Daily Current Affairs in Bengali (27/09/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (27/09/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (27/09/2020) for WBCS/PSC/Rail/SSC





Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


Q.1. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নিম্নের কোন কোন রাজ্যের আরবান প্রজেক্টের জন্য $570 মিলিয়ন লোন দিতে চলেছে ?

[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] ঝাড়খন্ড
[D] রাজস্থান
[E] (A) এবং (D) উভয়

Ans : [E] মধ্যপ্রদেশ এবং রাজস্থান

রাজস্থান কে $300 মিলিয়ন এবং $270 মিলিয়ন লোন প্রদান করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
রাজস্থানের ক্ষেত্রে জল পরিষেবা এবং স্যানিটারি পরিষেবায় এই টাকা খরচ করা হবে এবং মধ্যপ্রদেশের ক্ষেত্রে ড্রেন সংস্করণ এবং জল পরিষেবায় খরচ করা হবে 
✪ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রেসিডেন্ট - Masatsugu Asakawa
✪ সদস্য দেশ - 68
✪ HQ - ম্যানিলা, ফিলিপিন্স


Q.2. 'Intellectual Property Rights' এ সহযোগিতা বাড়ানোর জন্য ভারতের সাথে নিম্নের দেশ চুক্তি স্বাক্ষর করলো ?

[A] রাশিয়া
[B] ডেনমার্ক
[C] ইউনাইটেড কিংডম
[D] ইজরায়েল

Ans : [B] ডেনমার্ক

✪ Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) এবং Danish Patent and Trademark Office মন্ত্রকের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হল
✪ অটোমেশন , প্রজেক্ট আধুনিকীকরণ এ এই চুক্তি অনেক বেশি সাহায্য করবে
✪ ডেনমার্ক প্রধানমন্ত্রী - Mette Frederiksen
✪ রাজধানী - Copenhagen
✪ কারেন্সি - Krone
✪ DPIIT হলো কমার্স এবং ইন্ডাস্ট্রি মন্ত্রকের অধীনে একটি ডিপার্টমেন্ট
✪ মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কেন্দ্রীয় মন্ত্রী - পীযুষ গোয়েল
✪ প্রতিমন্ত্রী - হারদীপ সিং পুরী, সোম প্রকাশ


Q.3. ভারতের প্রথম কোস্ট গার্ড অ্যাকাডেমী নিম্নের কোথায় গড়ে উঠতে চলেছে ?

[A] ব্যাঙ্গালুরু
[B] ম্যাঙ্গালুরু
[C] চেন্নাই
[D] দিল্লী

Ans : [B] ম্যাঙ্গালুরু

✪ ভারতের প্রথম কোস্ট গার্ড একাডেমি কর্ণাটকের ম্যাঙ্গালুরু তে গড়ে উঠবে
✪ কেরালার Azhikkal এ গড়ে ওঠার কথা থাকলেও ম্যাঙ্গালুরু তে এটি তৈরি হতে চলেছে
✪ কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপমেন্ট বোর্ড এর 158 একর জমিতে এটি তৈরি হবে 


Q.4. BCCI এর সদ্য নিযুক্ত পাঁচ সদস্যের মহিলা নির্বাচন কমিটির প্রধান কে হলেন ?

[A] নিতু ডেভিড
[B] আরতি বৈদ্য
[C] রেনু মারগ্রেট
[D] মিঠু মুখার্জি

Ans : [A] নিতু ডেভিড

✪ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দের নিয়ে এই কমিটি তৈরি করা হলো, এই কমিটি তে আছেন নিতু ডেভিড, আরতি বৈদ্য, রেনু মারগ্রেট, ভেঙ্কটেচের কল্পনা এবং মিঠু মুখার্জি
✪ BCCI প্রেসিডেন্ট - সৌরভ গাঙ্গুলি (39th)
✪ BCCI সেক্রেটারি - জয় শাহ
✪ HQ - মুম্বাই


Q.5. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী নব গঠিত 'ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট' এর উদ্বোধন করলেন ?

[A] নরেন্দ্র মোদি
[B] অমিত শাহ
[C] নির্মলা সীতারামন
[D] নরেন্দ্র সিং তোমার 

Ans : [D] নরেন্দ্র সিং তোমার 

✪ কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এই ইনস্টিটিউট টির উদ্বোধন করলেন
আসামের গোগামুখে এটি নির্মিত হয়েছে
✪ এই ইনস্টিটিউট টির নাম পন্ডিত দিন দয়াল উপাধ্যায়ের নামে রাখা হয়েছে
✪ দেশের উত্তর পূর্ব রাজ্যগুলিতে এই IARI কৃষি শিক্ষা উন্নতিতে সাহায্য করবে
✪ রাজধানী - দিসপুর
✪ মুখ্যমন্ত্রী - সর্বোনন্দ সোনোওয়াল
✪ রাজ্যপাল - জগদীশ মুখী


Q.6. কত জন গবেষক কে ভারতের সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কার 'শান্তি স্বরূপ ভাটনগর প্রাইজ 2020' দেওয়া হল ?

[A] 10 জন
[B] 14 জন
[C] 13 জন
[D] 12 জন

Ans : [D] 12 জন

✪ 45 বছরের নিচে এমন গবেষক দের মোট 7 টি ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়
বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথস, ফিজিক্স, মেডিসিন,ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্ট সায়েন্স
✪ যারা যারা পেলেন - Dr. Subhadeep Chaterjee, Dr Vatsala Thirumalai, Dr Jyotirmayee Dash, Dr Subi Jacob George, Dr Abhijit Mukherjee, Dr Suryendu Dutta, Dr Amol Arvindrao, Dr Kingshuk Dasgupta, Dr Rajat Subhra Hazra, Dr Bushra Ateeq, Dr Ritesh Agarwal, Dr Rajesh Ganapathy


Q.7. 'বিশ্ব পর্যটন দিবস (World Tourism Day)' কবে পালন করা হয় ?

[A] 26 সেপ্টেম্বর
[B] 27 সেপ্টেম্বর
[C] 28 সেপ্টেম্বর
[D] 25 সেপ্টেম্বর

Ans : [B] 27 সেপ্টেম্বর

✪ প্রতিবছর 27 শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়
✪ এ বছরের থিম - Tourism and Rural Development
✪ প্রথম বার এই দিনটি পালন করা হয়েছিল 27 শে সেপ্টেম্বর, 1980


Q.8. নিম্নের কোন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি প্রয়াত হলেন ?

[A] Jaswant Singh
[B] Jaswant Sharma
[C] Jaswant Singh Sharma
[D] Jaswant Rathore

Ans : [A] Jaswant Singh

✪ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী Jaswant Singh 82 বছর বয়সে প্রয়াত হলেন
✪ ভারতীয় জনতা পার্টি গড়ে তোলার পিছনে তার অবদান অনস্বীকার্য
✪ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পদে, এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী পদে এমনকি প্লানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদেও তিনি কাজ করেছেন
✪ উপ-রাষ্ট্রপতি নির্বাচন 2012 তে তাকে নমিনি করা হয়েছিল


Q.9. আসামের রাজ্য সরকার অন্য রাজ্য থেকে আসা যাত্রীদের জন্য নিম্নের কোন app লঞ্চ করলো ?

[A] ComeToAssam
[B] WelcomeToAssam
[C] Visitassam
[D] VisitToAssam

Ans : [C] Visitassam

✪ আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 'Visitassam' নামে app লঞ্চ করলেন 
✪ কোভিড-19 টেস্টের জন্য এই app এর মাধ্যমেই তারা ফর্ম ফিল আপ করতে পারবে,এর ফলে এয়ারপোর্টে তাদের বেশি সময় নষ্ট হবে না
✪ এছাড়াও রাজ্য সরকার তাদের প্রটোকল চেঞ্জ করে Tatkal-RT-PCR টেস্ট নিতে বলছে প্রত্যেক যাত্রীকে,24 ঘন্টার মধ্যে 2200 টাকার বিনিময়ে যে কেউ নিজের Covid টেস্ট এর রেজাল্ট পেয়ে যাবে এর মাধ্যমে


Q.10. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মিলিত জাতীপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলির কততম অধিবেশনে অংশগ্রহণ করলেন এবং নিজের ভাষণ রাখলেন ? 

[A] 74 তম
[B] 76 তম
[C] 77 তম
[D] 75 তম

Ans : [D] 75 তম

✪ এই অধিবেশনে প্রধানমন্ত্রী বিশ্বের 150 টি দেশে কোভিড-19 এর জন্য জরুরি ভিত্তিক ওষুধ দেওয়ার কথা ঘোষণা করলেন, তিনি এও বললেন এই পরিস্থিতিতে আমাদের এক জোট হয়ে করোনার বিরুদ্ধে লড়তে হবে
✪ ছাড়াও তিনি বলেন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য না হয়েও ভারত শান্তি এবং উন্নতি রক্ষার ক্ষেত্রে সবর্দা নিজের দায়িত্ব পালন করবে
✪ বিশ্ব অর্থনীতিতে আত্মনির্ভর ভারত হয়ে উঠবে অন্যান্য দেশ গুলির পথ প্রদর্শক
✪ UN সেক্রেটারি জেনারেল - Antonio Guterres
✪ UN HQ - নিউইয়র্ক






       => Daily One - Liner Current Affairs




✪ 1. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রাজস্থান এবং মধ্যপ্রদেশ রাজ্যের আরবান প্রজেক্টের জন্য মোট $570 মিলিয়ন লোন দিতে চলেছে 

✪ 2. 'Intellectual Property Rights' এ সহযোগিতা বাড়ানোর জন্য ভারতের সাথে ডেনমার্ক চুক্তি স্বাক্ষর করলো

✪ 3. ভারতের প্রথম কোস্ট গার্ড একাডেমি কর্ণাটকের ম্যাঙ্গালুরু তে গড়ে উঠবে,
কেরালার Azhikkal এ গড়ে ওঠার কথা থাকলেও ম্যাঙ্গালুরু তে এটি তৈরি হতে চলেছে

✪ 4. BCCI এর সদ্য নিযুক্ত পাঁচ সদস্যের মহিলা নির্বাচন কমিটির প্রধান হলেন প্রাক্তন ক্রিকেটার নিতু ডেভিড

✪ 5. কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার আসামে নব গঠিত 'ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট' এর উদ্বোধন করলেন

✪ 6. 12 জন গবেষক কে ভারতের সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কার 'শান্তি স্বরূপ ভাটনগর প্রাইজ 2020' দেওয়া হল 

✪ 7.  'বিশ্ব পর্যটন দিবস (World Tourism Day)' পালন করা হয় 27 শে সেপ্টেম্বর, এ বছরের থিম - Tourism and Rural Development

✪ 8. ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী Jaswant Singh 82 বছর বয়সে প্রয়াত হলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পদে, এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী পদে এমনকি প্লানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদেও তিনি কাজ করেছেন

✪ 9. আসামের রাজ্য সরকার অন্য রাজ্য থেকে আসা যাত্রীদের জন্য 'Visitassam' app লঞ্চ করলো

✪ 10. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মিলিত জাতীপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলির 75 তম অধিবেশনে অংশগ্রহণ করলেন এবং নিজের ভাষণ রাখলেন















Thank you.

Post a Comment

0 Comments