত টাকা অর্থ সাহায্য করলো ?
[A] $ 2 মিলিয়ন
[B] $ 1 মিলিয়ন
[C] $ 3 মিলিয়ন
[D] $ 4 মিলিয়ন
Q.9. ভারত নিম্মের কোন প্রতিবেশী দেশের নৌবাহিনী কে কিলো ক্লাস সাবমেরিন INS Sindhuvir প্রদান করতে চলেছে ?
[A] ভুটান
[B] বাংলাদেশ
[C] মায়ানমার
[D] আফগানিস্তান
Q.10. জম্মু-কাশ্মীর লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শহরাঞ্চলে বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দিতে কোন প্রোগ্রাম লঞ্চ করলেন ?
[A] My City My Pride
[B] My State My Pride
[C] Proud of my Town
[D] My Town My Pride
Answer Key :
1) Ans : [C] কস্টিউম ডিজাইন
➥ অস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ভানু আথাইয়া সম্প্রতি প্রয়াত হলেন, 1982 সালে Richard Attenborough এর নির্দেশনায় 'গান্ধী' সিনেমার কস্টিউম ডিজাইনার এর জন্য এই পুরস্কার তাকে দেওয়া হয়
➥ 100 এর বেশি সিনেমায় তিনি কস্টিউম ডিজাইন করেছেন, 'Lekin' (1990) এবং 'Lagaan' (2001) এর জন্য তিনি জাতীয় পুরস্কার পান
➥ 2012 সালে তিনি অস্কার পুরস্কার ফিরিয়ে দেন
➥ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 91 বছর
2) Ans : [D] গুজরাট
➥ গুজরাটে বিশ্বের বৃহত্তম জিঙ্ক স্মেলটার প্রজেক্ট গড়ে উঠতে চলেছে
➥ Vedanta Group firm Hindustan Zinc Ltd (HZL) এর সাথে গুজরাট সরকারের এ ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হলো, প্রথম ফেজে ইনভেস্ট হবে 5000 - 10,000 কোটি টাকা
➥ এই প্রজেক্টটি 2022 এর মধ্যে কার্যকর হবে এবং 5000 এর ও বেশি কর্মসংস্থান গড়ে উঠবে এর ফলে , ট্রাইবাল এরিয়ায় গড়ে ওঠার ফলে প্রচুর স্থানীয় যুবক কাজের সুযোগ পাবে
➥ এই প্রজেকটির উৎপাদন ক্ষমতা প্রতিবছর 300 কিলো টন
➥ এই প্রজেক্টটি কার্যকর হলে দেশের সঙ্গে সঙ্গে বিদেশে রপ্তানি করে আয়ের সুযোগ বৃদ্ধি পাবে
➥ গুজরাটের রাজধানী - গান্ধীনগর
➥ মুখ্যমন্ত্রী - বিজয় রূপানি
➥ রাজ্যপাল - আচার্য দেব ভ্রাট
3) Ans : [B] 16 অক্টোবর
➥ প্রতিবছর 16 ই অক্টোবর 'বিশ্ব খাদ্য দিবস ' ( World Food Day ) পালন করা হয়
➥ মানুষকে খাদ্যের গুরুত্ব বোঝাতে, পুষ্টিকর খাদ্য কেন গ্রহণ করা উচিত, যারা ক্ষুধার্ত তাদের কাছে খাবারের গুরুত্ব কতটা সে সব বিষয়ে সচেতন করতে এই দিনটি পালন করা হয়
➥ এ বছরের থিম - “Grow, Nourish, Sustain. Together”
➥ 1945 সালে এই দিনটি প্রথম পালন করা হয়, আর এই বছরই ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO) প্রতিষ্ঠা হয়
➥ FAO HQ - রোম, ইতালি
➥ FAO Head - Qu Dongyu
4) Ans : [A] ভারত
➥ ভার্চুয়াল মিটিং এর তৃতীয় অধিবেশনে ভারত ISA এর সভাপতি পদে নির্বাচিত হলো এবং সহ-সভাপতি পদে ফ্রান্স কে নির্বাচিত করা হলো
➥ 2 বছরের জন্য ভারত ISA এর সভাপতি পদে বহাল থাকলো
➥ বর্তমানে ISA এর সদস্য সংখ্যা 53 টি
➥ এছাড়াও নতুন 4 জনকে ভাইস-প্রেসিডেন্ট পদে নিয়োগ করা হলো
➥ ISA HQ - গুরুগ্রাম, হরিয়ানা
➥ ISA Leader - Upendra Tripathy
5) Ans : [B] $ 500 মিলিয়ন
➥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় মন্ডলী এই প্রজেক্ট টি মান্যতা দিল, এই প্রজেক্টের জন্য মোট খরচ হবে 5718 কোটি টাকা
➥ ওয়ার্ল্ড ব্যাংক মোট $ 500 মিলিয়ন ( প্রায় 3700 কোটি ) অর্থ সাহায্য করবে
6 টি রাজ্য ( হিমাচল প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা এবং ওড়িশা ) এই প্রজেক্টের অন্তর্ভুক্ত হবে
➥ ভারতীয় স্কুল শিক্ষা সিস্টেম কে আরো উন্নত করে তুলতে, মনিটর করতে এই প্রজেক্টটি কার্যকর হবে
➥ এই STARS প্রজেক্টটি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর অধীনে
6) Ans : [A] Gurdeep Singh
➥ ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন লিমিটেড (NTPC) Gurdeep Singh কে সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে 2025 পর্যন্ত বহাল রাখলো
➥ তিনি প্রথম এই পদের দায়িত্ব নেন ফেব্রুয়ারি, 2016 তে
➥ Gurdeep Singh NTPC তে কাজ করার আগে CLP, CESC, IDFC, Powergen এবং AES এ কাজ করেছেন
➥ NTPC HQ - নতুন দিল্লী
➥ NTPC প্রতিষ্ঠা - 1975
7) Ans : [D] মালায়ালম
➥ প্রখ্যাত পদ্মশ্রী প্রাপ্ত, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত মালায়ালম কবি Mahakavi Akkitham Achuthan Namboothiri সম্প্রতি প্রয়াত হলেন, কবিতা, নাটক এমনকি তার ছোট গল্পই খুবই জনপ্রিয়
➥ 2017 সালে তিনি পদ্মশ্রী এবং 1972 সালে কেরালা সাহিত্য একাডেমি আওয়ার্ড পান
➥ এছাড়াও 'নাইটিঙ্গেল অফ গুজরাট' Kaumudi Munshi করোনায় প্রয়াত হলেন
8) Ans : [B] $ 1 মিলিয়ন
➥ ভারতের এই সাহায্য এজেন্সির শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক খাতে ব্যয় করা হবে
➥ UNRWA HQ - Amman, Jordan
➥ UNRWA কমিশনার জেনারেল - Philippe Lazzarini
9) Ans : [C] মায়ানমার
➥ ভারত প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার কে প্রতিরক্ষা বিভাগে সহযোগিতা করতে কিলো ক্লাস সাবমেরিন INS Sindhuvir প্রদান করতে চলেছে
➥ মায়ানমার নৌবাহিনী তে এটাই প্রথম সাবমেরিন হতে চলেছে
➥ এই পদক্ষেপ টি ভারতের SAGAR ( Security and Growth for All in the Region ) এর অধীনে , প্রতিবেশী দেশ গুলির প্রতি ভারতের সহযোগিতার অন্যতম পদক্ষেপ এটি
➥ মায়ানমার রাজধানী - Naypyitaw
➥ কারেন্সি - Myanmar Kyat
10) Ans : [D] My Town My Pride
➥ জম্মু-কাশ্মীর লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শহরাঞ্চলে বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দিতে 'My Town My Pride' প্রোগ্রাম লঞ্চ করলেন
➥ পাবলিক আউটরিচ ইনিশিয়েটিভ এর অধীনে এই প্রোগ্রাম লঞ্চ করা হলো
➥ SC/ST/RBA/ALC/OBC সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, রেভেন্যু সার্ভিস এর মত পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দিতে এই পদক্ষেপ নেওয়া হলো
➥ এছাড়াও বিভিন্ন স্কিম যেমন পেনশন, স্কলারশিপ, PMAY, KCC, হেলথ গোল্ডেন কার্ড, Ladli Beti প্রভৃতি স্কিম মানুষের মধ্যে পৌঁছে দিতে সক্ষম হবে এই প্রোগ্রাম
Daily One - Liner Current Affairs
➥ 1. অস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ভানু আথাইয়া সম্প্রতি প্রয়াত হলেন, 1982 সালে Richard Attenborough এর নির্দেশনায় 'গান্ধী' সিনেমার কস্টিউম ডিজাইনার এর জন্য এই পুরস্কার তাকে দেওয়া হয়
➥ 2. গুজরাটে বিশ্বের বৃহত্তম জিঙ্ক স্মেলটার প্রজেক্ট গড়ে উঠতে চলেছে, Vedanta Group firm Hindustan Zinc Ltd (HZL) এর সাথে গুজরাট সরকারের এ ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হলো
➥ 3. প্রতিবছর 16 ই অক্টোবর 'বিশ্ব খাদ্য দিবস ' ( World Food Day ) পালন করা হয়, এ বছরের থিম - Grow, Nourish, Sustain. Together
➥ 4. ভার্চুয়াল মিটিং এর তৃতীয় অধিবেশনে ভারত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (ISA) এর সভাপতি পদে নির্বাচিত হলো এবং সহ-সভাপতি পদে ফ্রান্স কে নির্বাচিত করা হলো
➥ 5. ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন লিমিটেড (NTPC) Gurdeep Singh কে সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে 2025 পর্যন্ত বহাল রাখলো
➥ 6. কেন্দ্রীয় মন্ত্রকের সদ্য মান্যতা পাওয়া নতুন স্কিম STARS ( Strenghthening Teaching-Learning and Results for States) এর জন্য ওয়ার্ল্ড ব্যাংক $ 500 মিলিয়ন অর্থ সাহায্য করবে
➥ 7. প্রখ্যাত পদ্মশ্রী প্রাপ্ত, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত মালায়ালম কবি Mahakavi Akkitham Achuthan Namboothiri সম্প্রতি প্রয়াত হলেন, এছাড়াও 'নাইটিঙ্গেল অফ গুজরাট' Kaumudi Munshi করোনায় প্রয়াত হলেন
➥ 8. প্যালেস্টাইন রিফিউজি দের সাহায্যের জন্য United Nations Relief and Works Agency (UNRWA) কে ভারত $ 1 মিলিয়ন অর্থ সাহায্য করলো
➥ 9. ভারত প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার কে প্রতিরক্ষা বিভাগে সহযোগিতা করতে কিলো ক্লাস সাবমেরিন INS Sindhuvir প্রদান করতে চলেছে
➥ 10. জম্মু-কাশ্মীর লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শহরাঞ্চলে বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দিতে 'My Town My Pride' প্রোগ্রাম লঞ্চ করলেন
Thank You.

0 Comments
Please do not share any spam link in the comment box