Daily Current Affairs in Bengali (14/10/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
Q.1. নিম্নের কোন রাজ্য ভারতীয় সেনাবাহিনীর সাথে একত্রে অ্যান্টি-টেরর অনুশীলন 'Suraksha Kavach' আয়োজন করলো ?
[A] হরিয়ানা
[B] তামিলনাড়ু
[C] ওড়িশা
[D] মহারাষ্ট্র
Q.2. অলিম্পিকের 400 মিটার হার্ডলস চ্যাম্পিয়ন Charlie Moore সদ্য প্রয়াত হলেন, তিনি কোন দেশের অ্যাথলিট ?
[A] জার্মানি
[B] ইংল্যান্ড
[C] আমেরিকা যুক্তরাষ্ট্র
[D] জাপান
Q.3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি বালাসাহেব ভিখে পাটিল এর আত্মজীবনী প্রকাশ করেন, যার নাম -
[A] Deh Vechwa Karani
[B] Deh Karani
[C] Life for Noble cause
[D] Deh karani Vechwa
Q.4. ভারতে ডিজিটাল পেমেন্ট কে আরো এগিয়ে নিয়ে যেতে Uber নিম্নের কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলো ?
[A] Google Pay
[B] Amazon Pay
[C] Phone Pay
[D] Paytm
Q.5. সদ্য প্রকাশিত 'World Economic Outlook' রিপোর্ট অনুযায়ী ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (IMF) 2020 অর্থবর্ষে ভারতের জিডিপি কত নির্ধারিত করলো ?
[A] -10.3%
[B] -11%
[C] -9.5%
[D] -8.6%
Q.6. নিম্নের কোন রাজ্যের Backward & Extremely Backward মন্ত্রী বিনোদ কুমার সিং সম্প্রতি করোনায় প্রয়াত হলেন ?
[A] বিহার
[B] হরিয়ানা
[C] ছত্তিশগড়
[D] অন্ধ্রপ্রদেশ
Q.7. নিম্নের কোন সংস্থা 11 জন ক্রিকেট তারকা কে ব্র্যান্ড আম্বাসাডর বানিয়ে টিভি ক্যাম্পেইন 'Team BharatPe' লঞ্চ করলো ?
[A] আমাজন পে
[B] গুগল পে
[C] ভারতপে
[D] জিও পে
Q.8. নিম্নের কোন রাজ্য সরকার 'Sujal - Drink From Tap mission' ইনিশিয়েটিভ লঞ্চ করলো ?
[A] বিহার
[B] উত্তরাখন্ড
[C] ওড়িশা
[D] তেলেঙ্গানা
Q.9. নিম্মের কোন অনলাইন পেমেন্ট সংস্থা গাড়ি এবং বাইকের জন্য ইন্সুরেন্স প্ল্যান লঞ্চ করলো ?
[A] Amazon Pay
[B] Google Pay
[C] Phone Pe
[D] Paytm
Q.10. নিম্নের কোন IFS অফিসার কে Albania তে ভারতীয় রাষ্ট্রদূত পদে নিযুক্ত করা হলো ?
[A] রাহুল পুনিত শর্মা
[B] রাহুল সিং
[C] রাহুল সিনহা
[D] রাহুল শ্রীবাস্তব
Answer Key :
1) Ans : [D] মহারাষ্ট্র
❖ পুনের লুল্লানগরে মহারাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে মহারাষ্ট্র পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী অ্যান্টি-টেরর অনুশীলন 'Suraksha Kavach' আয়োজন করলো
❖ এই অনুশীলনে কুইক রিয়াকশান টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিজপোজাল টিম রাও অংশগ্রহণ করলো
❖ এই অনুশীলন টেরোরিস্ট অ্যাক্টিভিটি তে দ্রুত রেসপন্স করার প্রাকটিস
❖ ইন্ডিয়ান আর্মির প্রধান - মনোজ মুকুন্দ নারাভানে
❖ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী - উদ্ধ্বব ঠাকরে
❖ রাজ্যপাল - ভগৎ সিং কোশ্যারি
2) Ans : [C] আমেরিকা যুক্তরাষ্ট্র
❖ আমেরিকা যুক্তরাষ্ট্রের অলিম্পিক চ্যাম্পিয়ন Charlie Moore সদ্য প্রয়াত হলেন
❖ 1952 সালের Summer Olympics এ তিনি 50.8 সেকেন্ডে 400 মিটার হার্ডলস চ্যাম্পিয়ন হন
❖ এছাড়াও তিনি লন্ডনে অনুষ্ঠিত ব্রিটিশ এম্পায়ার গেমসে 51.6 সেকেন্ডে 440 মিটার হার্ডলস জিতে ওয়ার্ল্ড রেকর্ড করেন
3) Ans : [A] Deh Vechwa Karani
❖ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড: বালাসাহেব ভিখে পাটিল এর আত্মজীবনী 'Deh Vechwa Karani' ( যার মানে হলো মহান কাজে জীবন উৎসর্গ করা ) প্রকাশ করলেন
❖ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি সম্পন্ন হলো
❖ এছাড়াও প্রধানমন্ত্রী 'Pravara Rural Education Society' এর নাম পরিবর্তন করে 'Loknete Dr Balasaheb Vikhe Patil Pravara Rural Education Society' নাম রাখলেন
❖ এই সোসাইটির মূল উদ্দেশ্য গ্রামাঞ্চলে উন্নত মানের শিক্ষা দান করা এবং শিশু কন্যাদের ক্ষমতায়ন করা
4) Ans : [B] Amazon Pay
❖ এই চুক্তির ফলে এবার থেকে Uber App এ পেমেন্ট করতে গেলে গ্রাহকরা আমাজন পে থেকে পেমেন্ট করার সুযোগ পাবে
❖ Uber রাইডের ক্ষেত্রে কন্ট্যাক্টলেস, দ্রুত এবং সুরক্ষিত পেমেন্ট করানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হলো
❖ Uber টেকনোলজি CEO - Dara Khosrowshahi
❖ Uber HQ - ক্যালিফোর্নিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র
❖ আমাজন CEO - Jeff Bezos
❖ আমাজন HQ - ওয়াশিংটন, আমেরিকা যুক্তরাষ্ট্র
5) Ans : [A] -10.3%
❖ IMF এর মতে 2020-21 অর্থবর্ষে ভারতের জিডিপি (-10.3%) থাকবে,এর আগে তারা -4.5% নির্ধারিত করেছিল কিন্তু কোভিড সংখ্যা যে হারে বাড়ছে তার ভিত্তিতেই তাদের মত পরিবর্তন হলো
❖ 2021-22 অর্থবর্ষে তারা আশা করেছে ভারতের জিডিপি 8.8% থাকবে, পূর্বের ধারণা 6% থেকে বাড়িয়ে 8.8% করেছে
❖ এছাড়াও তারা বিশ্ব অর্থনীতি -4.4% থাকবে বলে জানিয়েছে
❖ IMF HQ - ওয়াশিংটন ডিসি
❖ IMF MD এবং চেয়ারম্যান - Kristalina Georgieva
❖ IMF মুখ্য অর্থনীতিবিদ - গীতা গোপীনাথ
6) Ans : [A] বিহার
❖ বিহারের Backward & Extremely Backward মন্ত্রী বিনোদ কুমার সিং সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন
❖ তিনি কাতিহার জেলার প্রাণপুর বিধানসভা কেন্দ্রের MLA ছিলেন, তিন বার তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে MLA হয়েছেন
❖ বিহারের রাজধানী - পাটনা
❖ মুখ্যমন্ত্রী - নীতিশ কুমার
❖ রাজ্যপাল - ফাগু চৌহান
7) Ans : [C] ভারতপে
❖ নতুন অনলাইন পেমেন্ট সংস্থা BharatPe 11 জন ক্রিকেট তারকা কে ব্র্যান্ড আম্বাসাডর বানিয়ে টিভি ক্যাম্পেইন 'Team BharatPe' লঞ্চ করলো
❖ এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, কে এল রাহুল, মহম্মদ সামী, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ্ব, সঞ্জু স্যামসন, যজুভেন্দ্রা চাহল এবং শুভমান গিল
❖ QR ভিত্তিক পেমেন্ট, কোনো রকম ফি ছাড়াই কার্ড পেমেন্ট প্রভৃতি বিষয়ের উপর 4 টিভি বিজ্ঞাপন করবে এই সংস্থা
❖ বলিউড ডিরেক্টর পুনিত মালহোত্রা এটা ডিরেক্ট করবেন, ট্যাগলাইন - Hum Hai Team BharatPe - Jo Desh Ke Har Dukandaar Ke Saath Hai Khade
❖ BharatPe Co-founder & CEO - Ashneer Grover
8) Ans : [C] ওড়িশা
❖ ওড়িশার শহরাঞ্চলে 24 ঘন্টা জল পরিষেবা দেওয়ার জন্য ওড়িশা সরকার এই ইনিশিয়েটিভ লঞ্চ করলো
❖ 2022 এর মার্চের মধ্যে শহরাঞ্চলের প্রতিটা বাড়ি বাড়ি পাইপের মাধ্যমে জল সংযোগ করবে ওড়িশা এবং দেশের মধ্যে এমন পদক্ষেপ নেওয়া প্রথম রাজ্যে পরিণত হবে
❖ The Drink From Tap mission ভুবনেশ্বর এর সালিয়া সাহি এবং পুরীর মাস চান্দি তে প্রথম শুরু হয়
এই ইনিশিয়েটিভটির অধীনে 1.8 লাখ মানুষ উপকৃত হবে
❖ এই পুরো মিশনটি কার্যকর করতে খরচ হবে 1300 কোটি টাকা , 15 টা শহরের 15 লক্ষ পরিবার কে এই পরিষেবা পৌঁছে দেওয়াই প্রধান লক্ষ্য
❖ ওড়িশার রাজধানী - ভুবনেশ্বর
❖ মুখ্যমন্ত্রী - নভীন পট্টনায়েক
❖ রাজ্যপাল - গনেশি লাল
9) Ans : [C] Phone Pe
❖ সম্প্রতি Bajaj Allianz জেনারেল ইন্সুরেন্স এর সাথে চুক্তি বদ্ধ হয়ে Phone Pe গাড়ি এবং বাইকের জন্য ইন্সুরেন্স প্লান নিয়ে আসতে চলেছে
❖ বাইকের জন্য ইন্সুরেন্স শুরু 482 টাকা থেকে এবং চার চাকার গাড়ির ইন্স্যুরেন্স শুরু 2072 টাকা থেকে
2 মিনিটের মধ্যেই গ্রাহকরা এই পলিসির সাথে যুক্ত হতে পারবে
❖ PhonePe CEO - সমীর নিগম
❖ PhonePe HQ - ব্যাঙ্গালোর
10) Ans : [D] রাহুল শ্রীবাস্তব
❖ ভারতীয় ফরেন সার্ভিস অফিসার রাহুল শ্রীবাস্তব কে আলবানিয়া তে ভারতীয় রাষ্ট্রদূত পদে নিযুক্ত করা হলো, বর্তমানে তিনি রোমানিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত পদে কর্মরত
❖ এছাড়াও মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স এর পক্ষ থেকে জানানো হয়েছে মনোজ কুমার ভারতী কে ইন্দোনেশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত পদে নিযুক্ত করা হবে
❖ তিনি বর্তমানে MEA তে স্পেশাল সেক্রেটারি পদে কর্মরত
Daily One - Liner Current Affairs
❖ 1. পুনের লুল্লানগরে মহারাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে মহারাষ্ট্র পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী অ্যান্টি-টেরর অনুশীলন 'Suraksha Kavach' আয়োজন করলো
❖ 2. অলিম্পিকের 400 মিটার হার্ডলস চ্যাম্পিয়ন আমেরিকা যুক্তরাষ্ট্রের Charlie Moore সদ্য প্রয়াত হলেন
❖ 3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড: বালাসাহেব ভিখে পাটিল এর আত্মজীবনী 'Deh Vechwa Karani' ( যার মানে হলো মহান কাজে জীবন উৎসর্গ করা ) প্রকাশ করলেন
❖ 4. ভারতে ডিজিটাল পেমেন্ট কে আরো এগিয়ে নিয়ে যেতে Uber আমাজন পে এর সাথে চুক্তিবদ্ধ হলো, এর ফলে Uber App এ পেমেন্ট করতে গেলে গ্রাহকরা আমাজন পে থেকে পেমেন্ট করার সুযোগ পাবে
❖ 5. সদ্য প্রকাশিত 'World Economic Outlook' রিপোর্ট অনুযায়ী ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (IMF) 2020 অর্থবর্ষে ভারতের জিডিপি -10.3% নির্ধারিত করলো
❖ 6. বিহারের Backward & Extremely Backward মন্ত্রী বিনোদ কুমার সিং সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন
❖ 7. অনলাইন পেমেন্ট সংস্থা BharatPe 11 জন ক্রিকেট তারকা কে ব্র্যান্ড আম্বাসাডর বানিয়ে টিভি ক্যাম্পেইন 'Team BharatPe' লঞ্চ করলো, এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, কে এল রাহুল মত তারকারা
❖ 8. শহরাঞ্চলে 24 ঘন্টা জল পরিষেবা দেওয়ার জন্য ওড়িশা সরকার 'Sujal - Drink From Tap mission' ইনিশিয়েটিভ লঞ্চ করলো
❖ 9. সম্প্রতি Bajaj Allianz জেনারেল ইন্সুরেন্স এর সাথে চুক্তি বদ্ধ হয়ে Phone Pe গাড়ি এবং বাইকের জন্য ইন্সুরেন্স প্লান নিয়ে আসতে চলেছে
❖ 10. ভারতীয় ফরেন সার্ভিস অফিসার রাহুল শ্রীবাস্তব কে আলবানিয়া তে এবং MEA স্পেশাল সেক্রেটারি মনোজ কুমার ভারতী কে ইন্দোনেশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত পদে নিযুক্ত করা হলো

0 Comments
Please do not share any spam link in the comment box