Bengali GK Guide | বাংলা জিকে গাইড | Part - 16

 

Bengali GK Guide | বাংলা জিকে গাইড | Part - 16

Bengali GK Guide


 ১. কোন অ্যাসিড কে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় ?

উত্তর : হাইড্রোক্লোরিক অ্যাসিড 

২. অম্লরাজে কি কি উপাদান থাকে ?

উত্তর : ৩ অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ১ অনু নাইট্রিক অ্যাসিড 

৩. অক্সিজেন শোষক এমন একটি পদার্থের নাম কি ?

উত্তর : ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ 

৪. নাইট্রোলিম কি ?

উত্তর : ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণ

৫. রৌপ্যমুদ্রা কিসের সংস্পর্শে আসলে কালো হয়ে যায় ?

উত্তর : হাইড্রোজেন সালফাইড 

৬. তামা এবং দস্তার মিশ্রনে যে কঠিন দ্রবণ উৎপন্ন হয় তার নাম কি ?

উত্তর : পিতল 

৭. তড়িৎকোশের যে তড়িৎদ্বারটি ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত থাকে তাকে কি বলে ?

উত্তর : ক্যাথোড 

৮. তড়িৎবিশ্লেষণে কোন শক্তি কিসে রূপান্তরিত হয় ?

উত্তর : তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে 

৯. যে পাত্রে তড়িৎবিশ্লেষণ হয় তাকে কি বলে ?

উত্তর : ভোল্টামিটার 

১০. ওহমের সূত্র কার উপর কার্যকরী নয় ?

উত্তর : অর্ধপরিবাহী 

Post a Comment

0 Comments