Daily Current Affairs in Bengali (15/10/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (15/10/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (15/10/2020) for WBCS/PSC/Rail/SSC

Hello বন্ধুরা,



                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


Q.1.এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া ( Exim ব্যাংক ) মালদ্বীপ কে কত টাকা অর্থ সাহায্য করতে চলেছে ?

[A] $ 300 মিলিয়ন
[B] $ 400 মিলিয়ন
[C] $ 500 মিলিয়ন
[D] $ 600 মিলিয়ন



Q.2. অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) নিম্নের কোন সংস্থার সাথে জোটবদ্ধ হলো ছাত্র এবং শিক্ষকদের নতুন প্রযুক্তিতে উন্নীত করার জন্য ?

[A] গুগল
[B] আনএকাডেমী
[C] মাইক্রোসফট
[D] ইউটিউব ইন্ডিয়া



Q.3. নিম্নের কোন ব্যাংক তার গ্রাহকদের জন্য 'The HealthyLife Programme' লঞ্চ করলো ?

[A] Axis ব্যাংক
[B] ICICI ব্যাংক
[C] Yes ব্যাংক
[D] HDFC ব্যাংক



Q.4. সেন্ট্রাল ব্যাংকিং আওয়ার্ড এর সপ্তম সংস্করণে কোন ব্যাংক কে 'Central Bank of The Year' আওয়ার্ড এ সম্মানিত করা হলো ? 

[A] ব্যাংক অফ ঘানা
[B] রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 
[C] ব্যাংক অফ অস্ট্রেলিয়া
[D] ব্যাংক অফ ইংল্যান্ড


Q.5. সম্প্রতি নিম্নের কোন দেশের অলরাউন্ডার ক্রিকেটার John Richard Reid প্রয়াত হলেন ?

[A] অস্ট্রেলিয়া
[B] নিউজিল্যান্ড
[C] ইংল্যান্ড
[D] দক্ষিন আফ্রিকা



Q.6. 'বিশ্ব ছাত্র দিবস' ( World Students' Day ) কবে পালন করা হয় ? 

[A] 14 ই অক্টোবর
[B] 15 ই অক্টোবর
[C] 16 ই অক্টোবর
[D] 17 ই অক্টোবর



Q.7. নিম্নের কোন দেশ সম্প্রতি দ্বিতীয় করোনা ভাইরাস ভ্যাকসিন 'EpiVacCorona' এর মান্যতা দিল ?

[A] চীন
[B] আমেরিকা যুক্তরাষ্ট্র
[C] ইতালি
[D] রাশিয়া



Q.8. বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে কোন রাজ্য সরকার 'Red Light On Gaadi Off' ক্যাম্পেইন চালু করলো ?

[A] মহারাষ্ট্র
[B] দিল্লী
[C] হরিয়ানা
[D] উত্তরাখন্ড



Q.9. জম্মু - কাশ্মীর এবং লাদাখ এর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত টাকার স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা করলো ? 

[A] 520 কোটি
[B] 400 কোটি
[C] 300 কোটি
[D] 200 কোটি



Q.10. AYUSH মন্ত্রক কোভিড - 19 পরিস্থিতির জন্য কোন ক্যাম্পেইন লঞ্চ করলো ?

[A] Jan Andolan
[B] Jan Seva Andolon
[C] Covid Andolon
[D] Jan Seba Kendrik Andolan









Answer Key :- 



1) Ans : [B] $ 400 মিলিয়ন

ভারত সরকারের পক্ষ থেকে ভারতের Exim ব্যাংক মালদ্বীপ কে লাইন অফ ক্রেডিট বাড়িয়ে $ 400 মিলিয়ন করলো 
এই লোন টি দেওয়া হচ্ছে গ্রেটার মালে কানেক্টিভিটি প্রজেক্টের জন্য, এটি মাপদ্বীপ রাষ্ট্রের সবথেকে বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হতে চলেছে
Exim ব্যাংক CEO - David Rasquinha
Exim ব্যাংক HQ - মুম্বাই 
মালদ্বীপ রাজধানী - মালে
কারেন্সি - মালদিভিয়ান রুফিয়া


2) Ans : [C] মাইক্রোসফট

ছাত্র এবং শিক্ষকদের উন্নত প্রযুক্তির সাথে ওয়াকিবহাল করতে AICTE এবং মাইক্রোসফট জোটবদ্ধ হলো 
এই নতুন ধরনের টেকনোলজির মধ্যে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস , ডেটা সায়েন্স এবং ক্লাউড কম্পিউটিং
স্টুডেন্ট এবং এডুকেটর দের জন্য বিনামূল্যে 1500 কোর্স মাইক্রোসফট আপলোড করবে ই-লার্নিং পোর্টরাল 'Educator Licensure Information System' (ELIS) এ 
মাইক্রোসফট CEO - সত্য নাদেল্লা
মাইক্রোসফট HQ - ওয়াশিংটন, আমেরিকা যুক্তরাষ্ট্র
AICTE চেয়ারম্যান - Anil Dattatraya Sahasrabudhe


3) Ans : [D] HDFC ব্যাংক

ভারতের অন্যতম প্রাইভেট সেক্টর ব্যাংক HDFC , Apollo Hospitals এর সাথে চুক্তিবদ্ধ হয়ে  'The HealthyLife Programme' লঞ্চ করলো
এর ফলে ব্যাংক গ্রাহকরা ডিজিটাল প্লাটফরম Apollo 24|7 অ্যাপের মাধ্যমে যেকোন জরুরী অবস্থায় বিনামূল্যে ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারবে
এমনকি স্বাস্থ্যের খাতিরে গ্রাহকরা 40 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবে 
HDFC ব্যাংক CEO - আদিত্য পুরী
HDFC HQ - মুম্বাই, মহারাষ্ট্র
HDFC ট্যাগলাইন - We Understand Your World


4) Ans : [A] ব্যাংক অফ ঘানা

'Bank of Ghana' কে সেন্ট্রাল ব্যাংক অফ দি ইয়ার আওয়ার্ড 2020 সম্মানে সম্মানিত করা হলো 
এছাড়া ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর Mark Carney কে 'গভর্নর অফ দি ইয়ার' সম্মানে সম্মানিত করা হলো 
প্রতিটি দেশের সেন্ট্রাল ব্যাংক এর কৃতিত্ব কে সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হয় 
ব্যাংক অফ ঘানা গভর্নর - Ernest Kwamina Yedu Addison
ব্যাংক অফ ঘানা HQ - Accra, Ghana 


5) Ans : [B] নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের অলরাউন্ডার ক্রিকেটার John Richard Reid সম্প্রতি প্রয়াত হলেন, তিনি দেশের Oldest Surviving টেস্ট ক্রিকেটের ছিলেন 
তার আমলেই নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ জেতে
এছাড়াও সম্প্রতি ভারতের অন্যতম কুচিপুরী নৃত্যশিল্পী শোভা নাইডু প্রয়াত হলেন , 1991 সালে সংগীত নাটক একাডেমি এবং 2001 সালে পদ্মশ্রী পুরস্কার পান 


6) Ans : [B] 15 ই অক্টোবর

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতের মিসাইল ম্যান A.P.J Abdul Kalam স্যারের জন্ম বার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয় 
এ বছরের থিম - 'Learning for People, planet, prosperity and peace'
2010 সালে সম্মিলিত জাতীপুঞ্জ প্রথম ঘোষণা করে এই দিনটি পালনের কথা, A.P.J Abdul Kalam তার সারাজীবনে স্টুডেন্টদের আদর্শ ছিলেন, তাদের কে খুন ভালোবাসতেন তাই এই বিশেষ দিনটি তে তাকে শ্রদ্ধা জানানো হয় 
এবছর তার 89 তম জন্ম বার্ষিকী পালন করা হলো 
1981 সালে পদ্ম ভূষণ, 1990 সালে পদ্ম বিভূষন এবং 1997 সালে তাকে ভারত রত্ন প্রদান করা হয়
এছাড়াও এই দিনটা তে 'International Day of Rural Women' পালন করা হয় 


7) Ans : [D] রাশিয়া

রাশিয়া 2 মাস আগেই বিশ্বের প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন 'Sputnik V' এর মান্যতা দিয়েছিল, এবার তারা নতুন আরো একটি ভ্যাকসিন 'EpiVacCorona' লঞ্চ করলো 
দ্বিতীয় এই ভ্যাকসিনটি তৈরি করেছে State Research Centre of Virology and Biotechnology
18 থেকে 60 বছর বয়সী এমন 100 জন স্বেচ্ছাসেবকের শরীরে এটি পরীক্ষা করা হয়েছে , এই ভ্যাকসিনটি SARS-CoV-2 প্রোটিনের উপর কাজ করতে সক্ষম
রাশিয়া রাষ্ট্রপতি - ভ্লাদিমির পুতিন
রাজধানী - মস্কো
কারেন্সি - রাশিয়ান রুবেল 


8) Ans : [B] দিল্লী

সম্প্রতি দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজ্যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে 'Red Light On Gaadi Off' ক্যাম্পেইন চালু করলো 
এই ক্যাম্পেইনে মানুষকে সচেতন করা হবে যখনই ট্রাফিক সিগনালে দাঁড়াবে তখনই যেন ইঞ্জিন বন্ধ করে দেয়, এর ফলে দূষণ অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে
কিছুদিন আগে দিল্লি সরকার গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের অধীনে রাজ্যে ডিজেল গাড়ি,ডিজেল ইঞ্জিন পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছিল 
বায়ু দূষণের নিরিখে সব থেকে খারাপ অবস্থা দিল্লির,তাই কেন্দ্রীয় সরকার এবং দিল্লী সরকার মিলিত ভাবে আগামীদিনে এমনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করবে যাতে দিল্লির দূষণকে নিয়ন্ত্রণে আনা যায়
দিল্লীর লেফটেন্যান্ট রাজ্যপাল - অনিল বাইজল


9) Ans : [A] 520 কোটি

কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ আগামী পাঁচ বছরের জন্য 2023-24 পর্যন্ত জম্মু-কাশ্মীর এবং লাদাখের জন্য 520 কোটি টাকা বরাদ্দ করলো 
দীনদয়াল অন্তর্দয় যোজনা এবং ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের অধীনে এই বরাদ্দ করা হলো  
দীনদয়াল অন্তর্দয় যোজনায় গ্রামাঞ্চলের দারিদ্রতা দূর করাই প্রধান লক্ষ্য 
জম্মু-কাশ্মীরের অ্যাডমিনিষ্ট্রেটর - মনোজ সিনহা
লাদাখের অ্যাডমিনিষ্ট্রেটর - রাধা কৃষ্ণ মথুর


10) Ans : [A] Jan Andolan

AYUSH মন্ত্রক সম্প্রতি কোভিড - 19 পরিস্থিতির জন্য Jan Andolan ক্যাম্পেইন লঞ্চ করলো 
এই ক্যাম্পেইন এর প্রধান উদ্দেশ্য - Campaign for COVID - Appropriate Behaviour, এটি লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
3 টি বার্তার উপর জোর দেওয়া হবে এই প্রচার অভিযানে - Wear Mask, Follow Physical Distancing এবং Maintain Hand Hygiene
AYUSH মন্ত্রকের দায়িত্বে আছেন - শ্রীপদ নায়েক












Daily One - Liner Current Affairs



1. এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া ( Exim ব্যাংক ) মালদ্বীপের গ্রেটার মালে কানেক্টিভিটি প্রজেক্টের জন্য $ 400 মিলিয়ন অর্থ সাহায্য করতে চলেছে

❂ 2. অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) মাইক্রোসফট এর সাথে জোটবদ্ধ হলো ছাত্র এবং শিক্ষকদের নতুন প্রযুক্তিতে উন্নীত করার জন্য

❂ 3. ভারতের অন্যতম প্রাইভেট সেক্টর ব্যাংক HDFC , Apollo Hospitals এর সাথে চুক্তিবদ্ধ হয়ে  'The HealthyLife Programme' লঞ্চ করলো

❂ 4. নিউজিল্যান্ডের অলরাউন্ডার ক্রিকেটার John Richard Reid সম্প্রতি প্রয়াত হলেন, এছাড়াও সম্প্রতি ভারতের অন্যতম কুচিপুরী নৃত্যশিল্পী শোভা নাইডু প্রয়াত হলেন 

❂ 5. 'Bank of Ghana' কে সেন্ট্রাল ব্যাংক অফ দি ইয়ার আওয়ার্ড 2020 সম্মানে সম্মানিত করা হলো,এছাড়া ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর Mark Carney কে 'গভর্নর অফ দি ইয়ার' সম্মানে ভূষিত করা হলো 

❂ 6. 'বিশ্ব ছাত্র দিবস' ( World Students' Day ) পালন করা হয় 15 ই অক্টোবর, এ বছরের থিম - 'Learning for People, planet, prosperity and peace'

❂ 7. রাশিয়া 'Sputnik V' ভ্যাকসিন লঞ্চ করার পর, সম্প্রতি দ্বিতীয় করোনা ভাইরাস ভ্যাকসিন 'EpiVacCorona' এর মান্যতা দিল 

❂ 8. বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 'Red Light On Gaadi Off' ক্যাম্পেইন চালু করলো
 
❂ 9. কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ আগামী পাঁচ বছরের জন্য 2023-24 পর্যন্ত জম্মু-কাশ্মীর এবং লাদাখের জন্য 520 কোটি টাকা স্পেশাল প্যাকেজ বরাদ্দ করলো 

❂ 10. AYUSH মন্ত্রক সম্প্রতি কোভিড - 19 পরিস্থিতির জন্য Jan Andolan ক্যাম্পেইন লঞ্চ করলো , এই ক্যাম্পেইন এর প্রধান উদ্দেশ্য - Campaign for COVID - Appropriate Behaviour


















Thank You.









Post a Comment

0 Comments