Daily Current Affairs in Bengali (28/09/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (28/09/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (28/09/2020) for WBCS/PSC/Rail/SSC







Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


Q.1. ভারতীয় রিজার্ভ ব্যাংক গ্রাহক সচেতনতা ক্যাম্পেইনের জন্য নিম্নের কোন বলিউড অভিনেতা কে নিয়োগ করলো ? 

[A] আয়ুষ্মান খুরানা
[B] রাজকুমার রাও
[C] অমিতাভ বচ্চন
[D] আমির খান

Ans : [C] অমিতাভ বচ্চন

ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের সচেতন করতে,প্রতারকদের হাত থেকে গ্রাহক দের বাঁচাতে এই প্রচার অভিযান, এই অভিযানে অমিতাভ বচ্চন সক্রিয় ভূমিকা পালন করবে
❖ এই প্রচার অভিযানে গ্রাহকদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় সেগুলোই প্রচার করা হবে
❖ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার HQ - মুম্বাই, মহারাষ্ট্র
❖ গভর্নর - শক্তিকান্ত দাস


Q.2. রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ পার্লামেন্ট স্বীকৃত কটি কৃষি বিল এর অনুমতি দিলেন ?

[A] 3 টি
[B] 2 টি
[C] 4 টি 
[D]  5 টি

Ans : [A] 3 টি

❖ বিল তিনটি হল - The Farmers Produce Trde and Commerce Bill, The Farmers Agreement on Price Assurance and Farm Service Bill এবং The Essential Commodities Bill
রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর এই বিল গুলো বর্তমানে আইনে পরিণত হল, আইন মন্ত্রক গ্যাজেট এর মাধ্যমে এটি প্রকাশ করেছে
❖ কৃষি এবং কৃষক পরিবার কল্যাণ মন্ত্রী - নরেন্দ্র সিং তোমার
❖ প্রতিমন্ত্রী - Parshottam Khodabhai Rupala, Kailash Choudhury


Q.3. বিশ্ব পর্যটন দিবসের দিনে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিম্নের কোন App লঞ্চ করলেন ? 

[A] SONGI
[B] SAATHI
[C] VISIT
[D] JOURNEY

Ans : [B] SAATHI

❖ SAATHI - System for Assessment, Awareness & Training for Hospitality Industry
পর্যটন মন্ত্রক এবং Quality Council of India এর যৌথ প্রচেষ্টা হলো এই app
❖ এই করোনা পরিস্থিতিতে পর্যটন শিল্পের সাথে জড়িত স্টাফদের, অতিথিদের এবং সংযুক্ত বিভিন্ন কর্মচারীদের সুরক্ষা প্রদান করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য
❖ পর্যটন মন্ত্রক প্রতিমন্ত্রী - প্রল্লাদ সিং প্যাটেল ( Independent-in-Charge)


Q.4. নিম্নের কে রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 জিতল ?

[A] Valteri Boltas
[B] S Perez
[C] Max Verstappen
[D] Lewis Hamilton

Ans : [A] Valteri Boltas

❖ রাশিয়ার Sochi Autodron এ এটি অনুষ্ঠিত হল
❖ এই সিজনে এটা তার দ্বিতীয় জয়
❖ দ্বিতীয় হলেন নেদারল্যান্ড এর রেড বুল চালক Max Verstappen
❖ পেনাল্টির জন্য Lewis Hamilton তৃতীয় স্থান অধিকার করলো


Q.5. নিম্মের কোন উল্লেখযোগ্য অর্থনীতিবিদ সদ্য প্রয়াত হলেন ?

[A] Dr Isher Judge
[B] Dr Neha Sharma
[C] Dr Vijayani Gupta
[D] Dr Sikha Judge

Ans : [A] Dr Isher Judge

❖ প্রসিদ্ধ অর্থনীতিবিদ Dr Isher Judge সদ্য প্রয়াত হলেন
❖ ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস (ICRIER) এর ডিরেক্টর এবং চেয়ারপারসন পদে 15 বছর কর্মরত ছিলেন
❖ শিক্ষা এবং সাহিত্যের ক্ষেত্রে তাঁর অবদানের জন্য 2009 সালে তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্ম ভূষণ সম্মানে সম্মানিত করা হয় 


Q.6. ভারতীয় রিজার্ভ ব্যাংক Cheque Truncation System এর জন্য নিম্নের কোন সিস্টেম লঞ্চ করলো ?

[A] Click-n-Pay System
[B] Positive Pay System
[C] Cheque Pay System
[D] Cheque Clearance System

Ans : [B] Positive Pay System

❖ 1 লা জানুয়ারি, 2021 থেকে এই সিস্টেম চালু হবে
❖ ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এই সিস্টেম তৈরি করবে
50,000 এবং তার উর্দ্ধে চেক ইস্যু করতে এই সিস্টেম লাগু করা হবে 
❖ এছাড়াও প্রতিটা ব্যাংক নিজেদের মত করে ঊর্ধ্বসীমা নির্ধারণ করতে পারবে


Q.7. রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ নিম্মের কোন রাজ্যের/কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য অফিসিয়াল ভাষা বিল এর সম্মতি দিলেন ? 

[A] জম্মু কাশ্মীর
[B] লাদাখ
[C] দিল্লী
[D] মহারাষ্ট্র

Ans : [A] জম্মু কাশ্মীর

❖ রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ জম্মু কাশ্মীরের অফিসিয়াল ভাষা বিল 2020 এর সম্মতি দিলেন, এর ফলে কাশ্মীরি, ডোগরি, হিন্দি, ইংরেজি এবং উর্দু জম্মু কাশ্মীরের অফিসিয়াল ভাষায় পরিণত হল
❖ এর আগে শুধুমাত্র উর্দু এবং ইংরেজি ছিল অফিসিয়াল ভাষা
❖ জম্মু কাশ্মীরের রাজধানী - শ্রীনগর, জম্মু
❖ লেফটেন্যান্ট রাজ্যপাল - মনোজ সিনহা


Q.8. 'World Rabies Day' কবে পালন করা হয় ?

[A] 27 শে সেপ্টেম্বর
[B] 26 শে সেপ্টেম্বর
[C] 28 শে সেপ্টেম্বর
[D] 29 শে সেপ্টেম্বর

Ans : [C] 28 শে সেপ্টেম্বর

❖ 2007 সাল থেকে এই দিনটি পালন হয়ে আসছে, র‍্যাবিস রোগের হাত থেকে মানুষকে বাঁচাতে,সচেতন করতে এই দিনটি পালন করা হয়
❖ র‍্যাবিস 100% নির্মূল করা সম্ভব হলেও আজও প্রতিবছর 59,000 মানুষ এই রোগে মারা যায়
❖ এ বছরের থিম - End Rabies : Collaborate, Vaccinate
❖ এছাড়াও এই দিনটিতে 'International Day for Universal Access to Information' পালন করা হয় 


Q.9. নিম্নের কোন রাজ্য সরকার 'রেডিও পাঠশালা প্রোগ্রাম' লঞ্চ করলো ?

[A] হরিয়ানা
[B] আসাম
[C] পশ্চিমবঙ্গ
[D] ওড়িশা

Ans : [D] ওড়িশা


❖ ওড়িশা রাজ্য সরকার অষ্টম শ্রেণী পর্যন্ত রাজ্যের সমস্ত স্টুডেন্টদের জন্য 'রেডিও পাঠশালা প্রোগ্রাম' লঞ্চ করলো
❖ প্রতিদিন 15 মিনিট এই প্রোগ্রাম চলবে, এছাড়া এই প্রোগ্রামের অডিও DIKSHA প্লাটফর্মেও পাওয়া যাবে 
❖ রাজধানী - ভুবনেশ্বর
❖ মুখ্যমন্ত্রী - নভীন পট্টনায়েক
❖ রাজ্যপাল - গনেশি লাল


Q.10. ওয়ার্ল্ড ব্যাংক নিম্নের কোন দেশের  সুরক্ষিত জল এবং স্যানিটেশন প্রজেক্টের জন্য $200 মিলিয়ন লোন প্রদান করলো ?

[A] ভারত
[B] পাকিস্তান
[C] বাংলাদেশ
[D] শ্রীলঙ্কা

Ans : [C] বাংলাদেশ

❖ বাংলাদেশ এর গ্রাম অঞ্চলে পরিষ্কার সুরক্ষিত পানীয় জল পৌঁছে দিতে এবং স্যানিটেশন পরিষেবা কে আরো উন্নত করতে এই লোন দেওয়া হল
❖ এই প্রজেক্ট গুলো WASH (Water, Sanitation  & Hygiene) ফেসিলিটি কে আরো উন্নত মাত্রায় নিয়ে যাবে 
❖ ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট - David Malpass
❖ HQ -  ওয়াশিংটন ডিসি , USA
❖ বাংলাদেশ রাজধানী - ঢাকা, কারেন্সি - টাকা
❖ প্রধানমন্ত্রী - শেখ হাসিনা







       => Daily One - Liner Current Affairs <=



1. ভারতীয় রিজার্ভ ব্যাংক গ্রাহক সচেতনতা ক্যাম্পেইনের জন্য বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন কে নিয়োগ করলো, RBI বর্তমান গভর্নর - শক্তিকান্ত দাস

❖ 2. রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ পার্লামেন্ট স্বীকৃত 3 টি কৃষি বিল (The Farmers Produce Trde and Commerce Bill, The Farmers Agreement on Price Assurance and Farm Service Bill এবং The Essential Commodities Bilল) এর অনুমতি দিলেন

❖ 3. বিশ্ব পর্যটন দিবসের দিনে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 'SAATHI' App লঞ্চ করলেন 

❖ 4. রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 জিতলেন মার্সিডিজ ড্রাইভার Valteri Boltas

❖ 5. ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস (ICRIER) এর প্রাক্তন ডিরেক্টর এবং চেয়ারপারসন, পদ্মভূষন প্রাপ্ত প্রসিদ্ধ অর্থনীতিবিদ Dr Isher Judge সদ্য প্রয়াত হলেন


❖ 6. ভারতীয় রিজার্ভ ব্যাংক Cheque Truncation System এর জন্য Positive Pay System লঞ্চ করলো

❖ 7. 'World Rabies Day' পালন করা হয় 28 শে সেপ্টেম্বর, এ বছরের থিম - End Rabies : Collaborate, Vaccinate

❖ 8. রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ জম্মু কাশ্মীরের জন্য অফিসিয়াল ভাষা বিল 2020 এর সম্মতি দিলেন

❖ 9. ওড়িশা রাজ্য সরকার অষ্টম শ্রেণী পর্যন্ত রাজ্যের সমস্ত স্টুডেন্টদের জন্য 'রেডিও পাঠশালা প্রোগ্রাম' লঞ্চ করলো

❖ 10. সুরক্ষিত জল এবং স্যানিটেশন প্রজেক্টের জন্য ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ কে $200 মিলিয়ন লোন প্রদান করলো













Thank You.


Post a Comment

0 Comments