Daily Current Affairs in Bengali (11/10/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (11/10/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (11/10/2020) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,



                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 



Q.1. 'International Day of the Girl Child' (আন্তর্জাতিক শিশু কন্যা দিবস ) কবে পালন করা হয় ?

[A] 11 ই অক্টোবর
[B] 12 ই অক্টোবর
[C] 10 ই অক্টোবর
[D] 13 ই অক্টোবর 

 

Q.2. ভারতীয় ডিফেন্স রিসার্চ সংস্থা দেশীয় পদ্ধতিতে তৈরি নিম্নের কোন ড্রোনের সফল ভাবে পরীক্ষণ সম্পন্ন করলো ?

[A] RUSTOM I
[B] RUSTOM II
[C] RUSTOM 
[D] RUSTOM III



Q.3. নিম্মের কোন রাজ্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাহায্যে ভারতের এবং দক্ষিণ এশিয়ায় প্রথম 'উন্নত উৎপাদন কেন্দ্র' (Advanced Manufacturing Hub) গড়ে উঠতে চলেছে ?

[A] কেরালা 
[B] অন্ধ্রপ্রদেশ
[C] তেলেঙ্গানা
[D] তামিলনাড়ু



Q.4.নিম্নের কোন সংস্থা সম্প্রতি 24×7 রোড সাইড অ্যাসিস্টেন্স প্রোগ্রাম (RSA) লঞ্চ করলো ? 

[A] TVS Motor
[B] Hero MotoCorp
[C] Bajaj Auto
[D] India Yamaha Motors



Q.5. নিম্নের কোন সংস্থা তাদের কর্মচারীদের পুরোপুরি বাড়িতে থেকে কাজের সুযোগ আনতে চলেছে ? 

[A] আমাজন 
[B] ফ্লিপকার্ট
[C] গুগল
[D] মাইক্রোসফট



Q.6. মহারাষ্ট্র রাজ্য সরকার নিম্নের কাকে রাজ্যের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (ATS) এর মুখ্য পদে নিযুক্ত করলো ? 

[A] জয় জিত সিং
[B] নীকেশ শর্মা
[C] জয় সিং
[D] রাকেশ শেখাওয়াত



Q.7. নিম্মের কোন রাজ্য সরকার রাজ্যের ডিজাস্টার রেসপন্স ফোর্সের সম্প্রতি নতুন টেকনলজি 'Quick Deployment Antenna' (QDA) এর উদ্বোধন করলো ?

[A] উত্তরাখন্ড
[B] হিমাচল প্রদেশ
[C] সিকিম
[D] কেরালা



Q.8. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী SVAMITVA স্কিমের অধীনে সম্পত্তি কার্ডের বিতরণ শুরু করতে চলেছে ?

[A] পীযুষ গোয়েল
[B] অমিত শাহ
[C] ধর্মেন্দ্র প্রধান
[D] নরেন্দ্র মোদী



Q.9. নিম্মের কে মহিলা বিভাগে ফ্রেঞ্চ ওপেন 2020 এর খেতাব জিতলেন ?

[A] Dwetma Kenin
[B] Markni Swiatek
[C] Sofia Kenin
[D] Iga Swiatek



Q.10. কিরগিস্তান পার্লামেন্ট নিম্নের কাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য সম্মতি দিল ? 

[A] Nadyr Japarov
[B] Sadyr Japarov 
[C] Mishel Shakir
[D] Kubatbek Boronov









Answer Key : 



 1) Ans : [A] 11 ই অক্টোবর

◆ প্রতিবছর UNICEF এই দিনটি কে আন্তর্জাতিক শিশু কন্যা দিবস হিসেবে পালন করে থাকে 
◆ এ বছরের থিম - My voice, our equal future
◆ শিশু কন্যাদের গুরুত্ব বোঝাতে, মেয়েদের জীবনে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সে সব ব্যাপারে মানুষকে সচেতন করতে এই দিনটি পালন করা হয় 
◆ UNICEF HQ - নিউইয়র্ক


2) Ans : [B] RUSTOM II

◆ ভারতীয় ডিফেন্স রিসার্চ সংস্থা পুরোপুরি দেশীয় পদ্ধতিতে তৈরি ড্রোন RUSTOM II এর সফল ভাবে পরীক্ষণ সম্পন্ন করলো
◆ এই ড্রোনে ইলেকট্রনিক ইন্টেলিজেন্ট সিস্টেম, অ্যাপারচার র‍্যাডার, সতর্কতামূলক সিস্টেম সব কিছু সেট করে রয়েছে
◆ কর্ণাটকের চিত্রদুর্গ তে এটির সফল পরীক্ষণ করলো 
◆ 16000 ফুট উচ্চতায় 8 ঘন্টা ধরে এটির পরীক্ষণ সম্পন্ন হলো , এমনিতে এই ড্রোন 26000 ফুট উচ্চতায় 18 ঘন্টা ধরে উড়তে সক্ষম
◆ DRDO HQ - নতুন দিল্লী


3) Ans : [D] তামিলনাড়ু

◆ তামিলনাড়ুর Guidance সংস্থা এবং WEF মিলিত ভাবে এই হাব গড়ে তুলতে চলেছে 
◆ তামিলনাড়ুর ইলেক্ট্রনিক্স হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং পলিসি ও এই প্রকল্পে যুক্ত হবে 
◆ WEF HQ - জেনেভা 
◆ রাজধানী - চেন্নাই
◆ মুখ্যমন্ত্রী - Edappadi K. Palaniswami
◆ রাজ্যপাল - বনওয়ারিলাল পুরোহিত


4) Ans : [B] Hero MotoCorp

◆ Hero MotoCorp তার গ্রাহকদের 24×7 পরিষেবা দেবার জন্য এই ধরনের প্রোগ্রাম লঞ্চ করলো 
◆ এই পরিষেবা টি পেতে টোল-ফ্রি নাম্বারে কল করতে হবে কিংবা অফিসিয়াল হিরো কাস্টমার অ্যাপের মাধ্যমেও এই পরিষেবা পাওয়া যাবে 
◆ এর জন্য বার্ষিক ফি হিসেবে গ্রাহকদের 350 টাকা দিতে হবে 
◆ Hero MotoCorp MD & CEO - পাওয়ান মুনজল 
◆ প্রতিষ্ঠা - 1984 


5) Ans : [D] মাইক্রোসফট

◆ মাইক্রোসফট তাদের কর্মচারীদের পুরোপুরি বাড়িতে থেকে কাজের সুযোগ আনতে চলেছে , তাদের এই পদক্ষেপটি 'Hybrid Workplace' এরই অংশ 
◆ Hybrid Workplace হলো এমন একটি স্ট্রাটেজি যেটিতে কর্মচারীদের কাজ করার ক্ষেত্রে নতুন রকমের সুযোগ দেওয়া হয় 
◆ কোভিড 19 পরিস্থিতির জন্যই এমন ধরনের পলিসি গৃহীত হয়েছে 
◆ মাইক্রোসফট CEO - সত্য নাদেল্লা
◆ মাইক্রোসফট HQ - রেডমন্ড, ওয়াশিংটন 


6) Ans : [A] জয় জিত সিং

◆ মহারাষ্ট্র রাজ্য সরকার অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জয় জিত সিং কে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (ATS) এর মুখ্য পদে নিযুক্ত করলো
◆ বর্তমানে তিনি অ্যান্টি করাপশন ব্যুরো (ACB) এর ADG পদে কর্মরত 
◆ এর আগে ATS চিফ পদে ছিলেন Deven Bharti যাকে বর্তমানে রাজ্যের সিকিউরিটি করপোরেশন এর ADG পদের দায়িত্ব দেওয়া হলো 
◆ মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী - উদ্ধ্বব ঠাকরে
◆ রাজ্যপাল - ভগৎ সিং কোশ্যারি


7) Ans : [A] উত্তরাখন্ড

◆ সম্প্রতি উত্তরাখন্ড রাজ্য সরকার রাজ্যের ডিজাস্টার রেসপন্স ফোর্সের সম্প্রতি নতুন টেকনলজি 'Quick Deployment Antenna' (QDA) এর উদ্বোধন করলো
◆ এর ফলে একেবারে প্রত্যন্ত গ্রামে, যেখানে নেটওয়ার্ক নেই, সেই জায়গা গুলোর সাথে ইমারজেন্সি পরিস্থিতিতে যোগাযোগ করা যাবে এই টেকনোলজির সাহায্যে 
◆ QDA টেকনোলজি পুরোপুরি স্যাটেলাইট কমিউনিকেশন এর ভিত্তিতে তৈরি, ভয়েস কল বা ভিডিও কল সবটাই স্যাটেলাইট এর মাধ্যমে সম্পন্ন হবে 
◆ উত্তরাখন্ড রাজধানী - দেরাদুন, গাইরসাইন
◆ মুখ্যমন্ত্রী - ত্রিভেন্দ্র সিং রাওয়াত
◆ রাজ্যপাল - ববি রানী মৌয


8) Ans : [D] নরেন্দ্র মোদী

◆ SVAMITVA স্কিম লঞ্চ করা হয় এপ্রিল, 2020 তে
◆ গ্রামাঞ্চলকে পরিবর্তন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী SVAMITVA ( ownership) স্কিমের অধীনে সম্পত্তি কার্ড বিতরণ শুরু করতে চলেছেন 
◆ এই কার্ড আসার পর গ্রামের মানুষরা এই কার্ড দিয়ে লোন থেকে শুরু করে নানা রকম আর্থিক সুবিধা পাবে 
◆ রেজিস্টার্ড ফোন নম্বরে একটি করে লিংক যাবে, সেই লিংকের মাধ্যমে সম্পত্তি কার্ড ডাউনলোড করা যাবে, প্রায় 1 লাখ কার্ড প্রথম ধাপে ছাড়া হবে এবং ধীরে ধীরে পরের দিকে বাকিদের 
◆ এখুনও পর্যন্ত 6 টি রাজ্যের 763 টি গ্রাম এই সুযোগ পাবে 


9) Ans : [D] Iga Swiatek

◆ আমেরিকার Sofia Kenin কে হারিয়ে প্রথম পোলিশ প্লেয়ার Iga Swiatek এই খেতাব জিতলেন 
◆ 1992 এর Monica Seles এর পর থেকে তিনি কনিষ্ঠতম বিজেতা হলেন 
◆ ফ্রেঞ্চ ওপেন একমাত্র গ্র্যান্ড স্ল্যাম যেটি ক্লে কোর্টে খেলা হয় 


10) Ans : [B] Sadyr Japarov 

◆ সম্প্রতি কিরগিস্তান পার্লামেন্ট এর সদস্যরা Sadyr Japarov কে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য সম্মতি দিল
◆ এর আগে এই পদে ছিলেন Kubatbek Boronov
◆ দেশের পার্লামেন্ট নির্বাচন অবৈধ ঘোষণার পর রাজনৈতিক সংকটের মধ্যে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো
◆ কিরগিস্তান রাজধানী - Bishkek 
◆ কারেন্সি - কিরগিস্তানী সোম
◆ রাষ্ট্রপতি - Sooronbay Jeenbekov












Daily One - Liner Current Affairs




 ◆  1.  'International Day of the Girl Child' (আন্তর্জাতিক শিশু কন্যা দিবস )  পালন করা হয় 11 ই অক্টোবর, এ বছরের থিম - My voice, our equal future

◆  2. ভারতীয় ডিফেন্স রিসার্চ সংস্থা পুরোপুরি দেশীয় পদ্ধতিতে তৈরি ড্রোন RUSTOM II এর সফল ভাবে পরীক্ষণ সম্পন্ন করলো

◆  3. তামিলনাড়ুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) সাহায্যে ভারতের এবং দক্ষিণ এশিয়ায় প্রথম 'উন্নত উৎপাদন কেন্দ্র' (Advanced Manufacturing Hub) গড়ে উঠতে চলেছে

◆  4. Heri MotoCorp তার গ্রাহকদের 24×7 পরিষেবা দেবার জন্য রোড সাইড অ্যাসিস্টেন্স প্রোগ্রাম (RSA) লঞ্চ করলো

◆  5. মাইক্রোসফট তাদের কর্মচারীদের পুরোপুরি বাড়িতে থেকে কাজের সুযোগ আনতে চলেছে , তাদের এই পদক্ষেপটি 'Hybrid Workplace' এরই অংশ 

◆  6. মহারাষ্ট্র রাজ্য সরকার অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জয় জিত সিং কে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (ATS) এর মুখ্য পদে নিযুক্ত করলো

◆  7. সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত রাজ্যের ডিজাস্টার রেসপন্স ফোর্সের সম্প্রতি নতুন টেকনলজি 'Quick Deployment Antenna' (QDA) এর উদ্বোধন করলেন 

◆  8. গ্রামাঞ্চল গুলোতে পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী SVAMITVA ( ownership) স্কিমের অধীনে সম্পত্তি কার্ড (Property Card) বিতরণ শুরু করতে চলেছেন 

◆  9. আমেরিকার Sofia Kenin কে হারিয়ে প্রথম পোলিশ প্লেয়ার Iga Swiatek মহিলা বিভাগে ফ্রেঞ্চ ওপেন 2020 এর খেতাব জিতলেন

◆  10. সম্প্রতি কিরগিস্তান পার্লামেন্ট এর সদস্যরা Sadyr Japarov কে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য সম্মতি দিল















Thank You.





Post a Comment

0 Comments