Daily Current Affairs in Bengali (25/09/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
Q.1. 'World Pharmacist Day' কবে পালন করা হয় ?
[A] 25 সেপ্টেম্বর
[B] 26 সেপ্টেম্বর
[C] 24 সেপ্টেম্বর
[D] 23 সেপ্টেম্বর
Ans : [A] 25 সেপ্টেম্বর
⬕ প্রতি বছর এই দিনটি 25 শে সেপ্টেম্বর পালন করা হয়, একজন ফার্মাসিস্ট এর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে মানুষের স্বাস্থ্যের খাতিরে সেই ব্যাপারে মানুষকে সচেতন করতে এটি পালন করা হয়
⬕ এ বছরের থিম - Transforming global health
⬕ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন(IPF) 2009 সালে এই দিনটির স্বীকৃতি দেয়
⬕ IPF HQ - The Hague, নেদারল্যান্ড
⬕ IPF প্রেসিডেন্ট - Dominique Jordan
Q.2. মিনিস্ট্রি অফ ইলেক্ট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনলজি (MeitY) এবং নীতি আয়োগ যৌথ ভাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর উপর ভার্চুয়াল সামিট 'RAISE 2020 - Responsibility AI for Social Empowerment 2020' আয়োজন করবে। এটি কবে অনুষ্ঠিত হবে ?
[A] অক্টোবর 5 - 9
[B] অক্টোবর 7 - 11
[C] অক্টোবর 15 - 19
[D] অক্টোবর 25 - 29
Ans : [A] অক্টোবর 5 - 9
⬕ সোশ্যাল ট্রান্সফর্মেশন এ AI এর গুরুত্ব এবং নিত্য নতুন ধারণা কে প্রাধান্য দিতে এই মেগা সামিট
MeitY ক্যাবিনেট মিনিস্টার - রবি শঙ্কর প্রসাদ
⬕ প্রতিমন্ত্রী - সঞ্জয় শামরাও ধর্ত্রে
⬕ নীতি আয়োগ CEO - অমিতাভ কান্ত
⬕ চেয়ারপার্সন - নরেন্দ্র মোদি
⬕ ভাইস-চেয়ারপার্সন - রাজীব কুমার
Q.3. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী 'Fit India Age Appropriate Fitness Protocols' লঞ্চ করলেন ?
[A] নরেন্দ্র মোদি
[B] ধর্মেন্দ্র প্রধান
[C] হর্ষবর্ধন
[D] কিরেন রিজিজু
Ans : [A] নরেন্দ্র মোদি
⬕ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনলাইন Fit India ডায়ালগে এটি লঞ্চ করলেন
⬕ Fit India Movement এর প্রথম বর্ষ পালনের দিনে এটি লঞ্চ করলেন
⬕ ফিটনেস প্রটোকল 3 টি বয়স ভিত্তিক গ্রুপে ভাঙা হয়েছে প্রথমটি 5-18 বছর, দ্বিতীয়টি 18-65 বছর এবং তৃতীয়টি 65 বছরের বেশি
⬕ Fit India মুভমেন্ট শুরু হয়েছিল 29 শে আগস্ট, 2019 এবং মুভমেন্টে সক্রিয় ভাবে ক্রিকেটার বিরাট কোহলি, মিলিন্দ সুমন প্রভৃতি জনপ্রিয় ব্যক্তিরা যুক্ত রয়েছেন
Q.4. নিম্নের কোন রাজ্য সরকার সম্প্রতি 'Moksha Kalash যোজনা - 2020' লঞ্চ করলো ?
[A] হরিয়ানা
[B] তামিলনাড়ু
[C] রাজস্থান
[D] বিহার
Ans : [C] রাজস্থান
⬕ এই যোজনায় বাড়ির দুজন সদস্য বিনা মূল্যে বাস যাত্রা করতে পারবে , যাদের কোনো প্রিয়জন মারা গেছে এবং তাদের অন্তিম সংস্কারের অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়ার সময় এই সুবিধা পাবে
⬕ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এই স্কিম টি নিয়ন্ত্রণ করবে
⬕ রাজধানী - জয়পুর
⬕ মুখ্যমন্ত্রী - অশোক গেহলট
⬕ রাজ্যপাল - কলরাজ মিশ্র
Q.5. নিম্নের কোন ব্যাংক দেশের মধ্যে প্রথম Contactless ডেবিট কার্ড ফেসিলিটি 'SafePay' লঞ্চ করলো ?
[A] HDFC ব্যাংক
[B] IDFC First ব্যাংক
[C] SBI ব্যাংক
[D] AXIS ব্যাংক
Ans : [B] IDFC First ব্যাংক
⬕ IDFC First ব্যাংক দেশের মধ্যে প্রথম এমন পরিষেবা লঞ্চ করলো
⬕ Near Field Communication (NFC)- enabled POS terminal এর মাধ্যমে গ্রাহকরা এই পরিষেবা পাবে
⬕ গ্রাহকরা 2000 টাকা পিছু প্রতি transaction এ এই SafePay ব্যবহার করতে পারবে, দিনে 20,000 টাকা সর্বোচ্চ
⬕ IDFC First ব্যাংক HQ - মুম্বাই
⬕ IDFC First ব্যাংক MD & CEO - V. Vaidyanathan
Q.6. সম্প্রতি ভারত নিম্নের কোন দেশের সাথে ডিফেন্স প্রোডাকশন এবং ইন্ডাস্ট্রির উপর একটি ওয়েবিনারে অংশগ্রহণ করলো ?
[A] ইরান
[B] রাশিয়া
[C] আফগানিস্তান
[D] ইজরায়েল
Ans : [D] ইজরায়েল
⬕ এই ওয়েব সেমিনারের থিম ছিল - Indian Defence Industry Global Outreach for Collaborative Partnership : Webinar and Expo
⬕ এই ওয়েব সেমিনারে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন এর অধীনে সাব ওয়ার্কিং গ্রুপ (SWG) তৈরি করা হল
⬕ প্রধান লক্ষ্য আগামী 5 বছরে ডিফেন্স এক্সপোর্ট $5 বিলয়ন এ নিয়ে যাওয়া
⬕ ইজরায়েল রাজধানী - জেরুসালেম
⬕ কারেন্সি - ইজরায়েলি শেকেল
⬕ রাষ্ট্রপতি - Reuven Rivin
⬕ প্রধানমন্ত্রী - Benjamin Natanyahu
Q.7. ইউনাইটেড নেশনস এবং ইউনাইটেড কিংডম যৌথ ভাবে কবে বিশ্ব পরিবেশ সম্মেলন আয়োজন করতে চলেছে ?
[A] 12 ই ডিসেম্বর
[B] 25 শে ডিসেম্বর
[C] 13 ই ডিসেম্বর
[D] 31 শে ডিসেম্বর
Ans : [A] 12 ই ডিসেম্বর
⬕ ইউনাইটেড নেশন্স এবং ইউনাইটেড কিংডম মিলিত ভাবে প্যারিস ক্লাইমেট চুক্তির পঞ্চ বার্ষিকী তে এটা আয়োজন করতে চলেছে
⬕ UN সেক্রেটারি জেনারেল Antonio Guterres এবং UK প্রধানমন্ত্রী Boris Johnson এই ইভেন্ট টির প্রধান উদ্যোক্তা
⬕ UN HQ - নিউ ইয়র্ক
⬕ প্রতিষ্ঠা - 1945
⬕ UK রাজধানী - লন্ডন
Q.8. প্রখ্যাত কিংবদন্তি গায়ক S. P. Balasubrmaniam সম্প্রতি প্রয়াত হলেন, তিনি মোট কত গুলি ভাষায় গান গেয়েছেন ?
[A] 14
[B] 15
[C] 16
[D] 18
Ans : [C] 16
⬕ তিনি 16 টি ভাষায় 40,000 এর বেশি গান করেছেন
⬕ 1966 সালে প্রথম তিনি তেলেগু সিনেমায় গান করেন
⬕ তামিল,তেলেগু,হিন্দি,মালয়ালাম,কান্নাডা ভাষায় তিনি গান গেয়ে প্রচুর খ্যাতি অর্জন করেন
⬕ তিনি মোট 6 বার জাতীয় পুরস্কার জেতেন
⬕ 2001 সালে তাকে পদ্মশ্রী এবং 2011 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়
Q.9. এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL) নিম্নের কাকে নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করলো ?
[A] রজত সুদ
[B] এস গোপাল
[C] এম ডি শর্মা
[D] এস কুমার
Ans : [A] রজত সুদ
⬕ ভারত সরকারের মিনিস্ট্রি অফ পাওয়ার এর অধীনে এই পাবলিক সেক্টর আন্ডারটেকিং রজত সুদ কে নতুন MD পদে নিয়োগ করলো
⬕ এর আগে এই পদে ছিলেন এস গোপাল
⬕ এর আগে রজত সুদ স্টারলাইট পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন
⬕ EESL HQ - নতুন দিল্লী
⬕ EESL চেয়ারম্যান - রাজীব শর্মা
Q.10. জনপ্রিয় কম্পিউটার ব্র্যান্ড Acer India নিম্নের কোন বলিউড অভিনেতা কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে নিয়োগ করলো ?
[A] আয়ুষ্মান খুরানা
[B] সোনু সুদ
[C] রণবীর কাপুর
[D] রাজকুমার রাও
Ans : [B] সোনু সুদ
⬕ Acer India এর সমস্ত কম্পিউটার প্রোডাক্ট কে সোনু সুদ সোশ্যাল মিডিয়া তে প্রচার করবেন এবং Acer এর বিভিন্ন প্রচার অভিযানে অংশ নেবেন
⬕ Acer এর কম্পিউটার মনিটর খুবই জনপ্রিয়
⬕ Acer India প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর - হরিষ কোহলি
⬕ Acer India HQ - ব্যাঙ্গালুরু, কর্ণাটক
⇉ Daily One-Liner Current Affairs
⬕ 1. 'World Pharmacist Day' পালন করা হয় 25 সেপ্টেম্বর, এ বছরের থিম - Transforming global health
⬕ 2. মিনিস্ট্রি অফ ইলেক্ট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনলজি (MeitY) এবং নীতি আয়োগ যৌথ ভাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর উপর ভার্চুয়াল সামিট 'RAISE 2020 - Responsibility AI for Social Empowerment 2020' অক্টোবরের 5 - 9 তারিখে আয়োজন করবে
⬕ 3. প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদি 'Fit India Age Appropriate Fitness Protocols' লঞ্চ করলেন, এই প্রটোকল 3 টি বয়স ভিত্তিক গ্রুপে ভাঙা হয়েছে
⬕ 4. রাজস্থান রাজ্য সরকার সম্প্রতি 'Moksha Kalash যোজনা - 2020' লঞ্চ করলো
⬕ 5. IDFC First ব্যাংক দেশের মধ্যে প্রথম Contactless ডেবিট কার্ড ফেসিলিটি 'SafePay' লঞ্চ করলো
⬕ 6. সম্প্রতি ভারত ইজরায়েলের সাথে ডিফেন্স প্রোডাকশন এবং ইন্ডাস্ট্রির উপর একটি ওয়েবিনারে অংশগ্রহণ করলো
⬕ 7. ইউনাইটেড নেশনস এবং ইউনাইটেড কিংডম যৌথ ভাবে 12 ই ডিসেম্বর বিশ্ব পরিবেশ সম্মেলন আয়োজন করতে চলেছে
⬕ 8. 6 বার জাতীয় পুরস্কার প্রাপ্ত, পদ্মভূষণ সম্মানে সম্মানিত প্রখ্যাত কিংবদন্তি গায়ক S. P. Balasubrmaniam সম্প্রতি প্রয়াত হলেন, 16 টি ভাষায় 40,000 এরও বেশি গান তিনি গেয়েছেন
⬕ 9. এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL) রজত সুদ কে নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করলো
⬕ 10. জনপ্রিয় কম্পিউটার ব্র্যান্ড Acer India বলিউড অভিনেতা সোনু সুদ কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে নিয়োগ করলো
Thank You.

0 Comments
Please do not share any spam link in the comment box