Daily Current Affairs in Bengali (26/09/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (26/09/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (26/09/2020) for WBCS/PSC/Rail/SSC



Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


Q.1. ভারতের সাথে নিম্নের কোন দেশের মেরিটাইম অনুশীলন 'JIMEX' শুরু হলো ?

[A] জাপান
[B] আমেরিকা যুক্তরাষ্ট্র
[C] রাশিয়া
[D] চীন

Ans : [A] জাপান

উত্তর আরব সাগরে এই দ্বিদেশীয় অনুশীলন শুরু হলো
★ ভারতীয় নৌবাহিনী এবং জাপানিজ মেরিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্স মিলিত ভাবে এই অনুশীলন করবে
★ 2012 থেকে এই অনুশীলন হয়ে আসছে, 2018 এর পর থেকে এই অনুশীলন এ বছর 26 শে সেপ্টেম্বর থেকে শুরু হল
★ জাপান রাজধানী - টোকিও
★ কারেন্সি - জাপানিজ ইয়েন
★ জাপানের নব নিযুক্ত প্রধানমন্ত্রী - Yoshihide Suga


Q.2.  নিম্নের কাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) 2019-20 বর্ষের জন্য  'ফুটবলার অফ দি ইয়ার' সম্মানে সম্মানিত করল ?

[A] গুরপ্রীত সিং সান্ধু
[B] সুনীল ছেত্রী
[C] সাহাল আব্দুল সামাদ
[D] অনিরুদ্ধ থাপা

Ans : [A] গুরপ্রীত সিং সান্ধু

★ গুরপ্রীত সিং সান্ধু এবং মহিলা দলের মিড-ফিল্ডার সঞ্জু যাদব কে এই সম্মানে সম্মানিত করা হল
★ সুব্রত পাল এর পর থেকে গুরপ্রীত দ্বিতীয় গোলকিপার যে এই পুরস্কার পেল
★ AIFF প্রেসিডেন্ট - প্রফুল প্যাটেল
★ AIFF HQ - দিল্লী


Q.3. নিম্মের কোন রাজ্য সরকারের মন্ত্রী পরিষদ 'রাজ্য পুরোহিত কল্যাণ প্রকল্প' স্কিম এর সম্মতি দিল ?

[A] বিহার 
[B] ওড়িশা
[C] ঝাড়খন্ড
[D] পশ্চিমবঙ্গ

Ans : [D] পশ্চিমবঙ্গ

★ পশ্চিমবঙ্গ সরকার পুরোহিত কল্যাণ প্রকল্প শুরু করলো
★ এই প্রকল্পের অধীনে রাজ্যের পুরোহিতরা মাসিক 1000 টাকা ভাতা পাবে এবং 8000 সনাতন পুরোহিত কে বিনা পয়সায় বাড়ি করে দেওয়া হবে
★ এছাড়াও ক্যাবিনেট এ আরো একটি বিশেষ প্লান পাশ হয় পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামকে 'এডুকেশনাল ট্যুরিস্ট হাব' গড়ে তোলার
★ কিছুদিন আগে রাজ্যের সবুজ সাথী প্রকল্প UN আওয়ার্ড জিতেছিল
★ রাজ্যের রাজ্যপাল - জগদীপ ধানকার


Q.4. নিম্নের কোন ব্যাংক আরবান কো-অপারেটিভ ব্যাংক গুলির জন্য 'Technology Vision for Cyber Security 2020-23' প্রকাশ করল ?

[A] রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
[B] স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
[C] এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
[D] ওয়ার্ল্ড ব্যাংক

Ans : [A] রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

★ ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবান কো-অপারেটিভ ব্যাংক গুলির Cyber Threat দূর করতে এবং তথ্যপ্রযুক্তি তে আরো উন্নত করে তুলতে এটি প্রকাশ করল
★ 'GUARD' নামক স্ট্রাটেজিক নীতি গ্রহণ করা হবে, G - Governance Oversight, U - Utile Technology Investment, A - Appropriate Regulation and Supervision, R - Robust Collaboration, D - Developing necessary IT, cybersecurity skills set
★ RBI HQ - মুম্বাই
★ RBI 25 তম গভর্নর - শক্তিকান্ত দাস


Q.5. ভারতের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং অ্যাটমিক এনার্জি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শেখর বসু প্রয়াত হলেন, ভারতের প্রথম নিউক্লিয়ার শক্তিতে চালিত সাব-মেরিনের রিয়াক্টর তিনি তৈরি করেছিলেন । এই সাব-মেরিনটির নাম কি ?

[A] INS Arihant
[B] INS Vikrant
[C] INS Joddha
[D] INS Vir

Ans : [A] INS Arihant

★ ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির সেক্রেটারি পদেও তিনি কাজ করেছেন
★ এছাড়াও তিনি ভাবা এটমিক রিসার্চ সেন্টার (BARC) এর ডিরেক্টর ছিলেন
★ তারাপুর,কালপক্কম এর রিসাইকেল প্লান্ট তৈরি তে তার অবদান অপরিসীম
★ তামিলনাড়ুর 'ইন্ডিয়ান নিউট্রিনো অবজারভেটরি' তৈরি তেও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে
★ 2014 সালে তিনি পদ্মশ্রী  পুরস্কার পান, 2002 তে নিউক্লিয়ার সোসাইটি আওয়ার্ড পেয়েছিলেন


Q.6. NCD নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে অসামান্য অবদানের জন্য নিম্নের কোন রাজ্যকে জাতীপুঞ্জের UNIATF (United Nations Inter-Agency Task Force) আওয়ার্ড এ সম্মানিত করা হল ?

[A] তামিলনাড়ু
[B] কর্ণাটক
[C] কেরালা 
[D] উত্তরপ্রদেশ

Ans : [C] কেরালা 

 ★ Non-communicable Disease নিয়ন্ত্রণে কেরালা প্রথম এমন UN আওয়ার্ড পেল
★ কেরালা ছাড়াও সারা বিশ্বের আরো 6 টি স্বাস্থ্য মন্ত্রক এই পুরস্কার জিতেছে
★ কেরালার রাজধানী - থিরুবনান্তপুরম
★ মুখ্যমন্ত্রী - পিনারায়ী ভিজয়ান
★ রাজ্যপাল - আরিফ মহম্মদ খান


Q.7. 'বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস' কবে পালন করা হয় ?

[A] 26 শে সেপ্টেম্বর
[B] 25 শে সেপ্টেম্বর
[C] 24 শে সেপ্টেম্বর
[D] 23 শে সেপ্টেম্বর

Ans : [A] 26 শে সেপ্টেম্বর

★ প্রতিবছর 26 শে সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয়
★ এ বছরের থিম - Environmental health, a key public health intervention in disease pandemic prevention
★ এছাড়াও এই দিনটি তে 'International Day for the Total Elimination of Nuclear Weapons' পালন করা হয়


Q.8. নিম্নের কোন রাজ্য সরকার ইউনিফায়েড পোর্টরাল 'U-Rise' লঞ্চ করলো ?

[A] মধ্যপ্রদেশ
[B] অন্ধ্রপ্রদেশ
[C] উত্তরপ্রদেশ
[D] বিহার

Ans : [C] উত্তরপ্রদেশ

 ★ দেশের মধ্যে উত্তরপ্রদেশ প্রথম রাজ্য যারা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর সাথে ইউনিফায়েড পোর্টরাল লঞ্চ করলো
★ এই পোর্টরাল এর মাধ্যমে স্টুডেন্টরা ডিজিট্যালি এক্সাম,কন্টেন্ট,এক্সাম পেপার,ই-লাইব্রেরি,রেকর্ড করা ভিডিও ক্লাস সব কিছুর সুযোগ সুবিধা পাবে
★ 20 লক্ষ স্টুডেন্ট কে শিক্ষা ক্ষেত্রে,নিজেদের কেরিয়ারে ,এমনকি কর্মসংস্থান করে দিতেও এই পোর্টাল উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে 
★ উত্তরপ্রদেশ রাজধানী - লখনৌউ
★ মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
★ রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল


Q.9. 'World Risk Report 2020' অনুযায়ী ভারত কততম স্থান অধিকার করলো ?

[A] 88 তম
[B] 89 তম
[C] 86 তম
[D] 87 তম 

Ans : [B] 89 তম

★ 181 টি দেশের এই তালিকায় ভারত 89 তম স্থান পেল
★ ভূমিকম্প,ঝড়,বন্যা,খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ফলে কোন দেশের কত বেশি ক্ষতির সম্ভাবনা সেই সার্ভে করে এই তালিকা প্রকাশ করা হয়
★ এই তালিকা প্রকাশ করেছে United Nations University's Institute for Environment and Human Security এবং International Law of Peace and Armed Conflict 
★ এই তালিকার শীর্ষে রয়েছে Vanuatu (প্ৰথম) এবং একেবারে শেষে রয়েছে Qatar ( 181 তম) 


Q.10. নিম্নের কোন বলিউড তারকা CEAT Limited এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ?

[A] সালমান খান
[B] অক্ষয় কুমার
[C] আমির খান
[D] আয়ুষ্মান খুরানা

Ans : [C] আমির খান

★ 2 বছরের জন্য বলিউড তারকা আমির খানের সাথে CEAT Limited এর চুক্তি হল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন 2 টি কমার্শিয়াল এ তিনি অংশগ্রহণ করবেন
★ CEAT 1995 থেকে ক্রিকেটের সাথে যুক্ত রয়েছে, প্রিমিয়ার টায়ার তৈরি তে CEAT খুবই জনপ্রিয়
★ CEAT HQ - মুম্বাই
★ চেয়ারম্যান - হার্শ গোয়েঙ্কা
★ MD & CEO - আনন্ত গোয়েঙ্কা







            ⇒ Daily One - Liner Current Affairs





1. ভারত এবং জাপান দুই দেশের মধ্যে মেরিটাইম অনুশীলন 'JIMEX' শুরু হলো, জাপানের নব নিযুক্ত প্রধানমন্ত্রী - Yoshihide Suga

★ 2. অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) 2019-20 বর্ষের জন্য  'ফুটবলার অফ দি ইয়ার' সম্মানে সম্মানিত করল গুরপ্রীত সিং সান্ধু এবং মহিলা দলের মিড-ফিল্ডার সঞ্জু যাদব কে

★ 3. পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পরিষদ 'রাজ্য পুরোহিত কল্যাণ প্রকল্প' স্কিম এর সম্মতি দিল, এই প্রকল্পের অধীনে রাজ্যের পুরোহিতরা মাসিক 1000 টাকা ভাতা পাবে

★ 4. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) আরবান কো-অপারেটিভ ব্যাংক গুলির নিরাপত্তার জন্য 'Technology Vision for Cyber Security 2020-23' প্রকাশ করল 

★ 5. ভারতের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং অ্যাটমিক এনার্জি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান পদ্মশ্রী শেখর বসু প্রয়াত হলেন, ভারতের প্রথম নিউক্লিয়ার শক্তিতে চালিত সাব-মেরিন INS Arihant এর রিয়াক্টর তিনিই তৈরি করেছিলেন

★ 6. NCD নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে অসামান্য অবদানের জন্য কেরালা কে জাতীপুঞ্জের UNIATF (United Nations Inter-Agency Task Force) আওয়ার্ড এ সম্মানিত করা হল

★ 7. 'বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস' পালন করা হয় 26 শে সেপ্টেম্বর, এছাড়াও এই দিনটি তে 'International Day for the Total Elimination of Nuclear Weapons' পালন করা হয়

★ 8. উত্তরপ্রদেশ দেশের মধ্যে প্রথম রাজ্য, যারা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর সাথে ইউনিফায়েড পোর্টরাল (U-Rise) লঞ্চ করলো

★ 9. 'World Risk Report 2020' অনুযায়ী ভারত 89 তম স্থান অধিকার করলো, প্রথম - Vanuatu

★ 10. বলিউড তারকা আমির খান CEAT Limited এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হলেন














      Thank You.



Post a Comment

0 Comments