Daily Current Affairs in Bengali (24/09/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
Q.1. নিম্মের কোন ফ্লাইট লিউটেন্যান্ট প্রথম মহিলা রাফায়েল ফাইটার পাইলট হতে চলেছেন ?
[A] শিভাঙ্গি সিং
[B] শিভাঙ্গি স্বরূপ
[C] শিভাঙ্গি শর্মা
[D] শিভাঙ্গি সিং শর্মা
Ans : [A] শিভাঙ্গি সিং
❂ বারাণসীর ফ্লাইট লিউটেন্যান্ট শিভাঙ্গি সিং কে এই দায়িত্ব দেওয়া হবে
তিনি বর্তমানে আম্বালা এয়ার বেসে 17 'Golden Arrows' স্কোয়াড্রন 4.5 জেনারেশন রাফায়েল যোগ দেবেন
❂ তিনি বর্তমানে 'Conversion training' এর মধ্যে রয়েছেন
❂ 5 টি রাফায়েল জেটের প্রথম ব্যাচ আম্বালা এয়ারবেসে নিযুক্ত করা হয়েছে
❂ ফ্রেঞ্চ এরোস্পেস Dassault Aviation এর সাথে ভারতের মোট 59,000 কোটি টাকার চুক্তি হয়েছে যার বদলে ভারত মোট 36 টি রাফায়েল জেট পাবে
Q.2. পুরোপুরি ভাবে দেশীয় পদ্ধতিতে তৈরি নিম্নের কোন মিসাইল ওড়িশার চান্দিপুর থেকে সফল ভাবে পরীক্ষণ করা হলো ?
[A] Prithvi - III
[B] Prithvi - II
[C] Agni - IV
[D] Agni - III
Ans : [B] Prithvi - II
❂ রাতের বেলায় ওড়িশার চান্দিপুর থেকে এই মিসাইলের সফল পরীক্ষণ করা হল
❂ এটা প্রথম মিসাইল ভারতের যেটি DRDO তৈরি করেছে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে, 2003 থেকে এটি ডিফেন্স ফোর্স এ ব্যবহৃত হচ্ছে
❂ এর স্ট্রাইক রেঞ্জ - 350 কিমি
❂ অ্যাডভান্সড গাইডেন্স সিস্টেম এটি কে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে সাহায্য করবে
❂ DRDO চেয়ারম্যান - জি সতীশ রেড্ডি
❂ DRDO HQ - নতুন দিল্লী
Q.3. নিম্নের কোন রাজ্য সরকার সম্প্রতি 'Mukhyamantri Grammya Paribahan Achoni' স্কিম লঞ্চ করলো ?
[A] মনিপুর
[B] ত্রিপুরা
[C] মেঘালয়
[D] আসাম
Ans : [D] আসাম
❂ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফ আসাম এই স্কিম লঞ্চ করেছে
❂ এই স্কিমের অধীনে প্রতি গ্রামের একজন উপভোক্তা কে ছোট যাত্রী পরিবাহী গাড়ি দেওয়া হবে , সরকার ওই দামের 25% অর্থ প্রদান করবে কিংবা 1 লক্ষ টাকা দেবে ওই উপভোক্তা কে, এর ফলে গ্রাম গুলির মধ্যে সংযোগ বাড়বে
❂ এই স্কিমের প্রধান লক্ষ্য সংযোগ বৃদ্ধি করা এবং 26,000 গ্রাম কে এই স্কিমের আওতায় নিয়ে আসা
❂ আসাম রাজধানী - দিসপুর
❂ মুখ্যমন্ত্রী - সর্বোনন্দ সোনোওয়াল
❂ রাজ্যপাল - জগদীশ মুখী
Q.4. নিম্নের কোন রাজ্য সরকার ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় দুটি গ্রীন প্রজেক্টের উদ্বোধন করলেন ?
[A] বিহার
[B] ওড়িশা
[C] পশ্চিমবঙ্গ
[D] অন্ধ্রপ্রদেশ
Ans : [C] পশ্চিমবঙ্গ
❂ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটি গ্রীন প্রজেক্টের উদ্বোধন করলেন, যার জন্য খরচ হবে মোট 1226 কোটি টাকা
❂ একটি প্রজেক্ট কলকাতার বানতলায় অবস্থিত Leather Complex এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট গড়ে উঠবে,অন্যটি পূর্ব মেদিনীপুর জেলায় সোলার পাওয়ার প্রজেক্ট গড়ে উঠবে
❂ 2019 এই গ্লোবাল বিজনেস সামিটে এই প্রজেক্ট নিয়ে MoU স্বাক্ষরিত হয়েছিল
সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্টে 3 মিলিয়ন ইউরো বিনিয়োগ হবে , এর সাথে সাথে 5 লাখ কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা
❂ সোলার পাওয়ার প্রজেক্টে জার্মান কোম্পানি 1200 কোটি টাকা বিনিয়োগ করবে, রাজ্য সরকার করবে 200 কোটি টাকা
❂ পশ্চিমবঙ্গের রাজ্যপাল - জগদীপ ধানকার
Q.5. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) নিম্নের কাকে পাঞ্জাব এবং মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাংক (PMC) এর নতুন অ্যাডমিনিষ্ট্রেটর পদে নিয়োগ করলো ?
[A] A K Dixit
[B] J B Bhoria
[C] S P Singh
[D] V P Sharma
Ans : [A] A K Dixit
❂ তার আগে এই পদে ছিলেন J B Bhoria
❂ 2019 এর সেপ্টেম্বর এ RBI PMC বোর্ড কে সাসপেন্ড করেছিল বিভিন্ন আর্থিক তছরুপির জন্য
❂ PMC ব্যাংক HQ - মুম্বাই, মহারাষ্ট্র
❂ PMC ব্যাংক প্রতিষ্ঠা - 1984
❂ RBI গভর্নর - শক্তিকান্ত দাস (25 তম)
Q.6. ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের রিজিওনাল অ্যাম্বাসাডর পদে নিম্নের কাকে নিয়োগ করা হল ?
[A] Ritu Chindaliya
[B] Khushi Chandaniya
[C] Khushboo Sing
[D] Khushi Chindaliya
Ans : [D] Khushi Chindaliya
❂ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম - Tunzo Eco Generation তাকে এই পদে নিয়োগ করলো
❂ খুশি আপাতত আবহাওয়ার পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ ব্যাপার গুলির উপর মানুষকে সচেতন করবে
❂ UNEP HQ - নায়রবি, কেনিয়া
❂ UNEP প্রধান - Inger Andersen
Q.7. ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সভার প্রথম কোন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ?
[A] সুরেশ প্রভু
[B] ধর্মেন্দ্র প্রধান
[C] এস জয়শঙ্কর
[D] সুরেশ আঙ্গাদি
Ans : [D] সুরেশ আঙ্গাদি
❂ তিনি ভারতের রেলওয়ে প্রতিমন্ত্রী ছিলেন
❂ কর্ণাটকের বেলাগাভি নির্বাচন কেন্ড থেকে 4 বার পার্লামেন্ট এর সদস্য হয়েছিলেন, 2004, 2014 এবং 2019 এ
❂ তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন
❂ রেলওয়ে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন পীযুষ গোয়েল
Q.8. ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট (UNCTAD) ভারতের জিডিপি কত নির্ধারিত করলো ?
[A] -6.9%
[B] -5.9%
[C] -7%
[D] -11.5%
Ans : [B] -5.9%
❂ চলতি বছরের নিরিখে UNCTAD ভারতের জিডিপি (-5.9%) নির্ধারণ করলেও 2021 অর্থবর্ষে ভারতের জিডিপি 3.9% হবে বলে তারা জানিয়েছে
❂ Fitch Solution নির্ধারিত - (-8.6%)
❂ ADB এর নির্ধারিত GDP - (-9%)
❂ MOODY এর নির্ধারিত GDP - (-11.5)%
❂ UNCTAD HQ - জেনেভা, সুইজারল্যান্ড
❂ UNCTAD প্রধান - Mukhisa Kituyi
Q.9. টাইম ম্যাগাজিনের সদ্য প্রকাশিত '100 Most influencial People of 2020' তালিকায় নিম্নের কোন বলিউড তারকা জায়গা করে নিল ?
[A] রাজকুমার হিরানি
[B] সুশান্ত সিং রাজপুত
[C] ইরফান খান
[D] আয়ুষ্মান খুরানা
Ans : [D] আয়ুষ্মান খুরানা
❂ এছাড়া এই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিলকিস, প্রফেসর রবিন্দ্র গুপ্ত এবং গুগলে সিইও সুন্দর পিচাই
❂ 5 টি ক্যাটাগরি তে এই তালিকা ভাগ করা হয় - Pioneers, Artists, Leaders, Titans, Icons
❂ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একমাত্র রাজনৈতিকবিদ যিনি এই তালিকায় রয়েছেন, 2014 থেকে তিনি মোট 4 বার এই তালিকায় জায়গা পেয়েছেন
Q.10. 'World Maritime Day 2020' কবে পালন করা হল -
[A] 23 শে সেপ্টেম্বর
[B] 24 শে সেপ্টেম্বর
[C] 25 শে সেপ্টেম্বর
[D] 26 শে সেপ্টেম্বর
Ans : [B] 24 শে সেপ্টেম্বর
❂ এমনি তে এই দিনটি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পালন করা হয়, এবারে পালন করা হল 24 শে সেপ্টেম্বর
❂ এ বছরের থিম - Sustainable shipping for a sustainable planet
❂ আগের দিন অর্থাৎ 23 সে সেপ্টেম্বর জাতীপুঞ্জ স্বীকৃত 'International Day of Sign Language' পালন করা হয়েছিল, থিম ছিল - Sign Languages are for Everyone
❂ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন(IMO) HQ - লন্ডন
❂ IMO সেক্রেটারি জেনারেল - Kitack Lim
⇛ Daily One-Liner Current Affairs
❂ 1. ফ্লাইট লিউটেন্যান্ট শিভাঙ্গি সিং প্রথম মহিলা রাফায়েল ফাইটার পাইলট হতে চলেছেন, তিনি বর্তমানে 'Conversion training' এর মধ্যে রয়েছেন
❂ 2. পুরোপুরি ভাবে দেশীয় পদ্ধতিতে তৈরি Prithvi - II মিসাইল ওড়িশার চান্দিপুর থেকে সফল ভাবে পরীক্ষণ করা হলো, রেঞ্জ - 350 কিমি
❂ 3. আসাম রাজ্য সরকার সম্প্রতি 'Mukhyamantri Grammya Paribahan Achoni' স্কিম লঞ্চ করলো
❂ 4. পশ্চিমবঙ্গ সরকার ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় দুটি গ্রীন প্রজেক্টের উদ্বোধন করলেন, একটি কলকাতায় এবং অন্যটি পূর্ব মেদিনীপুরে
❂ 5. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) AK Dixit কে পাঞ্জাব এবং মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাংক (PMC) এর নতুন অ্যাডমিনিষ্ট্রেটর পদে নিয়োগ করলো
❂ 6. ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের রিজিওনাল অ্যাম্বাসাডর পদে নিয়োগ করা হল Khushi Chindaliya কে, UNEP HQ - নায়রবি, কেনিয়া
❂ 7. ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সভার প্রথম সদস্য, রেলওয়ে প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাদি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন
❂ 8. ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট (UNCTAD) ভারতের জিডিপি (-5.9%) নির্ধারিত করলো
❂ 9. টাইম ম্যাগাজিনের সদ্য প্রকাশিত '100 Most influencial People of 2020' তালিকায় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিলকিস, প্রফেসর রবিন্দ্র গুপ্ত এবং গুগলে সিইও সুন্দর পিচাই স্থান পেলেন
❂ 10. 'World Maritime Day 2020' পালন করা হল 24 শে সেপ্টেম্বর, থিম - Sustainable shipping for a sustainable planet
Thank You.

0 Comments
Please do not share any spam link in the comment box